Dhaka ০৩:১৪ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সীমান্তে শান্তি ও নিরাপত্তা নিশ্চিতে বিজিবি- বিএসএফের উচ্চ পর্যায়ের বৈঠক চৌগাছায় এসআরবি’র অভিযানে ভারতীয় উইন্সেরেক্স সিরাপসহ আটক-২ সাদুল্লাপুর ঘাঘট নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে স্থানীয় এমপি সাংবাদিক আলিফ ফকির হ/ত্যা/র বিচারের দাবিতে নেত্রকোনায় দুই শতাধিক সাংবাদিকের মা/ন/ব/ব/ন্ধ/ন সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে জেলে বাওয়ালীদের মানববন্ধন কালিগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কালিগঞ্জ প্রেসক্লাবে আব্দুল করিমের বিরুদ্ধে প্রতারণা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন সাতক্ষীরায় মাদক ও চুরি রোধে কঠোর অবস্থানে পুলিশ- সদর ওসি যশোরে তালাক গোপন রেখে প্রবাসী স্বামীর সম্পদ আত্মসাৎ এর অভিযোগে আদালতে মামলা সাতক্ষীরায় ‘প্রেরণা’ এনজিও’র পরিচালক শম্পা গোস্বামীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষে ভোট চাইলেন বিএনপির প্রার্থী কাজী আলাউদ্দিন

আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষ ছাড়া আর কিছু পাত্তা পাবেনা। তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষের বিকল্প নাই। আগামীতে তারেক জিয়ার নেতৃত্বে সরকার গঠন হবে। যারা এদেশের স্বাধীনতা চাইনি তারা এদেশের মঙ্গল, শান্তি চায় না। তারেক জিয়া ১৬ বছর সংগ্রাম লড়াই করেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া মানুষের স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য জীবন উৎসর্গ করেছেন।

আওয়ামী ফ্যাসিবাদ শেখ হাসিনা বারবার বলতেন মুজিব কন্যা পালায় না। কিন্তু যারা আমাদের ভাইদের বোনদের সীমান্তে হত্যা করেছে এখন তাদের আশ্রয়ে পালিয়ে আছেন। তিনি আরো বলেন যে সরকার মানবতা প্রতিষ্ঠা করবে ,শ্রমিকের ন্যায্য পারিশ্রমিক দেবে এবং দেশের লক্ষ লক্ষ বেকার যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করবে তাদেরকে ভোট দিবেন। তিনি আরো বলেন চাঁদাবাজ, দখলবাজ দেশ এবং এলাকার শত্রু ক্ষতি সাধন কারীরা কখনোই বিএনপি’র লোক হতে পারেনা। যারা এসব অপকর্মে জড়িত তাদেরকে দল থেকে বয়কট করা হবে।

আরও পড়ুনঃ  চৌগাছায় এসআরবি'র অভিযানে ভারতীয় উইন্সেরেক্স সিরাপসহ আটক-২

আগামী দিনের রাজনীতির অঙ্গীকার করে বলেন ধানের শীষে ভোট দিন দেশ গড়ার সুযোগ দিন। ভোট দিলে ধানের শীষে, দেশ গড়বো মিলেমিশে। প্রতিহিংসা নয় বিএনপি প্রতিশ্রুতি বাস্তবায়নে বিশ্বাস করে। তাই আসুন আমাদের জনসংখ্যা কে জনশক্তিতে রূপান্তর করি। নির্বাচনে ধর্ম ব্যবসায়ীদের থেকে সাবধান করে বলেন যারা ক্ষমতায় আসতে পারবে না তাদের মিথ্যা জান্নাতের আশ্বাসে বিভ্রান্ত হবেন না। আমার আর এক সহযোদ্ধা দল থেকে বহিষ্কার হয়ে ফুটবল নিয়ে লাফালাফি করছে।

দল যেভাবে থাকে বহিষ্কার করে ছুড়ে ফেলেছে আপনারাও তাকে ছুড়ে ফেলবেন। তার মিথ্যা উন্নয়নের প্রতিশ্রুতিতে কান দেবেন না। আমি বিগত দিনে সংসদ সদস্য থেকে আপনাদের সাথে নিয়ে এলাকায় ব্যাপক উন্নয়ন করেছি। আমার উন্নয়নের পরে বিগত ১৬ বছরেও তেমন কোন উন্নয়ন হয়নি, যে কারণে মানুষ আমাকে উন্নয়নের রূপকার বলে। আপনারাই আমার সব ক্ষমতার উৎস। তাই ১২ ফেব্রুয়ারি সবার আগে ভোটকেন্দ্রে যেয়ে ধানের শীষে ভোট দিবেন।

আরও পড়ুনঃ  সাদুল্লাপুর ঘাঘট নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে স্থানীয় এমপি

অনুষ্ঠানের প্রধান বক্তা জেলা বিএনপির সদস্য ও জিয়া ফাউন্ডেশনের খুলনা বিভাগীয় কো-অর্ডিনেটর ইঞ্জিনিয়ার আইয়ুব হোসেন মুকুল বলেন আপনারা ইতিমধ্যে জেনেছেন তারেক জিয়া ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন হলে আপনারা ঘরে ঘরে কৃষি কার্ড,রেশন কার্ড ,শিশু কার্ড, স্বাস্থ্য কার্ড, প্রতিবন্ধী কার্ড, বিধবা কার্ড সহ বিভিন্ন সুবিধা বাস্তবায়ন করার প্রতিশ্রুতি দিয়েছেন। আর সেটা বাস্তবায়ন করতে হলে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনলে সেটা বাস্তবায়ন করা সম্ভব।

দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে সোমবার (২৬ জানুয়ারি) বিকাল সাড়ে ৪ টায় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদ মাঠ চত্বরে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব কাজী আলাউদ্দিন তার নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। উক্ত জনসভায় দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জুলফিকার আলি সাপুইয়ের সভাপতিত্বে ও থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এম, হাফিজুর রহমান শিমুলের এবং দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক নূরুজ্জামান পাড়ের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য ও জিয়া ফাউন্ডেশনের খুলনা বিভাগীয় কো-অর্ডিনেটর ইঞ্জিনিয়ার আইয়ুব হোসেন মুকুল।

আরও পড়ুনঃ  সাংবাদিক আলিফ ফকির হ/ত্যা/র বিচারের দাবিতে নেত্রকোনায় দুই শতাধিক সাংবাদিকের মা/ন/ব/ব/ন্ধ/ন

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জেলা কমিটির সদস্য শেখ ইবাদুল ইসলাম, উপজেলা , জেলা বিএনপি’র সদস্য শেখ নুরুজ্জামানে,বিএনপি’র সাবেক সদস্য সচিব ডাঃ শফিকুল ইসলাম বাবু, উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ন আহবায়ক আখতারুজ্জামান বাপ্পি, সাতক্ষীরা জেলা জিয়া পরিষদের সভাপতি নূর মোহাম্মদ পাড়, কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রহমান, অতিরিক্ত পিপি অ্যাডভোকেট গোলাম রনি, আশাশুনি বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রমূখ। এছাড়াও উপজেলা ও ইউনিয়ন বিএনপি’র বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সীমান্তে শান্তি ও নিরাপত্তা নিশ্চিতে বিজিবি- বিএসএফের উচ্চ পর্যায়ের বৈঠক

উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষে ভোট চাইলেন বিএনপির প্রার্থী কাজী আলাউদ্দিন

আপডেটের সময়: ০৭:১৯:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬

আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষ ছাড়া আর কিছু পাত্তা পাবেনা। তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষের বিকল্প নাই। আগামীতে তারেক জিয়ার নেতৃত্বে সরকার গঠন হবে। যারা এদেশের স্বাধীনতা চাইনি তারা এদেশের মঙ্গল, শান্তি চায় না। তারেক জিয়া ১৬ বছর সংগ্রাম লড়াই করেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া মানুষের স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য জীবন উৎসর্গ করেছেন।

আওয়ামী ফ্যাসিবাদ শেখ হাসিনা বারবার বলতেন মুজিব কন্যা পালায় না। কিন্তু যারা আমাদের ভাইদের বোনদের সীমান্তে হত্যা করেছে এখন তাদের আশ্রয়ে পালিয়ে আছেন। তিনি আরো বলেন যে সরকার মানবতা প্রতিষ্ঠা করবে ,শ্রমিকের ন্যায্য পারিশ্রমিক দেবে এবং দেশের লক্ষ লক্ষ বেকার যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করবে তাদেরকে ভোট দিবেন। তিনি আরো বলেন চাঁদাবাজ, দখলবাজ দেশ এবং এলাকার শত্রু ক্ষতি সাধন কারীরা কখনোই বিএনপি’র লোক হতে পারেনা। যারা এসব অপকর্মে জড়িত তাদেরকে দল থেকে বয়কট করা হবে।

আরও পড়ুনঃ  সাদুল্লাপুর ঘাঘট নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে স্থানীয় এমপি

আগামী দিনের রাজনীতির অঙ্গীকার করে বলেন ধানের শীষে ভোট দিন দেশ গড়ার সুযোগ দিন। ভোট দিলে ধানের শীষে, দেশ গড়বো মিলেমিশে। প্রতিহিংসা নয় বিএনপি প্রতিশ্রুতি বাস্তবায়নে বিশ্বাস করে। তাই আসুন আমাদের জনসংখ্যা কে জনশক্তিতে রূপান্তর করি। নির্বাচনে ধর্ম ব্যবসায়ীদের থেকে সাবধান করে বলেন যারা ক্ষমতায় আসতে পারবে না তাদের মিথ্যা জান্নাতের আশ্বাসে বিভ্রান্ত হবেন না। আমার আর এক সহযোদ্ধা দল থেকে বহিষ্কার হয়ে ফুটবল নিয়ে লাফালাফি করছে।

দল যেভাবে থাকে বহিষ্কার করে ছুড়ে ফেলেছে আপনারাও তাকে ছুড়ে ফেলবেন। তার মিথ্যা উন্নয়নের প্রতিশ্রুতিতে কান দেবেন না। আমি বিগত দিনে সংসদ সদস্য থেকে আপনাদের সাথে নিয়ে এলাকায় ব্যাপক উন্নয়ন করেছি। আমার উন্নয়নের পরে বিগত ১৬ বছরেও তেমন কোন উন্নয়ন হয়নি, যে কারণে মানুষ আমাকে উন্নয়নের রূপকার বলে। আপনারাই আমার সব ক্ষমতার উৎস। তাই ১২ ফেব্রুয়ারি সবার আগে ভোটকেন্দ্রে যেয়ে ধানের শীষে ভোট দিবেন।

আরও পড়ুনঃ  চৌগাছায় এসআরবি'র অভিযানে ভারতীয় উইন্সেরেক্স সিরাপসহ আটক-২

অনুষ্ঠানের প্রধান বক্তা জেলা বিএনপির সদস্য ও জিয়া ফাউন্ডেশনের খুলনা বিভাগীয় কো-অর্ডিনেটর ইঞ্জিনিয়ার আইয়ুব হোসেন মুকুল বলেন আপনারা ইতিমধ্যে জেনেছেন তারেক জিয়া ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন হলে আপনারা ঘরে ঘরে কৃষি কার্ড,রেশন কার্ড ,শিশু কার্ড, স্বাস্থ্য কার্ড, প্রতিবন্ধী কার্ড, বিধবা কার্ড সহ বিভিন্ন সুবিধা বাস্তবায়ন করার প্রতিশ্রুতি দিয়েছেন। আর সেটা বাস্তবায়ন করতে হলে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনলে সেটা বাস্তবায়ন করা সম্ভব।

দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে সোমবার (২৬ জানুয়ারি) বিকাল সাড়ে ৪ টায় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদ মাঠ চত্বরে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব কাজী আলাউদ্দিন তার নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। উক্ত জনসভায় দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জুলফিকার আলি সাপুইয়ের সভাপতিত্বে ও থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এম, হাফিজুর রহমান শিমুলের এবং দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক নূরুজ্জামান পাড়ের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য ও জিয়া ফাউন্ডেশনের খুলনা বিভাগীয় কো-অর্ডিনেটর ইঞ্জিনিয়ার আইয়ুব হোসেন মুকুল।

আরও পড়ুনঃ  সীমান্তে শান্তি ও নিরাপত্তা নিশ্চিতে বিজিবি- বিএসএফের উচ্চ পর্যায়ের বৈঠক