Dhaka ০৪:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সাতক্ষীরায় আইনশৃঙ্খলা নিয়ে পুলিশের সভা টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসছে ইংল্যান্ড কালিগঞ্জে গৃহবধূসহ দুজনকে কুপিয়ে ও শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগ, থানায় এজাহার কালিগঞ্জে ৫ম শ্রেণীর ছাত্রীকে কুপ্রস্তাব ও টানাহেঁচড়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ ঝিকরগাছায় সুস্থ ব্যক্তিরা তুলছেন প্রতিবন্ধী ভাতা সাতক্ষীরার শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ যুবলীগ নেতা ও ইউপি সদস্য আসাদুল গ্রেফতার শার্শায় ১কেজি গাঁজাসহ মাদক কারবারী আটক সুলতানপুর বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে অসম্পূর্ণ ভোটার তালিকা সংশোধন করে নির্বাচনের দাবি নবারুণ বালিকা বিদ্যালয়ে শৃঙ্খলা ও পাঠদান নিয়ে প্রশ্ন

কুড়িগ্রামে সরস্বতী পূজাকে ঘিরে উৎসবের প্রস্তুতি শেষ মুহূর্তের ব্যস্ততম মৃৎশিল্পরা

কুড়িগ্রাম রাজারহাট বৈদ্দেরবাজারে মাটি আর রঙের তুলিতে ফুটে উঠছে বিদ্যার দেবী সরস্বতী প্রতিমা শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত মৃৎশিল্পীরা।

কুড়িগ্রামের রাজারহাটে গিয়ে দেখা যায় আগামীকাল ২৩-১-২৬ (শুক্রবার) সরস্বতী পূজাকে সামনে রেখে জেলাভিত্তিক ঐতিহ্যবাহী প্রতিমা শিল্পে মুখরিত হয়ে উঠেছে এলাকা। স্থানীয় মৃৎশিল্পীরা দিনরাত এক করে নিখুঁত হাতের কারুকার্য দিয়ে তৈরি করছেন ছোট-বড় বিভিন্ন আকৃতির সরস্বতী প্রতিমা। বৈদ্দেরবাজার মন্দির প্রাঙ্গণ ও বিভিন্ন কারিগরদের উঠোনে চলছে প্রতিমা রঙের কাজ। মাটির অবয়বে তুলির আঁচড়ে ফুটিয়ে তোলা হচ্ছে দেবীর মুখচ্ছবি, যা দেখতে ভক্ত ও দর্শনার্থীদের ভিড়ও বাড়ছে।

মিঠু মালাকার সাংবাদিকে জানান,এবার প্রতিমা তৈরির উপকরণের মূল্য বৃদ্ধি শিল্পীদের জন্য চ্যালেঞ্জ তৈরি করেছে। মাটি, রং, কাঠামো ও অন্যান্য উপকরণের দাম বেশি থাকলেও প্রতিমার বিক্রয়মূল্য আগের মতোই রয়ে গেছে, যা কারিগরদের আয়ে চাপ সৃষ্টি করেছে। তারপরও স্থানীয় মৃৎশিল্পীরা রাতদিন পরিশ্রম করে কাজ এগিয়ে নিচ্ছেন। অনেক শিল্পী এ বছর ২০ থেকে ৫০টি পর্যন্ত প্রতিমা তৈরি করেছেন। বেশিরভাগ প্রতিমার গঠন কাজ শেষ এখন রং ও সজ্জার কাজ চলছে।

রাজারহাট উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব “রতন কুমার রায়” জানান, আগামীকাল ২৩-১-২০২৬ খ্রিস্টাব্দ (শুক্রবার) শ্রীশ্রী সরস্বতী পূজা, পূজার শেষ মুহূর্তের প্রস্তুতি জোরেশোরে চলছে। এলাকার সনাতন ধর্মাবলম্বীরা নতুন স্বপ্ন ও আশা নিয়ে দেবী সরস্বতীকে বরণ করার জন্য প্রহর গুনছেন। শিশু, নারী-পুরুষসহ সকল বয়সী মানুষ বিদ্যা ও জ্ঞান অর্জনের লক্ষ্যে এই উৎসবকে সার্থক করতে প্রস্তুত। পূজার সকল আয়োজন সুশৃঙ্খল ও সুন্দরভাবে সম্পন্ন হবে বলে ভক্তরা প্রত্যাশা প্রকাশ করেছেন। পূজার আনন্দমুখর পরিবেশ ইতিমধ্যে গোটা এলাকায় ছড়িয়ে পড়তে শুরু করেছে।

আরও পড়ুনঃ  কুড়িগ্রামে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬-এর উদ্বোধন
জনপ্রিয় পোস্ট

সাতক্ষীরায় আইনশৃঙ্খলা নিয়ে পুলিশের সভা

কুড়িগ্রামে সরস্বতী পূজাকে ঘিরে উৎসবের প্রস্তুতি শেষ মুহূর্তের ব্যস্ততম মৃৎশিল্পরা

আপডেটের সময়: ০৭:৫৭:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬

কুড়িগ্রাম রাজারহাট বৈদ্দেরবাজারে মাটি আর রঙের তুলিতে ফুটে উঠছে বিদ্যার দেবী সরস্বতী প্রতিমা শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত মৃৎশিল্পীরা।

কুড়িগ্রামের রাজারহাটে গিয়ে দেখা যায় আগামীকাল ২৩-১-২৬ (শুক্রবার) সরস্বতী পূজাকে সামনে রেখে জেলাভিত্তিক ঐতিহ্যবাহী প্রতিমা শিল্পে মুখরিত হয়ে উঠেছে এলাকা। স্থানীয় মৃৎশিল্পীরা দিনরাত এক করে নিখুঁত হাতের কারুকার্য দিয়ে তৈরি করছেন ছোট-বড় বিভিন্ন আকৃতির সরস্বতী প্রতিমা। বৈদ্দেরবাজার মন্দির প্রাঙ্গণ ও বিভিন্ন কারিগরদের উঠোনে চলছে প্রতিমা রঙের কাজ। মাটির অবয়বে তুলির আঁচড়ে ফুটিয়ে তোলা হচ্ছে দেবীর মুখচ্ছবি, যা দেখতে ভক্ত ও দর্শনার্থীদের ভিড়ও বাড়ছে।

মিঠু মালাকার সাংবাদিকে জানান,এবার প্রতিমা তৈরির উপকরণের মূল্য বৃদ্ধি শিল্পীদের জন্য চ্যালেঞ্জ তৈরি করেছে। মাটি, রং, কাঠামো ও অন্যান্য উপকরণের দাম বেশি থাকলেও প্রতিমার বিক্রয়মূল্য আগের মতোই রয়ে গেছে, যা কারিগরদের আয়ে চাপ সৃষ্টি করেছে। তারপরও স্থানীয় মৃৎশিল্পীরা রাতদিন পরিশ্রম করে কাজ এগিয়ে নিচ্ছেন। অনেক শিল্পী এ বছর ২০ থেকে ৫০টি পর্যন্ত প্রতিমা তৈরি করেছেন। বেশিরভাগ প্রতিমার গঠন কাজ শেষ এখন রং ও সজ্জার কাজ চলছে।

রাজারহাট উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব “রতন কুমার রায়” জানান, আগামীকাল ২৩-১-২০২৬ খ্রিস্টাব্দ (শুক্রবার) শ্রীশ্রী সরস্বতী পূজা, পূজার শেষ মুহূর্তের প্রস্তুতি জোরেশোরে চলছে। এলাকার সনাতন ধর্মাবলম্বীরা নতুন স্বপ্ন ও আশা নিয়ে দেবী সরস্বতীকে বরণ করার জন্য প্রহর গুনছেন। শিশু, নারী-পুরুষসহ সকল বয়সী মানুষ বিদ্যা ও জ্ঞান অর্জনের লক্ষ্যে এই উৎসবকে সার্থক করতে প্রস্তুত। পূজার সকল আয়োজন সুশৃঙ্খল ও সুন্দরভাবে সম্পন্ন হবে বলে ভক্তরা প্রত্যাশা প্রকাশ করেছেন। পূজার আনন্দমুখর পরিবেশ ইতিমধ্যে গোটা এলাকায় ছড়িয়ে পড়তে শুরু করেছে।

আরও পড়ুনঃ  কুড়িগ্রাম জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা