Dhaka ০৪:১৬ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
আমেরিকা প্রবাসী উপদেষ্টাকে সংবর্ধনা দিলো ‘সেবা সংগঠন’ রতনপুরে দিনব্যাপী গনসংযোগ ও মতবিনিময় করেন এমপি রবিউল বাশার তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কালিগঞ্জের উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে চুরি থানায় অভিযোগ বিতর্কিতদের বাদ দিয়ে গ্রহণযোগ্য আহ্বায়ক কমিটি চায় শ্যামনগর বিএনপির তৃণমূল শার্শার বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদে আলোচনায় আসাদুজ্জামান আসাদ রাতের খাবারে চেতনানাশক,একই পরিবারের ৩ সদস্য হাসপাতালে বেনাপোল সীমান্তে বিজিবি’র অভিযানে বিদেশী মদ জব্দ রাজারহাটে অবৈধ মাছ শিকারে অভিযান, ৫০টি নিষিদ্ধ জাল জব্দ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, শুরু হচ্ছে ৭ দিনের বিশেষ অভিযান’

বীরগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪ জনের কারাদণ্ড

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে গ্রেপ্তার হওয়া ৪ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১৬ জুন ২০২৬) বীরগঞ্জ থানা পুলিশের পরিচালিত অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের আটক করা হলে উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।

আরও পড়ুনঃ  তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

জানা গেছে, উপজেলার অর্জুনাহার এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে বীরগঞ্জ থানা পুলিশ। অভিযানে মাদক ব্যবসা ও মাদক সেবনের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে তাদের উপস্থিত করা হলে আদালত অপরাধ প্রমাণিত হওয়ায় বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন—
১. জুবায়ের জুয়েল (৩০), পিতা: হাবিবুর রহমান, সাং-অর্জুনাহার — ২ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড।
২. জীবন রায় (২১), পিতা: বাঞ্ছারাম রায়, সাং-অর্জুনাহার — ৬ মাসের সশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড।
৩. বিধু ভূষণ (৩৫), পিতা: মৃত ধোকল রায়, সাং-অর্জুনাহার — ৬ মাসের সশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড।
৪. উদয় অধিকারী (২২), পিতা: দিলীপ অধিকারী, সাং-বৈরবাড়ি, থানা-বীরগঞ্জ, জেলা-দিনাজপুর — ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড।

আরও পড়ুনঃ  বেনাপোল সীমান্তে বিজিবি'র অভিযানে বিদেশী মদ জব্দ

অভিযানটি পরিচালনা করেন বীরগঞ্জ থানার এসআই খোকন চন্দ্র। সংশ্লিষ্ট সূত্র জানায়, মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুনঃ  রতনপুরে দিনব্যাপী গনসংযোগ ও মতবিনিময় করেন এমপি রবিউল বাশার

ভ্রাম্যমাণ আদালতের রায় কার্যকর হওয়ার পর দণ্ডপ্রাপ্ত চার আসামিকে প্রয়োজনীয় পুলিশ এসকর্টের মাধ্যমে দিনাজপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

জনপ্রিয় পোস্ট

আমেরিকা প্রবাসী উপদেষ্টাকে সংবর্ধনা দিলো ‘সেবা সংগঠন’

বীরগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪ জনের কারাদণ্ড

আপডেটের সময়: ০৯:১৮:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

বীরগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪ জনের কারাদণ্ড

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে গ্রেপ্তার হওয়া ৪ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১৬ জুন ২০২৬) বীরগঞ্জ থানা পুলিশের পরিচালিত অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের আটক করা হলে উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।

আরও পড়ুনঃ  তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

জানা গেছে, উপজেলার অর্জুনাহার এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে বীরগঞ্জ থানা পুলিশ। অভিযানে মাদক ব্যবসা ও মাদক সেবনের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে তাদের উপস্থিত করা হলে আদালত অপরাধ প্রমাণিত হওয়ায় বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন—
১. জুবায়ের জুয়েল (৩০), পিতা: হাবিবুর রহমান, সাং-অর্জুনাহার — ২ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড।
২. জীবন রায় (২১), পিতা: বাঞ্ছারাম রায়, সাং-অর্জুনাহার — ৬ মাসের সশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড।
৩. বিধু ভূষণ (৩৫), পিতা: মৃত ধোকল রায়, সাং-অর্জুনাহার — ৬ মাসের সশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড।
৪. উদয় অধিকারী (২২), পিতা: দিলীপ অধিকারী, সাং-বৈরবাড়ি, থানা-বীরগঞ্জ, জেলা-দিনাজপুর — ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড।

আরও পড়ুনঃ  আমেরিকা প্রবাসী উপদেষ্টাকে সংবর্ধনা দিলো ‘সেবা সংগঠন'

অভিযানটি পরিচালনা করেন বীরগঞ্জ থানার এসআই খোকন চন্দ্র। সংশ্লিষ্ট সূত্র জানায়, মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুনঃ  বিতর্কিতদের বাদ দিয়ে গ্রহণযোগ্য আহ্বায়ক কমিটি চায় শ্যামনগর বিএনপির তৃণমূল