Dhaka ১০:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সাতক্ষীরায় ঘেরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু রহস্যজনক অগ্নিকাণ্ড—ঘর থেকে স্বামী-স্ত্রীর দগ্ধ মরদেহ উদ্ধার। রাজারহাটে অদ্বিতা সুধী কানন ফিলিং স্টেশনে বাইকে আগুন, ভুয়া শিরোনাম নিয়ে ক্ষোভ মালিকের বাক প্রতিবন্ধী নারীর বিয়ে ও দুই সন্তানের পিতৃত্ব নিয়ে তুমুল বিতর্ক নারী-নেতৃত্বাধীন জলবায়ু সহনশীলতা ও সুরক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত বাগআঁচড়ায় ৫ ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা বিজয়নগরে ২৬ কেজি গাঁজা উদ্ধার, মাদক কারবারি গ্রেফতার সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন বিজয়নগরের নাদিয়া পাঠান পাপন বীরগঞ্জে শুরু হাম-রুবেলা টিকা, সুরক্ষায় শিশুরা কুশুলিয়া পুলিন বাবুর হাটখোলায় শান্তিপূর্ণভাবে ডিজেল বিক্রি

মুদি দোকানের পেছনে ৪ ড্রামে ৮০০ লিটার পেট্রোল উদ্ধার

সাতক্ষীরার আশাশুনি উপজেলায় অবৈধভাবে মজুদ করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে রাখা বিপুল পরিমাণ পেট্রোল জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর আনুমানিক ২টার দিকে উপজেলার শ্রীউলা ইউনিয়নের নাকতাড়া কালিবাড়ি বাজারে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম ও মোঃ তাওহিদুল হাসান। তারা জানান, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে পেট্রোল মজুদ করে বেশি দামে বিক্রির অভিযোগ পাওয়া যাচ্ছিল। এরই প্রেক্ষিতে নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়।

আরও পড়ুনঃ  প্রতিবন্ধী রফিকুলের পাশে সহায়তায় কামিল মাদ্রাসা শিক্ষক মোঃআনিছুর রহমান লিটন।

অভিযান চলাকালে স্থানীয় মুদি ব্যবসায়ী মারুফা খাতুনের দোকানের পেছনে কৌশলে লুকিয়ে রাখা চারটি ড্রামের মধ্যে আনুমানিক ৮০০ লিটার পেট্রোল উদ্ধার করা হয়। মারুফা খাতুন বকচর গ্রামের বাসিন্দা হাফিজুর রহমানের স্ত্রী।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, জব্দকৃত পেট্রোল পরবর্তীতে উপস্থিত মোটরসাইকেল চালকদের মাঝে ন্যায্য মূল্যে বিক্রি করা হয়।

আরও পড়ুনঃ  ইয়াবাসহ মাদক সম্রাট আরাফাত র‍্যাবের হাতে আটক

প্রতি পাঁচ লিটার পেট্রোল ৬০০ টাকা দরে বিতরণ করা হয়, যাতে সাধারণ মানুষ সাশ্রয়ী দামে জ্বালানি পেতে পারেন। বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এছাড়া অবৈধভাবে পেট্রোল মজুদ ও বিক্রির অপরাধে পেট্রোলিয়াম আইন, ২০১৬ অনুযায়ী মারুফা খাতুনকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

আরও পড়ুনঃ  ৪০৯ বোতল ফেন্সিডিলসহ দুই মাদককারবারি আটক

স্থানীয়দের মতে, এ ধরনের অভিযান অব্যাহত থাকলে অবৈধ মজুদ ও কালোবাজারি অনেকাংশে কমে আসবে এবং সাধারণ মানুষ ন্যায্য দামে জ্বালানি কিনতে পারবে।

জনপ্রিয় পোস্ট

সাতক্ষীরায় ঘেরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

মুদি দোকানের পেছনে ৪ ড্রামে ৮০০ লিটার পেট্রোল উদ্ধার

আপডেটের সময়: ০৬:০২:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬

সাতক্ষীরার আশাশুনি উপজেলায় অবৈধভাবে মজুদ করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে রাখা বিপুল পরিমাণ পেট্রোল জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর আনুমানিক ২টার দিকে উপজেলার শ্রীউলা ইউনিয়নের নাকতাড়া কালিবাড়ি বাজারে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম ও মোঃ তাওহিদুল হাসান। তারা জানান, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে পেট্রোল মজুদ করে বেশি দামে বিক্রির অভিযোগ পাওয়া যাচ্ছিল। এরই প্রেক্ষিতে নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়।

আরও পড়ুনঃ  ৪০৯ বোতল ফেন্সিডিলসহ দুই মাদককারবারি আটক

অভিযান চলাকালে স্থানীয় মুদি ব্যবসায়ী মারুফা খাতুনের দোকানের পেছনে কৌশলে লুকিয়ে রাখা চারটি ড্রামের মধ্যে আনুমানিক ৮০০ লিটার পেট্রোল উদ্ধার করা হয়। মারুফা খাতুন বকচর গ্রামের বাসিন্দা হাফিজুর রহমানের স্ত্রী।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, জব্দকৃত পেট্রোল পরবর্তীতে উপস্থিত মোটরসাইকেল চালকদের মাঝে ন্যায্য মূল্যে বিক্রি করা হয়।

আরও পড়ুনঃ  সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন বিজয়নগরের নাদিয়া পাঠান পাপন

প্রতি পাঁচ লিটার পেট্রোল ৬০০ টাকা দরে বিতরণ করা হয়, যাতে সাধারণ মানুষ সাশ্রয়ী দামে জ্বালানি পেতে পারেন। বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এছাড়া অবৈধভাবে পেট্রোল মজুদ ও বিক্রির অপরাধে পেট্রোলিয়াম আইন, ২০১৬ অনুযায়ী মারুফা খাতুনকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

আরও পড়ুনঃ  সাংবাদিক সাব্বির শোভনের মায়ের মৃত্যুতে ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের শোক প্রকাশ