Dhaka ০৪:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সুলতানপুর বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে অসম্পূর্ণ ভোটার তালিকা সংশোধন করে নির্বাচনের দাবি নবারুণ বালিকা বিদ্যালয়ে শৃঙ্খলা ও পাঠদান নিয়ে প্রশ্ন গোপালগঞ্জে মুকসুদপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয় মোট ১২ বার চুরি টুঙ্গিপাড়ায় দুই খাবার হোটেলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ১৪ হাজার টাকা স্বচ্ছলতার স্বপ্নে প্রবাসে পাড়ি, মাটিচাপায় নিভে গেল শরিফুলের প্রাণ কাশিয়ানীতে র‌্যাব সদস্যের দাপটে অসহায় ১০ পরিবার দেবীচরণ দুর্গা মন্দিরের ভাঙা প্রবেশপথে জিও-ব্যাগ ও ভিডি বালু  গ্রাম আদালতকে জনপ্রিয় করতে কুড়িগ্রামে মতবিনিময় শার্শায় পাটের বাম্পার ফলন, ভালো দাম পেয়ে খুশি চাষিরা সীমান্তে মাদক ও চোরাচালানী মালামাল জব্দ

অ্যানফিল্ডে শেষ পদচারণা! কান্নাভেজা চোখে সালাহর বিদায়

রোববার রাতের ম্যাচ, প্রতিপক্ষ ব্রেন্টফোর্ড। লিগ পর্বের সেই ম্যাচের বয়স যখন ৭৩ মিনিট, ঠিক তখনই মিসরীয় ফরোয়ার্ড মোহাম্মদ সালাহকে মাঠ থেকে তুলে নেন লিভারপুল কোচ আর্নে স্লট।

আর তখনি পুরো স্টেডিয়াম জুড়ে শুরু হয় সালাহ-বন্দনা, গ্যালারি মাতানো গান। অ্যানফিল্ডের চেনা সবুজ ঘাসে এর আগেও অসংখ্যবার হেঁটেছেন তিনি তবে রবিবারের হাঁটাটা ছিল একেবারেই ভিন্ন। কারণ, সালাহ নিজেও জানতেন—অ্যানফিল্ডের ‘নিজের মানুষ’ হিসেবে এটাই চেনা আঙিনায় তার শেষবার পা রাখা!

আরও পড়ুনঃ  স্মিথকে পেছনে ফেলে রুটের বিশ্বরেকর্ড!

ম্যাচ শেষে সমর্থকদের এমন বাঁধভাঙা ভালোবাসায় আবেগ ধরে রাখতে পারেননি এই মিসরীয় তারকা। স্কাই স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে নিজের আবেগের ঝাঁপি খুলে দিয়ে সালাহ জানান, জীবনের সবচেয়ে বেশি কেঁদেছেন আজকেই।

আবেগাপ্লুত সালাহ বলেন, “আমার মনে হয় জীবনে যত কেঁদেছি, আজ তার চেয়েও বেশি কেঁদেছি। আমি সাধারণত খুব একটা আবেগপ্রবণ নই। কিন্তু আমরা এখানে আমাদের পুরো যৌবনটা কাটিয়েছি। শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু একসাথে ভাগ করে নিয়েছি।

সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরও বলেন, “জীবনে এর চেয়ে বেশি কিছু কি আমি চাইতে পারতাম? মনে হয় না। আমরা একসাথে সবকিছু জিতেছি। সমর্থকদের এই ভালোবাসাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। (এখান থেকে চলে গেলেও) আমি মনে-প্রাণে সবসময় দলের সাথেই থাকব।

প্রতিবারই এই স্মৃতিগুলো আমাকে আবেগপ্রবণ করে তুলবে। আশা করি দল সবসময় সেরাদের কাতারেই থাকবে এবং সব শিরোপার জন্য লড়াই করবে।”

জনপ্রিয় পোস্ট

সুলতানপুর বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে অসম্পূর্ণ ভোটার তালিকা সংশোধন করে নির্বাচনের দাবি

অ্যানফিল্ডে শেষ পদচারণা! কান্নাভেজা চোখে সালাহর বিদায়

আপডেটের সময়: ০৭:১৬:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬