Dhaka ০৪:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ওবিই কারিকুলাম বাস্তবায়নে ২ দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন রামগঞ্জের প্রবীণ সাংবাদিক মুক্তিযোদ্ধা ওবায়েদুল হকের স্মরণসভা অনুষ্ঠিত রামগঞ্জ কে একটি আধুনিক রামগঞ্জ হিসেবে গড়ে তুলতে চাই এম পি সন্তানকে নিয়ে বাঁচতে চান একরামুল, চিকিৎসার জন্য প্রয়োজন ৬ লাখ টাকা গোপালগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে স্বামী নিহত, স্ত্রী হাসপাতালে বেনাপোলে ৪৩ বোতল বিদেশি মদসহ চোরাচালান পণ্য জব্দ যশোরে ডিবির পৃথক অভিযানে ৪ মাদক ব্যবসায়ী আটক শ্যামনগর বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান কালিগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন বিজয়নগরের নাদিয়া পাঠান পাপন

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার কন্যা নাদিয়া পাঠান পাপন। দলের কেন্দ্রীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত মনোনয়ন তালিকায় তার নাম ৩২ নম্বরে রয়েছে। এ খবরে ব্রাহ্মণবাড়িয়া জেলা ও বিজয়নগর উপজেলা বিএনপির নেতাকর্মীদের মধ্যে আনন্দের জোয়ার বইছে।

আরও পড়ুনঃ  মালয়েশিয়ায় মাটিধসে নিহত শরিফুল ফিরলেন কফিনবন্দি হয়ে

নাদিয়া পাঠান পাপন বিজয়নগর উপজেলার চান্দুরা গ্রামের মরহুম আনোয়ার হোসেন ও বিজয়নগর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও জেলা পরিষদের সাবেক সদস্য সৈয়দা নাখলু আক্তারের মেয়ে।

শিক্ষাজীবনে তিনি দাউদপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরবর্তীতে ঢাকার বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ থেকে উচ্চশিক্ষা লাভ করেন।

রাজনৈতিক জীবনে তিনি ২০০০ সাল থেকে চান্দুরা ইউনিয়ন ছাত্রদলের সদস্য হিসেবে সক্রিয়ভাবে যুক্ত হন। পরবর্তীতে বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে অধ্যয়নকালে ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন এবং কেন্দ্রীয় পর্যায়েও নেতৃত্বের ভূমিকা রাখেন। বর্তমানে তিনি বিএনপির ঢাকা মহানগর দক্ষিণ শাখার সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

আরও পড়ুনঃ  মাদকবিরোধী অভিযানে ৩৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ওবায়দুল্লাহ আটক

দলীয় সূত্রে জানা যায়, বিগত আওয়ামী লীগ সরকারের সময় বিভিন্ন আন্দোলন-সংগ্রামে তিনি সক্রিয় ভূমিকা পালন করেন এবং একাধিকবার হামলা ও মামলার শিকার হন।

মনোনয়ন পাওয়ার বিষয়ে প্রতিক্রিয়ায় নাদিয়া পাঠান পাপন বলেন, দীর্ঘদিন ধরে বিএনপি ও ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত থেকে সব আন্দোলন-সংগ্রামে সামনের সারিতে থেকেছি। দল যখন কঠিন সময় পার করেছে, তখন মাঠে সক্রিয় ছিলাম। তাই মনোনয়ন পাওয়ার বিষয়ে আমি আত্মবিশ্বাসী ছিলাম।

আরও পড়ুনঃ  শয়তানের নিঃশ্বাস" আতঙ্কে পুলিশ সুপারের বরাবর এলাকাবাসীর আবেদন

তিনি আরও বলেন, সমাজের পিছিয়ে থাকা নারী ও শিশুদের কল্যাণে কাজ করতে চাই। নারীদের বিভিন্ন প্রতিবন্ধকতা সম্পর্কে আমি অবগত, এবং সেসব দূরীকরণে কাজ করাই হবে আমার অঙ্গীকার।

জনপ্রিয় পোস্ট

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ওবিই কারিকুলাম বাস্তবায়নে ২ দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন বিজয়নগরের নাদিয়া পাঠান পাপন

আপডেটের সময়: ০৮:৫৩:৫২ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন বিজয়নগরের নাদিয়া পাঠান পাপন

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার কন্যা নাদিয়া পাঠান পাপন। দলের কেন্দ্রীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত মনোনয়ন তালিকায় তার নাম ৩২ নম্বরে রয়েছে। এ খবরে ব্রাহ্মণবাড়িয়া জেলা ও বিজয়নগর উপজেলা বিএনপির নেতাকর্মীদের মধ্যে আনন্দের জোয়ার বইছে।

আরও পড়ুনঃ  মালয়েশিয়ায় মাটিধসে নিহত শরিফুল ফিরলেন কফিনবন্দি হয়ে

নাদিয়া পাঠান পাপন বিজয়নগর উপজেলার চান্দুরা গ্রামের মরহুম আনোয়ার হোসেন ও বিজয়নগর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও জেলা পরিষদের সাবেক সদস্য সৈয়দা নাখলু আক্তারের মেয়ে।

শিক্ষাজীবনে তিনি দাউদপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরবর্তীতে ঢাকার বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ থেকে উচ্চশিক্ষা লাভ করেন।

রাজনৈতিক জীবনে তিনি ২০০০ সাল থেকে চান্দুরা ইউনিয়ন ছাত্রদলের সদস্য হিসেবে সক্রিয়ভাবে যুক্ত হন। পরবর্তীতে বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে অধ্যয়নকালে ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন এবং কেন্দ্রীয় পর্যায়েও নেতৃত্বের ভূমিকা রাখেন। বর্তমানে তিনি বিএনপির ঢাকা মহানগর দক্ষিণ শাখার সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

আরও পড়ুনঃ  কালিগঞ্জে সাংবাদিকদের নৌ-ভ্রমণ উপলক্ষে মতবিনিময় সভা

দলীয় সূত্রে জানা যায়, বিগত আওয়ামী লীগ সরকারের সময় বিভিন্ন আন্দোলন-সংগ্রামে তিনি সক্রিয় ভূমিকা পালন করেন এবং একাধিকবার হামলা ও মামলার শিকার হন।

মনোনয়ন পাওয়ার বিষয়ে প্রতিক্রিয়ায় নাদিয়া পাঠান পাপন বলেন, দীর্ঘদিন ধরে বিএনপি ও ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত থেকে সব আন্দোলন-সংগ্রামে সামনের সারিতে থেকেছি। দল যখন কঠিন সময় পার করেছে, তখন মাঠে সক্রিয় ছিলাম। তাই মনোনয়ন পাওয়ার বিষয়ে আমি আত্মবিশ্বাসী ছিলাম।

আরও পড়ুনঃ  চাম্পাফুলে ক্লাইম্ব প্রকল্পের অবহিতকরণ ও বাজেট বিশ্লেষণ কর্মশালা