Dhaka ১২:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রতনপুরে দিনব্যাপী গনসংযোগ ও মতবিনিময় করেন এমপি রবিউল বাশার তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কালিগঞ্জের উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে চুরি থানায় অভিযোগ বিতর্কিতদের বাদ দিয়ে গ্রহণযোগ্য আহ্বায়ক কমিটি চায় শ্যামনগর বিএনপির তৃণমূল শার্শার বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদে আলোচনায় আসাদুজ্জামান আসাদ রাতের খাবারে চেতনানাশক,একই পরিবারের ৩ সদস্য হাসপাতালে বেনাপোল সীমান্তে বিজিবি’র অভিযানে বিদেশী মদ জব্দ রাজারহাটে অবৈধ মাছ শিকারে অভিযান, ৫০টি নিষিদ্ধ জাল জব্দ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, শুরু হচ্ছে ৭ দিনের বিশেষ অভিযান’ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ঢাকা থেকে গ্রেপ্তার

বিশ্বকাপে ভালো কিছু করার প্রত্যাশা অধিনায়ক জ্যোতির

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো কিছু করার ব্যাপারে দারুণ আশাবাদী বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। বিশ্বকাপ মিশন শুরু করতে দেশ ছাড়ার আগে মিরপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দলের এই প্রত্যাশার কথা জানান তিনি।

আগামী মাসে ইংল্যান্ডের মাটিতে বসতে যাচ্ছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের পরবর্তী আসর। এই টুর্নামেন্টের জন্য ইতোমধ্যে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত স্কোয়াডের ক্রিকেটাররা দুই ভাগে বিভক্ত হয়ে বিশ্বকাপের উদ্দেশ্যে দেশ ছাড়বেন।

আরও পড়ুনঃ  মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, শুরু হচ্ছে ৭ দিনের বিশেষ অভিযান'

আজ রোববার (২৪ মে) মিরপুরে গণমাধ্যমের সাথে আলাপকালে টাইগ্রেস অধিনায়ক দলের লক্ষ্যের কথা তুলে ধরেন। নিগার সুলতানা জ্যোতি বলেন: “আমাদের জন্য এটা একটা বড় সুযোগ। ক্রিকেটাররা সবাই খুব ইতিবাচক মানসিকতায় আছে। বিশ্বকাপে আমরা যদি ভালো পারফর্ম করতে পারি, তবে তা বাংলাদেশ নারী ক্রিকেটের জন্য যেমন দারুণ হবে, তেমনি ব্যক্তিগতভাবে খেলোয়াড়রাও লাভবান হবে।

আরও পড়ুনঃ  বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস ইসলামের সঙ্গে নাগরিক অধিকার আন্দোলন, যশোরের সৌজন্য সাক্ষাৎ

এবারের বিশ্বকাপে বেশ কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ। একই গ্রুপে টাইগ্রেসদের সঙ্গী অস্ট্রেলিয়া, ভারত ও দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী দলগুলো। গ্রুপের বাকি দুই প্রতিপক্ষ তুলনামূলক সহজ—নেদারল্যান্ডস ও পাকিস্তান। গ্রুপ পর্বে এই দুটি ম্যাচসহ অন্তত তিনটি ম্যাচ জেতার লক্ষ্য বাংলাদেশের।

আরও পড়ুনঃ  জেলা আ'লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ঢাকা থেকে গ্রেপ্তার

পরিকল্পনার কথা জানিয়ে জ্যোতি আরও যোগ করেন, “নেদারল্যান্ডস ও পাকিস্তানের বিপক্ষে আমাদের ম্যাচ জেতার অনেক বড় সুযোগ থাকবে। এছাড়া ভারত ও দক্ষিণ আফ্রিকার সাথেও আমাদের খেলার এবং ম্যাচ জেতার অভিজ্ঞতা আছে। আমরা আসলে প্রতিটি ম্যাচ ধরে ধরে এগোতে চাই।

টুর্নামেন্টের শুরুটা যদি ভালো হয়, তবে সেই ছন্দ বাকি ম্যাচগুলোতে আমাদের দারুণ সাহায্য করবে।

জনপ্রিয় পোস্ট

রতনপুরে দিনব্যাপী গনসংযোগ ও মতবিনিময় করেন এমপি রবিউল বাশার

বিশ্বকাপে ভালো কিছু করার প্রত্যাশা অধিনায়ক জ্যোতির

আপডেটের সময়: ১০:০৮:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬

বিশ্বকাপে ভালো কিছু করার প্রত্যাশা অধিনায়ক জ্যোতির

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো কিছু করার ব্যাপারে দারুণ আশাবাদী বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। বিশ্বকাপ মিশন শুরু করতে দেশ ছাড়ার আগে মিরপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দলের এই প্রত্যাশার কথা জানান তিনি।

আগামী মাসে ইংল্যান্ডের মাটিতে বসতে যাচ্ছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের পরবর্তী আসর। এই টুর্নামেন্টের জন্য ইতোমধ্যে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত স্কোয়াডের ক্রিকেটাররা দুই ভাগে বিভক্ত হয়ে বিশ্বকাপের উদ্দেশ্যে দেশ ছাড়বেন।

আরও পড়ুনঃ  পাবনায় সাড়ে ১৩ কেজি গাঁজাসহ গ্রেফতার ১, মামলা দায়ের:

আজ রোববার (২৪ মে) মিরপুরে গণমাধ্যমের সাথে আলাপকালে টাইগ্রেস অধিনায়ক দলের লক্ষ্যের কথা তুলে ধরেন। নিগার সুলতানা জ্যোতি বলেন: “আমাদের জন্য এটা একটা বড় সুযোগ। ক্রিকেটাররা সবাই খুব ইতিবাচক মানসিকতায় আছে। বিশ্বকাপে আমরা যদি ভালো পারফর্ম করতে পারি, তবে তা বাংলাদেশ নারী ক্রিকেটের জন্য যেমন দারুণ হবে, তেমনি ব্যক্তিগতভাবে খেলোয়াড়রাও লাভবান হবে।

আরও পড়ুনঃ  যশোরে বিদেশী পিস্তলসহ সন্ত্রাসী আটক

এবারের বিশ্বকাপে বেশ কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ। একই গ্রুপে টাইগ্রেসদের সঙ্গী অস্ট্রেলিয়া, ভারত ও দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী দলগুলো। গ্রুপের বাকি দুই প্রতিপক্ষ তুলনামূলক সহজ—নেদারল্যান্ডস ও পাকিস্তান। গ্রুপ পর্বে এই দুটি ম্যাচসহ অন্তত তিনটি ম্যাচ জেতার লক্ষ্য বাংলাদেশের।

আরও পড়ুনঃ  ভিনিসিয়ুসের জন্য মোটা অঙ্কের প্রস্তাব দিতে প্রস্তুত আর্সেনাল!