Dhaka ০৯:০০ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কালিগঞ্জে নাশকতা মামলায় শ্রমিকলীগ নেতা ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার তিনশ বছরের ঐতিহ্যের গুড়পুকুর মেলা উদ্বোধন আশাশুনির বাঁকড়ায় পুলিশের আওয়ামী লীগ কর্মী আজিজুল গ্রেপ্তার গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ওবিই কারিকুলাম বাস্তবায়নে ২ দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন রামগঞ্জের প্রবীণ সাংবাদিক মুক্তিযোদ্ধা ওবায়েদুল হকের স্মরণসভা অনুষ্ঠিত রামগঞ্জ কে একটি আধুনিক রামগঞ্জ হিসেবে গড়ে তুলতে চাই এম পি সন্তানকে নিয়ে বাঁচতে চান একরামুল, চিকিৎসার জন্য প্রয়োজন ৬ লাখ টাকা গোপালগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে স্বামী নিহত, স্ত্রী হাসপাতালে বেনাপোলে ৪৩ বোতল বিদেশি মদসহ চোরাচালান পণ্য জব্দ

নির্বাচনী ইশতেহারের জনকল্যাণমূলক উদ্যোগ নিয়ে সাতক্ষীরায় প্রেস ব্রিফিং

‘সবার আগে বাংলাদেশ, করবো কাজ, গড়বো দেশ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ বিষয়ে সাংবাদিকদের অবহিত করতে সাতক্ষীরায় এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ মে) সকালে সাতক্ষীরা জেলা তথ্য অফিসের আয়োজনে অনুষ্ঠিত এ প্রেস ব্রিফিংয়ে সভাপতিত্ব করেন জেলার নবাগত জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ। অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

প্রেস ব্রিফিংয়ে সরকারের চলমান ও প্রস্তাবিত উন্নয়ন কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরা হয়। জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম টুটুল বিস্তারিত উপস্থাপনায় জানান, সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন, কৃষি খাতের টেকসই অগ্রগতি এবং সামাজিক নিরাপত্তা জোরদার করতে সরকার একাধিক জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, ফ্যামিলি কার্ড কর্মসূচির মাধ্যমে নিম্নআয়ের পরিবারগুলোকে স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী সরবরাহ করা হচ্ছে, যা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময়ে সাধারণ মানুষের জন্য গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে কাজ করছে। পাশাপাশি খাল খনন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন, কৃষিজমিতে সেচ সুবিধা বৃদ্ধি এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখা হচ্ছে।

এছাড়া, বৃক্ষরোপণ কার্যক্রম জোরদার করে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, সবুজায়ন বৃদ্ধি এবং পরিবেশ সংরক্ষণে গুরুত্ব দেওয়া হচ্ছে। নারীদের চলাচল সহজ ও নিরাপদ করতে বিশেষ নারী পরিবহন সুবিধা চালুর বিষয়টিও সরকারের অগ্রাধিকার কর্মসূচির অংশ হিসেবে তুলে ধরা হয়।

আরও পড়ুনঃ 

কৃষকদের জন্য কৃষক কার্ড বিতরণ, সহজ শর্তে কৃষি ঋণ প্রদান এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের জন্য ঋণ মওকুফ কার্যক্রমের কথাও ব্রিফিংয়ে গুরুত্বসহকারে তুলে ধরা হয়। এসব উদ্যোগ কৃষকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করে উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হবে বলে জানানো হয়।

প্রেস ব্রিফিংয়ে আরো বলা হয়- সরকারের এসব কর্মসূচির মূল লক্ষ্য হচ্ছে জনগণের দোরগোড়ায় উন্নয়নের সুফল পৌঁছে দেওয়া, দারিদ্র্য বিমোচন এবং একটি টেকসই ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গড়ে তোলা।

অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকরা বিভিন্ন বিষয়ে প্রশ্ন তুলে সরকারের উন্নয়ন কার্যক্রমের বাস্তবায়ন প্রক্রিয়া, সুবিধাভোগীদের নির্বাচন এবং মাঠপর্যায়ের চ্যালেঞ্জ সম্পর্কে জানতে চান। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রশ্নের উত্তর দেন এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার আশ্বাস প্রদান করেন।

এদিকে, সাতক্ষীরায় কর্মরত সাংবাদিকদের একটি গ্রুপ জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে বসার জায়গা সংকুলান না হওয়ায় উক্ত প্রেস ব্রিফিং বর্জন করেন। এ বিষয়ে সাংবাদিকদের অনেকে জেলা প্রশাসক কর্তৃক সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরন করেছেন মর্মে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং বর্জন – শিরোনামে বিভিন্ন বিষয় তুলে ধরেন।

সেখানে তারা লেখেন- ‘আমন্ত্রণ জানিয়ে সাংবাদিকদের সাথে ডিসির অসৌজন্যমুলক আচরণ: প্রেস ব্রিফিং বর্জন’ –
তারা লেখেন- সম্মেলন কক্ষে প্রকৃত সাংবাদিকদের তুলনায় অপসাংবাদিক ও সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক ব্যক্তিদের উপস্থিতি ছিল বেশি। ফলে পেশাদার সাংবাদিকদের অনেকেই বসার জায়গা পাননি। পরে সাংবাদিকরা জেলা প্রশাসকের কাছে ব্রিফিং আলাদাভাবে বসা কথা জানান।

এ সময় জেলা প্রশাসক কাউসার আজিজ সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, দ্বিতীয়বার প্রোগ্রাম করার সুযোগ নেই। আগে আসলে বসার জায়গা পেতেন।

আরও পড়ুনঃ  কালিগঞ্জে নাশকতা মামলায় শ্রমিকলীগ নেতা ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

তবে সত্য কথা হলো- সময় টিভির মমতাজ আহমেদ বাপ্পী, প্রথম আলোর কল্যান ব্যানার্জিসহ তার সাথে থাকা ৩০/৩৫ জন সাংবাদিক সম্মেলন কক্ষে যখন প্রবেশ করেন তখন অলরেডি প্রেস ব্রিফিং চলছে। এমতাবস্থায় মমতাজ আহমেদ বাপ্পী বলেন- এখানে তো বসার জায়গা নেই। আমরা পরে বসি, বলেই মাত্র ১ মিনিটকাল থেকেই বেরিয়ে যান। তখন জেলা প্রশাসক বলেন- সরকারের উন্নয়নমূলক কাজের প্রচার বিষয়ক প্রেস ব্রিফিং আলাদাভাবে অনুষ্ঠিত হওয়ার সুযোগ নেই। এসময় বাপ্পী- কল্যান সমার্থক সাংবাদিকরা হট্টগোল করতে করতে বেরিয়ে যান। তবে এসময় জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম সকলকে বসার জন্য নিজে উঠে গিয়ে অনুরোধ জানান।

এর কিছুক্ষণ পরেই সেখান থেকে জেলা প্রশাসক বেরিয়ে যান। এরপর পরই অধ্যক্ষ আশেক ই এলাহি, এম কামরুজ্জামান বেরিয়ে গেলেও সিনিয়র সাংবাদিক শরিফুল্লাহ কায়সার সুমন ও আমিনা বিলকিস ময়না সেখানে বসা ছিলেন।

আরও পড়ুনঃ  সাতক্ষীরায় পরকীয়া করে অন্যের স্ত্রীকে ফুসলিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ মেম্বারের বিরুদ্ধে

প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর রহমান চৌধুরী, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জি এম মনিরুল ইসলাম মিনি, দৈনিক যুগের বার্তার নির্বাহী সম্পাদক হাবিবুর রহমান হাবিব, দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম নুর ইসলাম, দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকার নির্বাহী সম্পাদক আমিরুজ্জামান বাবু, দক্ষিণের মশালের সম্পাদক অধ্যক্ষ আশেকী ইলাহী, এটিএন বাংলার জেলা প্রতিনিধি এম কামরুজ্জামান, দেশ টিভির জেলা প্রতিনিধি শরীফুল্লাহ কায়সার সুমন, দৈনিক নয়া দিগন্তের জেলা প্রতিনিধি মুহাম্মদ জিল্লুর রহমান, চ্যানেল ২৪-এর জেলা প্রতিনিধি আমিনা বিলকিস ময়না, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি মনিরুল ইসলাম মনি, ইনকিলাবের আক্তারুজ্জামান বাচ্চুসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী।

জেলা তথ্য অফিস সূত্রে জানানো হয়, সরকারের গৃহীত এসব জনকল্যাণমূলক উদ্যোগ কার্যকরভাবে বাস্তবায়নের মাধ্যমে দেশের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করা এবং সাধারণ মানুষের জীবনমান আরও উন্নত করাই মূল লক্ষ্য।

এদিকে, সাংবাদিকদের বিষয়ে জানতে চাইলে সাতক্ষীরা জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম বলেন- জেলা প্রশাসনের সাথে পরামর্শ করে আমি দুই গ্রুপের ৪৫/৪৫জনকে দাওয়াত দিয়েছিলাম এবং সিনিয়রদের বসার জন্য ৭/৭ সিট সংরক্ষণের ব্যবস্থা করা ছিল। আমার দিক থেকে যে ব্যবস্থাপনার ত্রুটি ছিল না।

কালিগঞ্জে নাশকতা মামলায় শ্রমিকলীগ নেতা ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

নির্বাচনী ইশতেহারের জনকল্যাণমূলক উদ্যোগ নিয়ে সাতক্ষীরায় প্রেস ব্রিফিং

আপডেটের সময়: ১০:৪৯:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬

নির্বাচনী ইশতেহারের জনকল্যাণমূলক উদ্যোগ নিয়ে সাতক্ষীরায় প্রেস ব্রিফিং

‘সবার আগে বাংলাদেশ, করবো কাজ, গড়বো দেশ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ বিষয়ে সাংবাদিকদের অবহিত করতে সাতক্ষীরায় এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ মে) সকালে সাতক্ষীরা জেলা তথ্য অফিসের আয়োজনে অনুষ্ঠিত এ প্রেস ব্রিফিংয়ে সভাপতিত্ব করেন জেলার নবাগত জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ। অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

প্রেস ব্রিফিংয়ে সরকারের চলমান ও প্রস্তাবিত উন্নয়ন কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরা হয়। জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম টুটুল বিস্তারিত উপস্থাপনায় জানান, সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন, কৃষি খাতের টেকসই অগ্রগতি এবং সামাজিক নিরাপত্তা জোরদার করতে সরকার একাধিক জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, ফ্যামিলি কার্ড কর্মসূচির মাধ্যমে নিম্নআয়ের পরিবারগুলোকে স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী সরবরাহ করা হচ্ছে, যা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময়ে সাধারণ মানুষের জন্য গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে কাজ করছে। পাশাপাশি খাল খনন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন, কৃষিজমিতে সেচ সুবিধা বৃদ্ধি এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখা হচ্ছে।

এছাড়া, বৃক্ষরোপণ কার্যক্রম জোরদার করে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, সবুজায়ন বৃদ্ধি এবং পরিবেশ সংরক্ষণে গুরুত্ব দেওয়া হচ্ছে। নারীদের চলাচল সহজ ও নিরাপদ করতে বিশেষ নারী পরিবহন সুবিধা চালুর বিষয়টিও সরকারের অগ্রাধিকার কর্মসূচির অংশ হিসেবে তুলে ধরা হয়।

আরও পড়ুনঃ  রামগঞ্জ কে একটি আধুনিক রামগঞ্জ হিসেবে গড়ে তুলতে চাই এম পি

কৃষকদের জন্য কৃষক কার্ড বিতরণ, সহজ শর্তে কৃষি ঋণ প্রদান এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের জন্য ঋণ মওকুফ কার্যক্রমের কথাও ব্রিফিংয়ে গুরুত্বসহকারে তুলে ধরা হয়। এসব উদ্যোগ কৃষকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করে উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হবে বলে জানানো হয়।

প্রেস ব্রিফিংয়ে আরো বলা হয়- সরকারের এসব কর্মসূচির মূল লক্ষ্য হচ্ছে জনগণের দোরগোড়ায় উন্নয়নের সুফল পৌঁছে দেওয়া, দারিদ্র্য বিমোচন এবং একটি টেকসই ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গড়ে তোলা।

অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকরা বিভিন্ন বিষয়ে প্রশ্ন তুলে সরকারের উন্নয়ন কার্যক্রমের বাস্তবায়ন প্রক্রিয়া, সুবিধাভোগীদের নির্বাচন এবং মাঠপর্যায়ের চ্যালেঞ্জ সম্পর্কে জানতে চান। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রশ্নের উত্তর দেন এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার আশ্বাস প্রদান করেন।

এদিকে, সাতক্ষীরায় কর্মরত সাংবাদিকদের একটি গ্রুপ জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে বসার জায়গা সংকুলান না হওয়ায় উক্ত প্রেস ব্রিফিং বর্জন করেন। এ বিষয়ে সাংবাদিকদের অনেকে জেলা প্রশাসক কর্তৃক সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরন করেছেন মর্মে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং বর্জন – শিরোনামে বিভিন্ন বিষয় তুলে ধরেন।

সেখানে তারা লেখেন- ‘আমন্ত্রণ জানিয়ে সাংবাদিকদের সাথে ডিসির অসৌজন্যমুলক আচরণ: প্রেস ব্রিফিং বর্জন’ –
তারা লেখেন- সম্মেলন কক্ষে প্রকৃত সাংবাদিকদের তুলনায় অপসাংবাদিক ও সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক ব্যক্তিদের উপস্থিতি ছিল বেশি। ফলে পেশাদার সাংবাদিকদের অনেকেই বসার জায়গা পাননি। পরে সাংবাদিকরা জেলা প্রশাসকের কাছে ব্রিফিং আলাদাভাবে বসা কথা জানান।

এ সময় জেলা প্রশাসক কাউসার আজিজ সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, দ্বিতীয়বার প্রোগ্রাম করার সুযোগ নেই। আগে আসলে বসার জায়গা পেতেন।

আরও পড়ুনঃ  নবারুণ বালিকা বিদ্যালয়ে ফিরলেন প্রধান শিক্ষক মালেক গাজী