Dhaka ০৭:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সন্ত্রাসী হামলা যুবদল নেতা সবুজ আহমদ গুরুতর আহত।

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় প্রকাশ্যে সন্ত্রাসী হামলার শিকার হয়ে গুরুতর আহত হয়েছেন ডৌবাড়ী ইউনিয়ন যুবদলের নেতা এম. আর. সবুজ আহমদ। বৃহস্পতিবার উপজেলার গোয়াইনঘাট বাজারের পুরাতন স্ট্যান্ড এলাকায় এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে, যা স্থানীয় জনমনে ব্যাপক আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি করেছে।

আরও পড়ুনঃ  দুষ্কৃতীদের গুলিতে স্বেচ্ছাসেবক দল নেতাসহ আহত ১০

স্থানীয় সূত্রে জানা যায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পূর্ব পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়। গোয়াইন গ্রামের রুহুল আমিনের ভাতিজা ইমনের নেতৃত্বে একদল বখাটে সন্ত্রাসী হঠাৎ করেই সবুজ আহমদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তারা তাকে বেধড়ক মারধর করে গুরুতর আহত করে ফেলে রেখে যায়।

আরও পড়ুনঃ  দিনাজপুরে তদন্ত সক্ষমতা বৃদ্ধি কোর্সের উদ্বোধন।

হামলার পরপরই স্থানীয়রা দ্রুত ঘটনাস্থল থেকে আহত সবুজ আহমদকে উদ্ধার করে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্বজন ও স্থানীয় নেতাকর্মীরা।

এ ঘটনায় গোয়াইনঘাট বাজারসহ আশপাশের এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। ক্ষুব্ধ স্থানীয়রা ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রীর আগমন ঘিরে ঝিকরগাছায় দখলমুক্তকরণ অভিযান উচ্ছেদ শতাধিক অবৈধ স্থাপনা

ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে মামলার প্রস্তুতি চলছে। এলাকাবাসীর প্রত্যাশা—দোষীদের দ্রুত আইনের আওতায় এনে এলাকায় শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা হবে।

জনপ্রিয় পোস্ট

সন্ত্রাসী হামলা যুবদল নেতা সবুজ আহমদ গুরুতর আহত।

আপডেটের সময়: ১১:৩১:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

সন্ত্রাসী হামলা যুবদল নেতা সবুজ আহমদ গুরুতর আহত।

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় প্রকাশ্যে সন্ত্রাসী হামলার শিকার হয়ে গুরুতর আহত হয়েছেন ডৌবাড়ী ইউনিয়ন যুবদলের নেতা এম. আর. সবুজ আহমদ। বৃহস্পতিবার উপজেলার গোয়াইনঘাট বাজারের পুরাতন স্ট্যান্ড এলাকায় এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে, যা স্থানীয় জনমনে ব্যাপক আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি করেছে।

আরও পড়ুনঃ  কেঁচো খুঁজতে গিয়ে বেরিয়ে এলো ‘গুঁক্কু সাপ’: ময়মনসিংহে সিএনজি চাঁদাবাজি চক্রের চাঞ্চল্যকর তথ্য

স্থানীয় সূত্রে জানা যায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পূর্ব পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়। গোয়াইন গ্রামের রুহুল আমিনের ভাতিজা ইমনের নেতৃত্বে একদল বখাটে সন্ত্রাসী হঠাৎ করেই সবুজ আহমদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তারা তাকে বেধড়ক মারধর করে গুরুতর আহত করে ফেলে রেখে যায়।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রীর আগমন ঘিরে ঝিকরগাছায় দখলমুক্তকরণ অভিযান উচ্ছেদ শতাধিক অবৈধ স্থাপনা

হামলার পরপরই স্থানীয়রা দ্রুত ঘটনাস্থল থেকে আহত সবুজ আহমদকে উদ্ধার করে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্বজন ও স্থানীয় নেতাকর্মীরা।

এ ঘটনায় গোয়াইনঘাট বাজারসহ আশপাশের এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। ক্ষুব্ধ স্থানীয়রা ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

আরও পড়ুনঃ  ৩২ ঘণ্টা পর শ্রমিকদের প‌রিবহন ধর্মঘট প্রত্যাহার