Dhaka ০৫:১৭ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জিম্বাবুয়ে সিরিজ নিয়ে আত্মবিশ্বাসী হাসান মাহমুদ

চারদিকে যখন ফুটবল বিশ্বকাপের উন্মাদনা, ঠিক তখনই জিম্বাবুয়ের মাটিতে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ও স্বাগতিকদের মধ্যকার পূর্ণাঙ্গ সিরিজ। দীর্ঘ চার বছর পর জিম্বাবুয়ে সফরে যাওয়া বাংলাদেশ দল নিয়ে দারুণ আত্মবিশ্বাসী তরুণ পেসার হাসান মাহমুদ।

ইনজুরির কারণে গত কয়েকটি সিরিজে জাতীয় দলের বাইরে ছিলেন এই ডানহাতি পেসার। তবে চোট কাটিয়ে ঘরোয়া ক্রিকেটের পর খেলে এসেছেন ইংলিশ কাউন্টিতে। সেখানে বল হাতে দুর্দান্ত পারফর্ম করেই জিম্বাবুয়ে সিরিজের দলে নিজের জায়গা পুনরুদ্ধার করেছেন তিনি। এবারের সফরে তাসকিন আহমেদ ও শরিফুল ইসলামের মতো তারকা পেসাররা দলে না থাকায়, বাংলাদেশের পেস আক্রমণের মূল নেতৃত্ব থাকবে হাসানের কাঁধেই। স্বাভাবিকভাবেই আসন্ন টেস্ট সিরিজ নিয়ে বাড়তি রোমাঞ্চ ও পরিকল্পনা কাজ করছে তার মনে।

আরও পড়ুনঃ  স্মিথকে পেছনে ফেলে রুটের বিশ্বরেকর্ড!

বিসিবির পাঠানো এক ভিডিও বার্তায় হাসান মাহমুদ বলেন,”ইংল্যান্ডে কাউন্টির দুটি ম্যাচ খেলে সরাসরি জিম্বাবুয়েতে এসেছি। আমার মনে হয় দলের সবাই এখন খুব ভালো অবস্থানে রয়েছে। প্রত্যেকেই কঠোর পরিশ্রম করছে এবং আমাদের প্রস্তুতিও দারুণ হচ্ছে। এখানকার পরিবেশ ও কন্ডিশন বেশ চমৎকার, তবে একটু ঠান্ডার আমেজ রয়েছে।”

দলের সার্বিক প্রস্তুতি নিয়ে এই পেসার আরও যোগ করেন, “সবার সাথে আবার দেখা হয়ে ভালো লাগছে, দারুণ প্রস্তুতি চলছে। অনুশীলন পর্ব শেষ করে নতুন একটি অধ্যায় শুরু করার অপেক্ষায় আছি। আশা করি সবাই নিজেদের সেরা প্রস্তুতিটাই নিচ্ছে এবং জিম্বাবুয়ের বিপক্ষে আমাদের একটি চমৎকার টেস্ট ম্যাচ উপহার দিতে পারবো।”

জনপ্রিয় পোস্ট

জিম্বাবুয়ে সিরিজ নিয়ে আত্মবিশ্বাসী হাসান মাহমুদ

আপডেটের সময়: ০৯:১৪:২৬ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬