Dhaka ০৫:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বেনাপোল সীমান্তে বিজিবি’র অভিযানে বিদেশী মদ জব্দ রাজারহাটে অবৈধ মাছ শিকারে অভিযান, ৫০টি নিষিদ্ধ জাল জব্দ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, শুরু হচ্ছে ৭ দিনের বিশেষ অভিযান’ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ঢাকা থেকে গ্রেপ্তার বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস ইসলামের সঙ্গে নাগরিক অধিকার আন্দোলন, যশোরের সৌজন্য সাক্ষাৎ ভিনিসিয়ুসের জন্য মোটা অঙ্কের প্রস্তাব দিতে প্রস্তুত আর্সেনাল! সাতক্ষীরার তিন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা পাবনায় সাড়ে ১৩ কেজি গাঁজাসহ গ্রেফতার ১, মামলা দায়ের: স্বাস্থ্য মন্ত্রীর তালা হসপিটাল পরিদর্শন ডাক্তারকে বদলি ও নৈশ প্রহরী বরখাস্ত যশোরে বিজিবি’র অভিযানে স্বর্ণের বারসহ আটক-১

বাঁকাল মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৬ শিক্ষাবর্ষের অনুষ্ঠানসূচী সফলভাবে সম্পন্ন

বাঁকাল মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৬ শিক্ষাবর্ষ উপলক্ষে এক বর্ণাঢ্য ও সুশৃঙ্খল অনুষ্ঠান আয়োজন করা হয়। বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও বিশিষ্ট অতিথিদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানের শুরুতে অতিথিবৃন্দের জন্য নির্ধারিত আসন গ্রহণের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব বিষ্ণুপদ পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও সভাপতি, বাঁকাল মাধ্যমিক বিদ্যালয়। তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব শাহাদাতুল ইসলাম।

আরও পড়ুনঃ  জেলা আ'লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ঢাকা থেকে গ্রেপ্তার

এছাড়া অনুষ্ঠানের সভাপতি জনাব শাহাদাতুল ইসলামকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সহকারি শিক্ষক জনাব তপন কুমার মন্ডল। বিশেষ অতিথিবৃন্দ চন্দনা বসু, মাহফুজা খাতুন ও শেখ মোস্তাফিজুর রহমানকেও ফুল দিয়ে আন্তরিকভাবে বরণ করে নেওয়া হয়।
সভাপতির অনুমতি গ্রহণের পর পবিত্র কুরআন তেলাওয়াত করেন উক্ত বিদ্যালয়ের ছাত্র শিহাব হোছাইন, এরপর পবিত্র গীতা পাঠ করে বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী সূচনা রাণি মন্ডল।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের নাম ঘোষণা করা হয়। বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জনাব শেখ রবিউল আখতার, সাবেক সভাপতি বাঁকাল মাধ্যমিক বিদ্যালয় এবং জনাব শেখ মারুফ আহম্মেদ, বিদ্যুৎসাহী সদস্য শেখ মমতাজ ইসলাম সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শুভেচ্ছা বক্তব্যে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব শাহাদাতুল ইসলাম শিক্ষার্থীদের শৃঙ্খলা, নৈতিকতা ও পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানান।

আরও পড়ুনঃ  উপকূলের তৃষ্ণা মেটাতে এক তরুণের দীর্ঘ আন্দোলন

বিশেষ অতিথির বক্তব্যে বিশিষ্ট সমাজসেবক ও সাবেক কাউন্সিলর জনাব শেখ মারুফ আহম্মেদ এবং সাবেক সভাপতি জনাব শেখ রবিউল আখতার শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন।
প্রধান অতিথির বক্তব্যে জনাব বিষ্ণুপদ পাল শিক্ষার মানোন্নয়ন, সহশিক্ষা কার্যক্রম ও শিক্ষকদের ভূমিকার গুরুত্ব তুলে ধরেন এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন।

আরও পড়ুনঃ  মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, শুরু হচ্ছে ৭ দিনের বিশেষ অভিযান'

পরে মেধাভিত্তিক পুরস্কার বিতরণ করা হয়। এতে শাফায়াতুল ইসলাম, তাওসীন জান্নাত, বর্ণালী দাশ ও আতাউর রহমান পুরস্কার লাভ করেন। শিক্ষক উপস্থিতি হাজিরা পুরস্কার পান সহকারি শিক্ষক মোঃ শাহ আলম।

ক্রীড়া প্রতিযোগিতায় ক্রিকেট ইভেন্টে ৮ম শ্রেণি রানার্সআপ এবং ৯ম শ্রেণি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে সমাপনী বক্তব্যে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব শাহাদাতুল ইসলাম অতিথি, শিক্ষক ও শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন।

জনপ্রিয় পোস্ট

বেনাপোল সীমান্তে বিজিবি’র অভিযানে বিদেশী মদ জব্দ

বাঁকাল মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৬ শিক্ষাবর্ষের অনুষ্ঠানসূচী সফলভাবে সম্পন্ন

আপডেটের সময়: ০৫:৪৭:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬

বাঁকাল মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৬ শিক্ষাবর্ষ উপলক্ষে এক বর্ণাঢ্য ও সুশৃঙ্খল অনুষ্ঠান আয়োজন করা হয়। বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও বিশিষ্ট অতিথিদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানের শুরুতে অতিথিবৃন্দের জন্য নির্ধারিত আসন গ্রহণের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব বিষ্ণুপদ পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও সভাপতি, বাঁকাল মাধ্যমিক বিদ্যালয়। তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব শাহাদাতুল ইসলাম।

আরও পড়ুনঃ  স্বাস্থ্য মন্ত্রীর তালা হসপিটাল পরিদর্শন ডাক্তারকে বদলি ও নৈশ প্রহরী বরখাস্ত

এছাড়া অনুষ্ঠানের সভাপতি জনাব শাহাদাতুল ইসলামকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সহকারি শিক্ষক জনাব তপন কুমার মন্ডল। বিশেষ অতিথিবৃন্দ চন্দনা বসু, মাহফুজা খাতুন ও শেখ মোস্তাফিজুর রহমানকেও ফুল দিয়ে আন্তরিকভাবে বরণ করে নেওয়া হয়।
সভাপতির অনুমতি গ্রহণের পর পবিত্র কুরআন তেলাওয়াত করেন উক্ত বিদ্যালয়ের ছাত্র শিহাব হোছাইন, এরপর পবিত্র গীতা পাঠ করে বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী সূচনা রাণি মন্ডল।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের নাম ঘোষণা করা হয়। বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জনাব শেখ রবিউল আখতার, সাবেক সভাপতি বাঁকাল মাধ্যমিক বিদ্যালয় এবং জনাব শেখ মারুফ আহম্মেদ, বিদ্যুৎসাহী সদস্য শেখ মমতাজ ইসলাম সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শুভেচ্ছা বক্তব্যে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব শাহাদাতুল ইসলাম শিক্ষার্থীদের শৃঙ্খলা, নৈতিকতা ও পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানান।

আরও পড়ুনঃ  নাভারণ ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক ইসমাইল হোসেন

বিশেষ অতিথির বক্তব্যে বিশিষ্ট সমাজসেবক ও সাবেক কাউন্সিলর জনাব শেখ মারুফ আহম্মেদ এবং সাবেক সভাপতি জনাব শেখ রবিউল আখতার শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন।
প্রধান অতিথির বক্তব্যে জনাব বিষ্ণুপদ পাল শিক্ষার মানোন্নয়ন, সহশিক্ষা কার্যক্রম ও শিক্ষকদের ভূমিকার গুরুত্ব তুলে ধরেন এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন।

আরও পড়ুনঃ  গাইবান্ধায় বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন বিতরণ