পিরোজপুর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থীর নির্বাচনী জনসভা
৬ ফেব্রুয়ারী ২০২৬ ( শুক্রবার) তারিখ পিরোজপুর-২ আসনের বিএনপির ঘাটিখ্যাত ১নং বলদিয়া ইউনিয়নের আদর্শ মাধ্যমিক বিদ্যালয় বয়া এর মাঠে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় উপস্থিত ছিলেন নেছারাবাদ উপজেলা বিএনপির বিভিন্ন নেতাকর্মীরা।
নেতাকর্মীরা সকলেই তাদের বক্তব্যে এলাকার উন্নয়ন, ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা এবং সাধারণ জনগনের পাশে থাকার অঙ্গিকার করেছেন। নেছারাবাদ উপজেলার সন্ধ্যা নদীতে ব্রিজ করার দাবি জানান। জনসভায় উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক, সাবেক সফল উপজেলা চেয়ারম্যান ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ওয়াহিদুজ্জামান ওয়াহিদ বলেন বিগত আমলে।
আমরা ১৭ বছর যাবৎ কোনো ভোট দিতে পারি নাই, এখন সুযোগ এসেছে আমরা সকলে ১২ তারিখ সারাদিন ধানের শীষে ভোট দিয়ে বিজয় ছিনিয়ে এনে উন্নয়ন বঞ্চিত এলাকার উন্নয়ন করবো ইনশাআল্লাহ। জনসভায় আরোও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ ফকরুল আলম, সাবেক সদস্য সচিব আবদুল্লাহ আল সৈকত বেরুনী, সাবেক সিনিয়র যিগ্ম আহবায়ক নাসির তালুকদার।
বিএনপি’র কান্ডারী পিরোজপুর-২ আসনের মনোনীত প্রার্থী আহম্মদ সোহেল মনজুর সুমন তিনি তাঁর বক্তব্যে বলদিয়া ইউনিয়ন কে নিজের ইউনিয়ন হিসেবে ঘোষনা দেন। দূরদূরান্ত থেকে আগত সমর্থকদের উদ্দেশ্য বলেন আপনারা ১২ তারিখ সারাদিন ধানের শীষে ভোট দিয়ে আমাকে সংসদ সদস্য নির্বাচিত করলে ইশতিহারে দেয়া উন্নয়নের কাজ এই ইউনিয়ন থেকেই শুরু হবে ইনশাআল্লাহ। তিনি জানান ভান্ডারিয়া, কাউখালী ও নেছারাবাদ এর মধ্যে সবচেয়ে নেছারাবাদ অবহেলিত। আমি ওয়াদা করছি আপনাদের এলাকা ভবিষ্যতে অবহেলিত থাকবে না।
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বলদিয়া ইউনিয়নের সাবেক প্রবীন বিএনপি নেতা মাস্টার মোঃ আবদুর রহিম এবং সঞ্চালনায় ছিলেন সাবেক উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম টুটুল ও ইউনিয়ন বিএনপি নেতা রিয়াদুল ইসলাম।










