Dhaka ০৮:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর প্রস্তুতি সভা।

নতুন কুঁড়ি স্পোর্টস “স্বপ্নের পথে বিজয়ের সাথে” সফলভাবে আয়োজনের লক্ষ্যে গাইবান্ধা জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ শে এপ্রিল ২০২৬) রবিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গাইবান্ধা জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসারের কার্যালয়ের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা’র সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ মুশফিকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার, গাইবান্ধা সদর উপজেলার নির্বাহী অফিসার মোঃ লোকমান হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মোহঃ জাহাঙ্গীর আলম বাবু, ক্রীড়া অফিসার আলমগীর হোসেনসহ সংশ্লিষ্ট কমিটির সকল সদস্য।

আরও পড়ুনঃ  মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বরাবর এনডিপির খোলা চিঠি

উল্লেখ্য, “স্বপ্নের পথে বিজয়ের সাথে” এই স্লোগান সামনে নিয়ে সারা দেশের ন্যায় ২ মে থেকে শুরু হচ্ছে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর কার্যক্রম। ২ মে সিলেট জেলা স্টেডিয়ামে মাননীয় প্রধানমন্ত্রী এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। একই সঙ্গে সারাদেশে একযোগে এ কার্যক্রম শুরু হবে।

জেলা প্রশাসক জানান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে ক্রীড়া পরিদপ্তরের উদ্যোগে ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের মধ্য থেকে প্রতিভাবান খেলোয়াড় বাছাই করে দক্ষ ক্রীড়াবিদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এ কার্যক্রম হাতে নিয়েছে সরকার। কার্যক্রমটির মূল উদ্দেশ্য প্রতিভাবান ক্রীড়াবিদ তৈরি ও তাদের জাতীয়-আন্তর্জাতিক পর্যায়ে গড়ে তোলা।

আরও পড়ুনঃ  একতা সংঘ ফুটবল টুর্নামেন্ট: ফাইনালের মঞ্চে বহরপুর ও শুকতারা

এ প্রতিযোগিতায় মোট আটটি ইভেন্ট থাকবে—ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিনটন, দাবা, কারাতে ও সাঁতার। প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহীদের ২৭ এপ্রিলের মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে হবে।

গাইবান্ধা জেলার প্রত্যেক ইভেন্টে প্রত্যেক উপজেলা থেকে ছেলেদের দল একটি ও মেয়েদের দল একটি করে সর্বমোট ১৬টি দল অংশগ্রহণ করবে।

জেলা প্রশাসক আরও বলেন, এই উদ্যোগটি আশির দশকের জনপ্রিয় ‘নতুন কুঁড়ি’ অনুষ্ঠানের আদলে, তবে এবার সম্পূর্ণ খেলাধুলা ভিত্তিক একটি মেগা আয়োজন। এর উদ্দেশ্য তৃণমূল পর্যায় থেকে মেধাবী শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণ এবং দক্ষ ক্রীড়াবিদ ও দেশপ্রেমিক নাগরিক গড়া। পাশাপাশি যুবসমাজকে মাদক ও মোবাইলের আসক্তি থেকে রক্ষা করা এবং তরুণদের খেলাধুলায় উদ্বুদ্ধ করা।

আরও পড়ুনঃ  ঝিকরগাছায় বিদ্যুৎ সংকটে বিক্ষোভ পল্লী বিদ্যুৎ কার্যালয় ঘেরাও

প্রতিযোগিতাটি উপজেলা, জেলা, অঞ্চল ও জাতীয় পর্যায়ে সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হবে।

এর আগে ২২ এপ্রিল বুধবার বেলা সাড়ে ১১টায় জেলা স্টেডিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনেও এ তথ্য জানানো হয়। সেখানে পৌর বিএনপির সভাপতি শহিদুজ্জামান শহিদ, জেলা ফুটবল খেলোয়াড় এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম লুলুসহ অন্যরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় পোস্ট

নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর প্রস্তুতি সভা।

আপডেটের সময়: ০৫:৫২:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর প্রস্তুতি সভা।

নতুন কুঁড়ি স্পোর্টস “স্বপ্নের পথে বিজয়ের সাথে” সফলভাবে আয়োজনের লক্ষ্যে গাইবান্ধা জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ শে এপ্রিল ২০২৬) রবিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গাইবান্ধা জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসারের কার্যালয়ের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা’র সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ মুশফিকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার, গাইবান্ধা সদর উপজেলার নির্বাহী অফিসার মোঃ লোকমান হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মোহঃ জাহাঙ্গীর আলম বাবু, ক্রীড়া অফিসার আলমগীর হোসেনসহ সংশ্লিষ্ট কমিটির সকল সদস্য।

আরও পড়ুনঃ  একতা সংঘ ফুটবল টুর্নামেন্ট: ফাইনালের মঞ্চে বহরপুর ও শুকতারা

উল্লেখ্য, “স্বপ্নের পথে বিজয়ের সাথে” এই স্লোগান সামনে নিয়ে সারা দেশের ন্যায় ২ মে থেকে শুরু হচ্ছে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর কার্যক্রম। ২ মে সিলেট জেলা স্টেডিয়ামে মাননীয় প্রধানমন্ত্রী এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। একই সঙ্গে সারাদেশে একযোগে এ কার্যক্রম শুরু হবে।

জেলা প্রশাসক জানান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে ক্রীড়া পরিদপ্তরের উদ্যোগে ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের মধ্য থেকে প্রতিভাবান খেলোয়াড় বাছাই করে দক্ষ ক্রীড়াবিদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এ কার্যক্রম হাতে নিয়েছে সরকার। কার্যক্রমটির মূল উদ্দেশ্য প্রতিভাবান ক্রীড়াবিদ তৈরি ও তাদের জাতীয়-আন্তর্জাতিক পর্যায়ে গড়ে তোলা।

আরও পড়ুনঃ  যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ বিষাক্ত রাসায়নিক মিশ্রিত আম জব্দ

এ প্রতিযোগিতায় মোট আটটি ইভেন্ট থাকবে—ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিনটন, দাবা, কারাতে ও সাঁতার। প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহীদের ২৭ এপ্রিলের মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে হবে।

গাইবান্ধা জেলার প্রত্যেক ইভেন্টে প্রত্যেক উপজেলা থেকে ছেলেদের দল একটি ও মেয়েদের দল একটি করে সর্বমোট ১৬টি দল অংশগ্রহণ করবে।

জেলা প্রশাসক আরও বলেন, এই উদ্যোগটি আশির দশকের জনপ্রিয় ‘নতুন কুঁড়ি’ অনুষ্ঠানের আদলে, তবে এবার সম্পূর্ণ খেলাধুলা ভিত্তিক একটি মেগা আয়োজন। এর উদ্দেশ্য তৃণমূল পর্যায় থেকে মেধাবী শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণ এবং দক্ষ ক্রীড়াবিদ ও দেশপ্রেমিক নাগরিক গড়া। পাশাপাশি যুবসমাজকে মাদক ও মোবাইলের আসক্তি থেকে রক্ষা করা এবং তরুণদের খেলাধুলায় উদ্বুদ্ধ করা।

আরও পড়ুনঃ  সন্ত্রাসী হামলা যুবদল নেতা সবুজ আহমদ গুরুতর আহত।