Dhaka ০৪:২৭ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পেশাগত ঝুঁকি এড়াতে খুলনা বিভাগের ৬০ সাংবাদিককে দেওয়া হলো বিশেষ নিরাপত্তা সরঞ্জাম চুরি-ছিনতাইয়ের ১১ মামলার আসামি রাহাত ইসলাম শান্ত গ্রেপ্তার আমেরিকা প্রবাসী উপদেষ্টাকে সংবর্ধনা দিলো ‘সেবা সংগঠন’ রতনপুরে দিনব্যাপী গনসংযোগ ও মতবিনিময় করেন এমপি রবিউল বাশার তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কালিগঞ্জের উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে চুরি থানায় অভিযোগ বিতর্কিতদের বাদ দিয়ে গ্রহণযোগ্য আহ্বায়ক কমিটি চায় শ্যামনগর বিএনপির তৃণমূল শার্শার বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদে আলোচনায় আসাদুজ্জামান আসাদ রাতের খাবারে চেতনানাশক,একই পরিবারের ৩ সদস্য হাসপাতালে বেনাপোল সীমান্তে বিজিবি’র অভিযানে বিদেশী মদ জব্দ

রাজারহাটে অনুমোদনহীন কীটনাশক বিক্রি: ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রাম রাজারহাটে অনুমোদনহীন কীটনাশক বিক্রি: ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় অনুমোদনহীন ও ভেজাল কীটনাশক বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে বিপুল পরিমাণ অবৈধ পণ্য জব্দ করে ধ্বংস করা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল ২০২৬) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল ইমরানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

আরও পড়ুনঃ  রাতের খাবারে চেতনানাশক,একই পরিবারের ৩ সদস্য হাসপাতালে

অভিযানকালে উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের সিংগারডাবড়ীহাট এলাকার ‘রিসা বীজ ভান্ডার’ থেকে লুমিনাস ওয়ার্ল্ড লিমিটেডের ৬২৬টি অনুমোদনহীন বালাইনাশক উদ্ধার করা হয়। পরে সেগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। তদন্তে জানা যায়, কোম্পানিটির ৭৪টি পণ্য বাজারজাত করা হলেও সরকারি অনুমোদন রয়েছে মাত্র ৮টির—যা সম্পূর্ণ আইনবহির্ভূত।

আরও পড়ুনঃ  রতনপুরে দিনব্যাপী গনসংযোগ ও মতবিনিময় করেন এমপি রবিউল বাশার

রাজারহাটে ভেজাল কীটনাশক বিক্রেতার বিরুদ্ধে কঠোর অভিযানে, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল ইমরান জানান, ভেজাল সার ও কীটনাশক বিক্রির অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে সত্যতা পাওয়ায় সার ব্যবস্থাপনা আইন ২০০৬ অনুযায়ী জরিমানা করা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে এবং কোম্পানির প্রতিনিধি রায়হান রাজুকে তিন কার্যদিবসের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুন্নাহার সাথী বলেন, ‘এ ধরনের ভেজাল ও অনুমোদনহীন পণ্য ব্যবহারে কৃষকের আর্থিক ক্ষতি হয় এবং ফসলের উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হয়।

আরও পড়ুনঃ  চুরি-ছিনতাইয়ের ১১ মামলার আসামি রাহাত ইসলাম শান্ত গ্রেপ্তার

ব্যবসায়ী ওয়াহেদুর রহমান বাবু জানান, তিনি রায়হান রাজু, শামসুজ্জামান বাবু ও সাইদুল ইসলামের মাধ্যমে এসব পণ্য সংগ্রহ করেছিলেন। অভিযানকালে অতিরিক্ত উপজেলা কৃষি কর্মকর্তা হৈমন্তী রানীসহ রাজারহাট থানা পুলিশের সদস্যরা গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।

পেশাগত ঝুঁকি এড়াতে খুলনা বিভাগের ৬০ সাংবাদিককে দেওয়া হলো বিশেষ নিরাপত্তা সরঞ্জাম

রাজারহাটে অনুমোদনহীন কীটনাশক বিক্রি: ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

আপডেটের সময়: ০৯:৪৬:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

কুড়িগ্রাম রাজারহাটে অনুমোদনহীন কীটনাশক বিক্রি: ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় অনুমোদনহীন ও ভেজাল কীটনাশক বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে বিপুল পরিমাণ অবৈধ পণ্য জব্দ করে ধ্বংস করা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল ২০২৬) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল ইমরানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

আরও পড়ুনঃ  রাতের খাবারে চেতনানাশক,একই পরিবারের ৩ সদস্য হাসপাতালে

অভিযানকালে উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের সিংগারডাবড়ীহাট এলাকার ‘রিসা বীজ ভান্ডার’ থেকে লুমিনাস ওয়ার্ল্ড লিমিটেডের ৬২৬টি অনুমোদনহীন বালাইনাশক উদ্ধার করা হয়। পরে সেগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। তদন্তে জানা যায়, কোম্পানিটির ৭৪টি পণ্য বাজারজাত করা হলেও সরকারি অনুমোদন রয়েছে মাত্র ৮টির—যা সম্পূর্ণ আইনবহির্ভূত।

আরও পড়ুনঃ  পেশাগত ঝুঁকি এড়াতে খুলনা বিভাগের ৬০ সাংবাদিককে দেওয়া হলো বিশেষ নিরাপত্তা সরঞ্জাম

রাজারহাটে ভেজাল কীটনাশক বিক্রেতার বিরুদ্ধে কঠোর অভিযানে, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল ইমরান জানান, ভেজাল সার ও কীটনাশক বিক্রির অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে সত্যতা পাওয়ায় সার ব্যবস্থাপনা আইন ২০০৬ অনুযায়ী জরিমানা করা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে এবং কোম্পানির প্রতিনিধি রায়হান রাজুকে তিন কার্যদিবসের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুন্নাহার সাথী বলেন, ‘এ ধরনের ভেজাল ও অনুমোদনহীন পণ্য ব্যবহারে কৃষকের আর্থিক ক্ষতি হয় এবং ফসলের উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হয়।

আরও পড়ুনঃ  আমেরিকা প্রবাসী উপদেষ্টাকে সংবর্ধনা দিলো ‘সেবা সংগঠন'