Dhaka ০৪:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সার বিতরণ নিয়ে অভিযোগের মধ্যে কৃষি কর্মকর্তা ওয়াসিম উদ্দিন বদলি তালায় ৫ লাখ টাকার ভেজাল সার-কীটনাশক জব্দ ভয়ভীতি দেখিয়ে ৫ হাজার টাকা আদায়ের অভিযোগ সাতক্ষীরায় আইনশৃঙ্খলা নিয়ে পুলিশের সভা টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসছে ইংল্যান্ড কালিগঞ্জে গৃহবধূসহ দুজনকে কুপিয়ে ও শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগ, থানায় এজাহার কালিগঞ্জে ৫ম শ্রেণীর ছাত্রীকে কুপ্রস্তাব ও টানাহেঁচড়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ ঝিকরগাছায় সুস্থ ব্যক্তিরা তুলছেন প্রতিবন্ধী ভাতা সাতক্ষীরার শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ যুবলীগ নেতা ও ইউপি সদস্য আসাদুল গ্রেফতার

এই সপ্তাহেই কাজ শুরু না করলে টেন্ডার বাতিল

পূর্ব দিগন্ত বার্তা

এই সপ্তাহেই কাজ শুরু না করলে টেন্ডার বাতিল — বর্ষার আগেই সড়ক উন্নয়ন শেষের আল্টিমেটাম সিটি প্রশাসকের

ময়মনসিংহ নগরীতে দীর্ঘদিন ধরে অসমাপ্ত উন্নয়ন কাজ ফেলে রাখায় ঠিকাদার ও নির্মাণ প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন সিটি কর্পোরেশনের প্রশাসক রোকনুজ্জামান রোকন।

আজ নগরীর বিভিন্ন উন্নয়ন প্রকল্প এলাকা পরিদর্শন ও কাজের অগ্রগতি সরেজমিনে পর্যালোচনাকালে তিনি স্পষ্ট ভাষায় বলেন, সিটির ভেতরে যেসব কাজ শুরু করেও বন্ধ করে রাখা হয়েছে বা দীর্ঘদিন ধরে ঝুলিয়ে রাখা হয়েছে—এসব আর কোনোভাবেই সহ্য করা হবে না।

তিনি সংশ্লিষ্ট ঠিকাদার ও নির্মাণ প্রতিষ্ঠানগুলোকে আগামী বৃহস্পতিবারের মধ্যে কাজ শুরু করার জন্য চূড়ান্ত নির্দেশনা দেন। একইসঙ্গে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে কাজ শুরু না করলে আগামী সপ্তাহের মধ্যেই সংশ্লিষ্ট ঠিকাদারদের টেন্ডার বাতিল করা হবে এবং প্রয়োজনে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থাও গ্রহণ করা হবে।

প্রশাসক রোকনুজ্জামান রোকন বলেন, “আমি কোনো অজুহাত শুনতে চাই না। যারা কাজ নেবে, তাদের সময়মতো কাজ শেষ করতে হবে। নগরবাসীকে ভোগান্তিতে ফেলে কোনো প্রকল্প ঝুলিয়ে রাখার সুযোগ নেই।”
তিনি আরও বলেন, আসন্ন বর্ষা মৌসুমকে সামনে রেখে দ্রুত সময়ের মধ্যে নগরীর সকল সড়ক, ড্রেনেজ ও অবকাঠামোগত উন্নয়ন কাজ শেষ করতে হবে। অন্যথায় দায়িত্বপ্রাপ্তদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

পরিদর্শনকালে তিনি প্রকল্প সংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্মকর্তাদের কাজের মান বজায় রাখার নির্দেশ দেন এবং নিয়মিত তদারকি জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। একইসঙ্গে জনগণের চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়—এমন কাজগুলো অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত সম্পন্ন করার আহ্বান জানান।
তিনি জানান, উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। প্রতিটি প্রকল্প নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে মনিটরিং টিম গঠন করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

এদিকে, সিটি কর্পোরেশনের এমন কঠোর অবস্থানে দীর্ঘদিন ধরে থমকে থাকা উন্নয়ন কাজগুলো দ্রুত গতিতে এগোবে বলে আশা প্রকাশ করেছেন নগরবাসী। অনেকেই মনে করছেন, প্রশাসনের এই উদ্যোগ বাস্তবায়িত হলে নগরীর যানজট ও জলাবদ্ধতা সমস্যারও উল্লেখযোগ্য উন্নতি ঘটবে।
নগরবাসীর প্রত্যাশা—এবার শুধু নির্দেশনা নয়, বাস্তবায়নেও যেন একই কঠোরতা বজায় থাকে।

এই সপ্তাহেই কাজ শুরু না করলে টেন্ডার বাতিল

জনপ্রিয় পোস্ট

সার বিতরণ নিয়ে অভিযোগের মধ্যে কৃষি কর্মকর্তা ওয়াসিম উদ্দিন বদলি

এই সপ্তাহেই কাজ শুরু না করলে টেন্ডার বাতিল

আপডেটের সময়: ০৫:৫৮:১৪ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬