বেসরকারী উন্নয়ন সংস্থা উত্তরণ এর উদ্যেগে ফিশনেট প্রকল্পের আওতায় পটুয়াখালী জেলার রাঙাবালী উপজেলায় ‘উপজেলা বহুপক্ষীয় (মাল্টিস্টেকহোল্ডার) মৎস্যজীবী নেটওয়ার্ক’ এর দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত । ফিশনেট প্রল্পের আওতায় বেসরকারী উন্নয়ন সংস্থা ‘উত্তরন’ এর বাস্তবায়নে ওসান গ্রান্টস প্রোগ্রাম এবং ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের আর্থিক সহেযোগীতায় ০৩ মার্চ’২৬ রোজ মঙ্গলবার সকাল ১০টায় ১৫ জন সদস্যের উপস্থিতিতে সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জনাব, মোঃ তালাশ মাহামুদ। সভায় আরো উপস্থিত ছিলেন নেটওয়ার্ক এর সাধারণ সম্পাদক জনাব মোঃ রিয়াজুর রহমান সহ অন্যান্য সদস্য বৃন্দ। আলোচ্য বিষয় ছিল -সমবায় সমিতি গঠন, খাল পুনঃখনন কর্মসূচী, নেটওয়ার্ক এর আগামী দ্বি-মাসিক পরিকল্পনা, খাস জমির আবেদন, জলমহাল ইজারা ও মাছের অভয় আশ্রম তৈরি ইত্যাদি।
সভায় ফিশনেট প্রকল্প, উত্তরণ খুলনার এ্যডভোকেসী অফিসার জনাব মিজানুর রহমান বলেন, কাজের অগ্রগতি বাড়ানোর জন্য নতুন মুখ খুবই জরুরি। সদস্যদের মাধ্যমে আমরা নতুন ভাবে কমিটি গঠন করে কাজের গতি বাড়াব যদি উক্ত কমিটি চায়। উক্ত সভায় রাঙ্গাবালী উপজেলা নেটওয়ার্ক এর প্রতিনিধি অংশ গ্রহন করবে।
সেহতেু রাঙ্গাবালী উপজেলার নেটওয়ার্ক এর মাধ্যমে বাস্তবাযিত কারযক্রম উক্ত সভায় উপস্থাপন করা হবে। তাই এজন্য প্রয়োজনীয় প্রস্তুতী সেওয়ার সিদ্ধান্ত হয়। সভায় নেটওয়ার্কের আগামী ০২ মাসের কর্মপরিকল্পনা প্রনয়ন করা হয়। এসভায় ফিসনেট প্রকল্পের এরিয়া ম্যানেজার অনিমেষ পাল উপস্থিত ছিলেন।










