Dhaka ০৪:৫২ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ

ফুটবলকে বিদায় বললেন ব্রাজিলিয়ান তারকা অস্কার

সব ধরনের ফুটবল থেকে অবসরের আনুষ্ঠানিক ঘোষণা দিলেন ব্রাজিল ও সাও পাওলোর তারকা মিডফিল্ডার অস্কার ডস সান্তোস। মাত্র ৩৪ বছর বয়সে বুট জোড়া তুলে রাখার এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

মূলত শারীরিক অসুস্থতার কারণেই এমন কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন তিনি। গত বছরের শেষদিকে হৃদরোগজনিত (কার্ডিয়াক) জটিলতায় মারাত্মক অসুস্থ হয়ে পড়েছিলেন অস্কার। তখন থেকেই ফুটবলপাড়ায় গুঞ্জন ছিল যে, হয়তো খুব দ্রুতই মাঠকে বিদায় জানাবেন তিনি। শেষ পর্যন্ত সেই আশঙ্কাই সত্যি হলো। স্বদেশী ক্লাব সাও পাওলোর সাথে ২০২৭ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ থাকলেও শারীরিক পরিস্থিতির কথা বিবেচনা করে চলতি সপ্তাহেই ক্যারিয়ারের ইতি টানছেন এই প্লে-মেকার।

আরও পড়ুনঃ  খাল পুনঃখনন কাজ পরিদর্শনে জেলা প্রশাসক

ক্লাবের পক্ষ থেকে দেওয়া এক আবেগঘন বিবৃতিতে অস্কার বলেন:

“সাও পাওলোর হয়ে আমি আরও অনেক কিছু করতে চেয়েছিলাম, আরও লম্বা সময় খেলতে চেয়েছিলাম। আমার বিশ্বাস ছিল সেই সক্ষমতা আমার আছে, কিন্তু দুর্ভাগ্যবশত শারীরিক পরিস্থিতি বাধ সাধল। এখন আমি অবসরে যাচ্ছি, তবে ভক্ত হিসেবে সবসময় সাও পাওলোর পাশে থাকব।”

আরও পড়ুনঃ  স্কুল ফিডিংয়ে আবারও বিতর্ক: অর্ধসিদ্ধ ও বিষ্ঠাযুক্ত ডিম সরবরাহের অভিযোগ

ব্রাজিল জাতীয় দলের হয়ে অস্কারের পথচলা ছিল অত্যন্ত সম্ভাবনাময়। তবে ২০১৫ সালের পর আর কখনও সেলেসাওদের জার্সিতে দেখা যায়নি তাকে। ব্রাজিলের হয়ে ৪৮টি আন্তর্জাতিক ম্যাচে ১২টি গোল করেছেন এই অ্যাটাকিং মিডফিল্ডার।

আরও পড়ুনঃ  বেনাপোল চেকপোস্ট দিয়ে এলেন ভারতের নবনিযুক্ত হাইকমিশনার

অস্কারের ক্যারিয়ারের সোনালী সময় কেটেছে ইংলিশ ক্লাব চেলসিতে। ২০১২ সালে ব্লুজদের ডেরায় যোগ দেওয়ার পর তিনি ক্লাবটির হয়ে দুটি প্রিমিয়ার লিগ শিরোপা এবং একটি ইউরোপা লিগ জয়ের গৌরব অর্জন করেন।

খাল পুনঃখনন কাজ পরিদর্শনে জেলা প্রশাসক

ফুটবলকে বিদায় বললেন ব্রাজিলিয়ান তারকা অস্কার

আপডেটের সময়: ১১:৫৭:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬

সব ধরনের ফুটবল থেকে অবসরের আনুষ্ঠানিক ঘোষণা দিলেন ব্রাজিল ও সাও পাওলোর তারকা মিডফিল্ডার অস্কার ডস সান্তোস। মাত্র ৩৪ বছর বয়সে বুট জোড়া তুলে রাখার এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

মূলত শারীরিক অসুস্থতার কারণেই এমন কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন তিনি। গত বছরের শেষদিকে হৃদরোগজনিত (কার্ডিয়াক) জটিলতায় মারাত্মক অসুস্থ হয়ে পড়েছিলেন অস্কার। তখন থেকেই ফুটবলপাড়ায় গুঞ্জন ছিল যে, হয়তো খুব দ্রুতই মাঠকে বিদায় জানাবেন তিনি। শেষ পর্যন্ত সেই আশঙ্কাই সত্যি হলো। স্বদেশী ক্লাব সাও পাওলোর সাথে ২০২৭ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ থাকলেও শারীরিক পরিস্থিতির কথা বিবেচনা করে চলতি সপ্তাহেই ক্যারিয়ারের ইতি টানছেন এই প্লে-মেকার।

আরও পড়ুনঃ  সাতক্ষীরার মধ্যকাটিয়ায় রাস্তা যেন নর্দমা, চরম ভোগান্তিতে এলাকাবাসী

ক্লাবের পক্ষ থেকে দেওয়া এক আবেগঘন বিবৃতিতে অস্কার বলেন:

“সাও পাওলোর হয়ে আমি আরও অনেক কিছু করতে চেয়েছিলাম, আরও লম্বা সময় খেলতে চেয়েছিলাম। আমার বিশ্বাস ছিল সেই সক্ষমতা আমার আছে, কিন্তু দুর্ভাগ্যবশত শারীরিক পরিস্থিতি বাধ সাধল। এখন আমি অবসরে যাচ্ছি, তবে ভক্ত হিসেবে সবসময় সাও পাওলোর পাশে থাকব।”

আরও পড়ুনঃ  কৃষিপণ্য পরিবহনের গুরুত্বপূর্ণ অভ্যন্তরীণ সড়কে ইট সলিংয়ের দাবি

ব্রাজিল জাতীয় দলের হয়ে অস্কারের পথচলা ছিল অত্যন্ত সম্ভাবনাময়। তবে ২০১৫ সালের পর আর কখনও সেলেসাওদের জার্সিতে দেখা যায়নি তাকে। ব্রাজিলের হয়ে ৪৮টি আন্তর্জাতিক ম্যাচে ১২টি গোল করেছেন এই অ্যাটাকিং মিডফিল্ডার।

আরও পড়ুনঃ  মাদ্রাসা ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবি