Dhaka ০১:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সুলতানপুর বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে অসম্পূর্ণ ভোটার তালিকা সংশোধন করে নির্বাচনের দাবি নবারুণ বালিকা বিদ্যালয়ে শৃঙ্খলা ও পাঠদান নিয়ে প্রশ্ন গোপালগঞ্জে মুকসুদপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয় মোট ১২ বার চুরি টুঙ্গিপাড়ায় দুই খাবার হোটেলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ১৪ হাজার টাকা স্বচ্ছলতার স্বপ্নে প্রবাসে পাড়ি, মাটিচাপায় নিভে গেল শরিফুলের প্রাণ কাশিয়ানীতে র‌্যাব সদস্যের দাপটে অসহায় ১০ পরিবার দেবীচরণ দুর্গা মন্দিরের ভাঙা প্রবেশপথে জিও-ব্যাগ ও ভিডি বালু  গ্রাম আদালতকে জনপ্রিয় করতে কুড়িগ্রামে মতবিনিময় শার্শায় পাটের বাম্পার ফলন, ভালো দাম পেয়ে খুশি চাষিরা সীমান্তে মাদক ও চোরাচালানী মালামাল জব্দ

সাংবাদিক জিন্নাহর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

সাতক্ষীরা সদর সাব-রেজিস্ট্রি অফিসে সাংবাদিক এস.এম. জুলফিকার আলী জিন্নাহর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে জেলার সাংবাদিক সমাজ। একই সঙ্গে হামলাকারীদের গ্রেপ্তার এবং ভুক্তভোগীদের বিরুদ্ধে দায়ের করা পাল্টা মামলা প্রত্যাহারের দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছে।

রবিবার (৫ এপ্রিল) বেলা ১১টায় শহরের নিউ মার্কেটস্থ শহীদ আলাউদ্দীন চত্বরে সাতক্ষীরা প্রেসক্লাবের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক এম. বেলাল হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তারা তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

আরও পড়ুনঃ  টুঙ্গিপাড়ায় ঘেরের মাছ চুরির অভিযোগে দুইজন আটক

তারা বলেন, সাংবাদিক জিন্নাহর ওপর বর্বরোচিত হামলার ঘটনায় প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার না করে উল্টো ভুক্তভোগীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে, যা অত্যন্ত নিন্দনীয় ও ন্যায়বিচারের পরিপন্থী।

বক্তারা আরও অভিযোগ করেন, মামলায় এমন ব্যক্তিদেরও আসামি করা হয়েছে যারা ঘটনাস্থলে উপস্থিতই ছিলেন না। বিশেষ করে মানবকণ্ঠের জেলা প্রতিনিধি মেহেদী আলী সুজয়কে জড়ানো হয়েছে বলে দাবি করা হয়, যা উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করেন তারা।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জে মুকসুদপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয় মোট ১২ বার চুরি

মানববন্ধনে বক্তারা বলেন, সদর সাব-রেজিস্ট্রি অফিসে একটি প্রভাবশালী সিন্ডিকেট দীর্ঘদিন ধরে সাধারণ সেবাপ্রার্থীদের জিম্মি করে রেখেছে। সিন্ডিকেটের বাইরে গিয়ে কাজ করতে চাইলে হয়রানি, ভয়ভীতি এমনকি হামলার শিকার হতে হচ্ছে।
এ সময় বক্তব্য দেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, প্রেসক্লাবের সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপী, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, এনটিভির এস.এম. জুলফিকার আলী জিন্নাহ, কালবেলা ও স্টার নিউজের গাজী ফারহাদ, সাংবাদিক কেন্দ্রের সাংগঠনিক সম্পাদক মো. হোসেন আলীসহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ।

আরও পড়ুনঃ  নবারুণ বালিকা বিদ্যালয়ে শৃঙ্খলা ও পাঠদান নিয়ে প্রশ্ন

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার এবং মিথ্যা মামলা প্রত্যাহার না করা হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
উল্লেখ্য, গত ৩০ মার্চ সদর সাব-রেজিস্ট্রি অফিসে জমি রেজিস্ট্রি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সাংবাদিক জিন্নাহর ওপর হামলার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, একটি সিন্ডিকেটের বাইরে গিয়ে কাজ করায় তার ওপর এই হামলা চালানো হয়।

তবে পরবর্তীতে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো সাংবাদিকসহ কয়েকজনের নামে মামলা দায়ের হওয়ায় সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ বিরাজ করছে।

জনপ্রিয় পোস্ট

সুলতানপুর বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে অসম্পূর্ণ ভোটার তালিকা সংশোধন করে নির্বাচনের দাবি

সাংবাদিক জিন্নাহর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

আপডেটের সময়: ০৯:২৩:৩১ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬

সাতক্ষীরা সদর সাব-রেজিস্ট্রি অফিসে সাংবাদিক এস.এম. জুলফিকার আলী জিন্নাহর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে জেলার সাংবাদিক সমাজ। একই সঙ্গে হামলাকারীদের গ্রেপ্তার এবং ভুক্তভোগীদের বিরুদ্ধে দায়ের করা পাল্টা মামলা প্রত্যাহারের দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছে।

রবিবার (৫ এপ্রিল) বেলা ১১টায় শহরের নিউ মার্কেটস্থ শহীদ আলাউদ্দীন চত্বরে সাতক্ষীরা প্রেসক্লাবের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক এম. বেলাল হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তারা তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

আরও পড়ুনঃ  সুলতানপুর বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে অসম্পূর্ণ ভোটার তালিকা সংশোধন করে নির্বাচনের দাবি

তারা বলেন, সাংবাদিক জিন্নাহর ওপর বর্বরোচিত হামলার ঘটনায় প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার না করে উল্টো ভুক্তভোগীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে, যা অত্যন্ত নিন্দনীয় ও ন্যায়বিচারের পরিপন্থী।

বক্তারা আরও অভিযোগ করেন, মামলায় এমন ব্যক্তিদেরও আসামি করা হয়েছে যারা ঘটনাস্থলে উপস্থিতই ছিলেন না। বিশেষ করে মানবকণ্ঠের জেলা প্রতিনিধি মেহেদী আলী সুজয়কে জড়ানো হয়েছে বলে দাবি করা হয়, যা উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করেন তারা।

আরও পড়ুনঃ  গ্রাম আদালতকে জনপ্রিয় করতে কুড়িগ্রামে মতবিনিময়

মানববন্ধনে বক্তারা বলেন, সদর সাব-রেজিস্ট্রি অফিসে একটি প্রভাবশালী সিন্ডিকেট দীর্ঘদিন ধরে সাধারণ সেবাপ্রার্থীদের জিম্মি করে রেখেছে। সিন্ডিকেটের বাইরে গিয়ে কাজ করতে চাইলে হয়রানি, ভয়ভীতি এমনকি হামলার শিকার হতে হচ্ছে।
এ সময় বক্তব্য দেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, প্রেসক্লাবের সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপী, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, এনটিভির এস.এম. জুলফিকার আলী জিন্নাহ, কালবেলা ও স্টার নিউজের গাজী ফারহাদ, সাংবাদিক কেন্দ্রের সাংগঠনিক সম্পাদক মো. হোসেন আলীসহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ।

আরও পড়ুনঃ  স্বচ্ছলতার স্বপ্নে প্রবাসে পাড়ি, মাটিচাপায় নিভে গেল শরিফুলের প্রাণ