Dhaka ০৪:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বেনাপোল সীমান্তে বিজিবি’র অভিযানে বিদেশী মদ জব্দ রাজারহাটে অবৈধ মাছ শিকারে অভিযান, ৫০টি নিষিদ্ধ জাল জব্দ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, শুরু হচ্ছে ৭ দিনের বিশেষ অভিযান’ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ঢাকা থেকে গ্রেপ্তার বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস ইসলামের সঙ্গে নাগরিক অধিকার আন্দোলন, যশোরের সৌজন্য সাক্ষাৎ ভিনিসিয়ুসের জন্য মোটা অঙ্কের প্রস্তাব দিতে প্রস্তুত আর্সেনাল! সাতক্ষীরার তিন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা পাবনায় সাড়ে ১৩ কেজি গাঁজাসহ গ্রেফতার ১, মামলা দায়ের: স্বাস্থ্য মন্ত্রীর তালা হসপিটাল পরিদর্শন ডাক্তারকে বদলি ও নৈশ প্রহরী বরখাস্ত যশোরে বিজিবি’র অভিযানে স্বর্ণের বারসহ আটক-১

খাতা মূল্যায়নে অনিয়মে কঠোর ব্যবস্থা নকলমুক্ত এসএসসি নিশ্চিতে কড়া নির্দেশনা

ময়মনসিংহে আয়োজিত এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশে আয়োজনের বিষয়ে কঠোর নির্দেশনা দিয়েছেন শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, এমপি। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, খাতা মূল্যায়নে কোনো ধরনের অনিয়ম, গাফিলতি বা পক্ষপাতিত্ব সহ্য করা হবে না; অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট পরীক্ষকদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার (৬ এপ্রিল) ময়মনসিংহ শিক্ষা বোর্ড এবং ময়মনসিংহ অঞ্চলের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্রসচিবদের অংশগ্রহণে এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে আয়োজিত এ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুনঃ  সাতক্ষীরার তিন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা

শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষার সুষ্ঠু আয়োজনের পাশাপাশি খাতা মূল্যায়নে নির্ধারিত নীতিমালা যথাযথভাবে অনুসরণ নিশ্চিত করতে হবে। মূল্যায়নে সামান্য অনিয়মও শিক্ষার্থীদের ভবিষ্যৎকে ক্ষতিগ্রস্ত করতে পারে। তাই পরীক্ষকদের দায়িত্বশীলতা, সততা ও পেশাদারিত্ব নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

তিনি আরও বলেন, “নকলমুক্ত পরীক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। শিক্ষার্থীরা যেন নিজ মেধা ও যোগ্যতার ভিত্তিতে ফলাফল অর্জন করতে পারে, সে লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে সতর্ক ও আন্তরিকভাবে দায়িত্ব পালন করতে হবে।” পরীক্ষাকেন্দ্র ব্যবস্থাপনায় কঠোর নজরদারি ও শৃঙ্খলা বজায় রাখার ওপরও তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।

আরও পড়ুনঃ  স্বাস্থ্য মন্ত্রীর তালা হসপিটাল পরিদর্শন ডাক্তারকে বদলি ও নৈশ প্রহরী বরখাস্ত

সভায় মন্ত্রী জানান, পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন, ১৯৮০ যুগোপযোগীভাবে সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে শুধু পাবলিক পরীক্ষা নয়, বিভিন্ন সরকারি নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, জালিয়াতি ও নকল প্রতিরোধে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হবে।

অতীতের কিছু অনিয়মের প্রসঙ্গ টেনে তিনি বলেন, কৃত্রিম সাফল্য অর্জনের প্রবণতা শিক্ষাব্যবস্থার মানকে ক্ষুণ্ণ করে। এ ধরনের অনৈতিক চর্চা পরিহার করে জবাবদিহিমূলক, মানসম্মত এবং টেকসই শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

আরও পড়ুনঃ  রাজারহাটে অবৈধ মাছ শিকারে অভিযান, ৫০টি নিষিদ্ধ জাল জব্দ

তিনি আরও উল্লেখ করেন, সরকারের ধারাবাহিক উদ্যোগে শিক্ষার গুণগত মান উন্নয়নে নানা কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এ ক্ষেত্রে শিক্ষক, প্রশাসন ও সংশ্লিষ্ট সকলের সমন্বিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি মত প্রকাশ করেন।
মতবিনিময় সভায় স্থানীয় সংসদ সদস্যবৃন্দ, বিভাগীয় ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা বোর্ডের প্রতিনিধিরা, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানসহ শিক্ষাখাতের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় পোস্ট

বেনাপোল সীমান্তে বিজিবি’র অভিযানে বিদেশী মদ জব্দ

খাতা মূল্যায়নে অনিয়মে কঠোর ব্যবস্থা নকলমুক্ত এসএসসি নিশ্চিতে কড়া নির্দেশনা

আপডেটের সময়: ১১:০৫:৪৪ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬

ময়মনসিংহে আয়োজিত এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশে আয়োজনের বিষয়ে কঠোর নির্দেশনা দিয়েছেন শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, এমপি। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, খাতা মূল্যায়নে কোনো ধরনের অনিয়ম, গাফিলতি বা পক্ষপাতিত্ব সহ্য করা হবে না; অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট পরীক্ষকদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার (৬ এপ্রিল) ময়মনসিংহ শিক্ষা বোর্ড এবং ময়মনসিংহ অঞ্চলের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্রসচিবদের অংশগ্রহণে এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে আয়োজিত এ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুনঃ  স্বাস্থ্য মন্ত্রীর তালা হসপিটাল পরিদর্শন ডাক্তারকে বদলি ও নৈশ প্রহরী বরখাস্ত

শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষার সুষ্ঠু আয়োজনের পাশাপাশি খাতা মূল্যায়নে নির্ধারিত নীতিমালা যথাযথভাবে অনুসরণ নিশ্চিত করতে হবে। মূল্যায়নে সামান্য অনিয়মও শিক্ষার্থীদের ভবিষ্যৎকে ক্ষতিগ্রস্ত করতে পারে। তাই পরীক্ষকদের দায়িত্বশীলতা, সততা ও পেশাদারিত্ব নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

তিনি আরও বলেন, “নকলমুক্ত পরীক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। শিক্ষার্থীরা যেন নিজ মেধা ও যোগ্যতার ভিত্তিতে ফলাফল অর্জন করতে পারে, সে লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে সতর্ক ও আন্তরিকভাবে দায়িত্ব পালন করতে হবে।” পরীক্ষাকেন্দ্র ব্যবস্থাপনায় কঠোর নজরদারি ও শৃঙ্খলা বজায় রাখার ওপরও তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।

আরও পড়ুনঃ  সাতক্ষীরা-ভেটখালী মহাসড়কের উন্নয়ন কাজ পরিদর্শনে এমপি রবিউল বাশার