Dhaka ০৪:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশজুড়ে একযোগে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-টু’ উদ্বোধন কালিগঞ্জে জামায়াতে ইসলামীর মনোনীত চেয়ারম্যান প্রার্থীর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজান -২ এর উদ্বোধন বাগআঁচড়ায় বিএনপির প্রয়াত নেতা তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত ঝিকরগাছায় বেতনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় কাভার্ড ভ্যানের চালক নিহত ঝিকরগাছায় ক্যান্সার আক্রান্ত সোহেলের চিকিৎসার জন্য প্রয়োজন ৬ লক্ষ টাকা সীমান্তে শান্তি ও নিরাপত্তা নিশ্চিতে বিজিবি- বিএসএফের উচ্চ পর্যায়ের বৈঠক চৌগাছায় এসআরবি’র অভিযানে ভারতীয় উইন্সেরেক্স সিরাপসহ আটক-২ সাদুল্লাপুর ঘাঘট নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে স্থানীয় এমপি সাংবাদিক আলিফ ফকির হ/ত্যা/র বিচারের দাবিতে নেত্রকোনায় দুই শতাধিক সাংবাদিকের মা/ন/ব/ব/ন্ধ/ন

ফ্রেঞ্চ ওপেনের নতুন রানি মিরা আন্দ্রিভা!

পোলিশ টেনিস তারকা মাজা খোয়ালিনস্কাকে হারিয়ে প্রথমবারের মতো গ্র্যান্ড স্লাম জয়ের স্বাদ পেলেন রাশিয়ান টিনএজার মিরা আন্দ্রিভা। এর মাধ্যমে ১৯৯২ সালে মনিকা সেলেসের পর সর্বকনিষ্ঠ নারী খেলোয়াড় হিসেবে রোলাঁ গারোতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলেন টুর্নামেন্টের এই অষ্টম বাছাই।

গতকাল রাতে ফাইনালের মঞ্চে ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্লাম শিরোপা জিততে মরিয়া হয়েই কোর্টে নেমেছিলেন ১৯ বছর বয়সী আন্দ্রিভা। নিজের সামর্থ্যের সবটুকু ঢেলে দিয়ে পোলিশ প্রতিপক্ষকে তিনি সরাসরি ৬-৩, ৬-২ গেমে উড়িয়ে দেন।

ঐতিহাসিক এই ট্রফি হাতে নিয়ে আবেগাপ্লুত আন্দ্রিভা বলেন, ‘খুব ছোটবেলা থেকে আমি টিভিতে রোলাঁ গারোর খেলা দেখেছি। এই টুর্নামেন্ট জেতা আমার কাছে বিশাল এক ব্যাপার। আমি এখনও বিশ্বাসই করতে পারছি না যে ট্রফিটা আমার হাতে!’

জনপ্রিয় পোস্ট

দেশজুড়ে একযোগে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-টু’ উদ্বোধন

ফ্রেঞ্চ ওপেনের নতুন রানি মিরা আন্দ্রিভা!

আপডেটের সময়: ০৩:২৮:২৪ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬