Dhaka ১০:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
চৌগাছায় এসআরবি’র অভিযানে ভারতীয় উইন্সেরেক্স সিরাপসহ আটক-২ সাদুল্লাপুর ঘাঘট নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে স্থানীয় এমপি সাংবাদিক আলিফ ফকির হ/ত্যা/র বিচারের দাবিতে নেত্রকোনায় দুই শতাধিক সাংবাদিকের মা/ন/ব/ব/ন্ধ/ন সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে জেলে বাওয়ালীদের মানববন্ধন কালিগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কালিগঞ্জ প্রেসক্লাবে আব্দুল করিমের বিরুদ্ধে প্রতারণা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন সাতক্ষীরায় মাদক ও চুরি রোধে কঠোর অবস্থানে পুলিশ- সদর ওসি যশোরে তালাক গোপন রেখে প্রবাসী স্বামীর সম্পদ আত্মসাৎ এর অভিযোগে আদালতে মামলা সাতক্ষীরায় ‘প্রেরণা’ এনজিও’র পরিচালক শম্পা গোস্বামীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা খুলনায় তরুণীসহ আটক সাতক্ষীরার ইউপি চেয়ারম্যানের ছেলে

যশোরে ট্রলির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নি*হ*ত আহত ১

যশোরের কোতয়ালী থানাধীন মাহিদিয়া বাজারে অজ্ঞাতনামা একটি ট্রলির ধাক্কায় রবিউল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এই ঘটনায় তার ভাতিজা আব্দুর রহমান (৩০) গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল আনুমানিক ৪:৩০ মিনিটের সময় যশোর-মণিরামপুর সড়কের মাহিদিয়া বাজার এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ  চৌগাছায় এসআরবি'র অভিযানে ভারতীয় উইন্সেরেক্স সিরাপসহ আটক-২

নিহত রবিউল ইসলাম মণিরামপুর উপজেলার রোহিতা কোদলাপাড়া গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে। আহত আব্দুর রহমান একই গ্রামের আবু হাসানের ছেলে। তারা সম্পর্কে চাচা-ভাতিজা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে যশোর শহরের ইউনাইটেড হাসপাতাল থেকে এক রোগীকে দেখে মোটরসাইকেল যোগে নিজ বাড়িতে ফিরছিলেন রবিউল ও আব্দুর রহমান। পথিমধ্যে মাহিদিয়া বাজারে পৌঁছালে একটি অজ্ঞাতনামা ট্রলি তাদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে তারা দুজনেই গুরুত্বর আহত হন।

আরও পড়ুনঃ  সাদুল্লাপুর ঘাঘট নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে স্থানীয় এমপি

স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রবিউল ইসলামকে মৃত ঘোষণা করেন। আহত আব্দুর রহমানকে হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুনঃ  সাংবাদিক আলিফ ফকির হ/ত্যা/র বিচারের দাবিতে নেত্রকোনায় দুই শতাধিক সাংবাদিকের মা/ন/ব/ব/ন্ধ/ন

যশোর কোতয়ালী থানা পুলিশ জানায়, নিহতের মরদেহ ময়নাতদন্ত ও পরবর্তী আইনি কার্যক্রমের জন্য প্রক্রিয়াধীন রয়েছে। ঘাতক ট্রলিটি শনাক্তের চেষ্টা চলছে।

চৌগাছায় এসআরবি’র অভিযানে ভারতীয় উইন্সেরেক্স সিরাপসহ আটক-২

যশোরে ট্রলির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নি*হ*ত আহত ১

আপডেটের সময়: ১২:৫৩:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬