Dhaka ০৫:০৬ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশজুড়ে একযোগে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-টু’ উদ্বোধন কালিগঞ্জে জামায়াতে ইসলামীর মনোনীত চেয়ারম্যান প্রার্থীর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজান -২ এর উদ্বোধন বাগআঁচড়ায় বিএনপির প্রয়াত নেতা তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত ঝিকরগাছায় বেতনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় কাভার্ড ভ্যানের চালক নিহত ঝিকরগাছায় ক্যান্সার আক্রান্ত সোহেলের চিকিৎসার জন্য প্রয়োজন ৬ লক্ষ টাকা সীমান্তে শান্তি ও নিরাপত্তা নিশ্চিতে বিজিবি- বিএসএফের উচ্চ পর্যায়ের বৈঠক চৌগাছায় এসআরবি’র অভিযানে ভারতীয় উইন্সেরেক্স সিরাপসহ আটক-২ সাদুল্লাপুর ঘাঘট নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে স্থানীয় এমপি সাংবাদিক আলিফ ফকির হ/ত্যা/র বিচারের দাবিতে নেত্রকোনায় দুই শতাধিক সাংবাদিকের মা/ন/ব/ব/ন্ধ/ন

বিশ্বকাপ শেষেই অবসরের ভাবনায় কুর্তোয়া!

বিশ্বকাপ শেষেই অবসরের ভাবনায় কুর্তোয়া।

চলতি বিশ্বকাপ শেষেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর কথা গুরুত্ব দিয়ে ভাবছেন বেলজিয়ামের তারকা গোলরক্ষক থিবো কুর্তোয়া।

বিশ্বকাপে এখনো মাঠে নামেনি বেলজিয়াম। মিশরের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করতে যাচ্ছে তারা। তবে মাঠে নামার আগেই ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে নিজের অবসরের ইঙ্গিত দিলেন এই রিয়াল মাদ্রিদ তারকা। তিনি জানান, কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য এই বিশ্বকাপের পরই আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে কুর্তোয়া বলেন, “এই মুহূর্তে আমাদের ভবিষ্যৎ নিয়ে কথা বলা উচিত কি না, তা আমি জানি না। তবে এই টুর্নামেন্টের পর আন্তর্জাতিক ফুটবলে আমি খেলা চালিয়ে যাব কি না, তা নিয়ে ভাবার সময় হয়তো এসেছে।

২০১১ সালে জাতীয় দলে অভিষেক হওয়া ৩৪ বছর বয়সী কুর্তোয়া এখন পর্যন্ত বেলজিয়ামের হয়ে ১০৯টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। দেশের হয়ে এটিই তার শেষ বড় মঞ্চ হতে যাচ্ছে কি না, তা এখন সময়ের অপেক্ষা।

জনপ্রিয় পোস্ট

দেশজুড়ে একযোগে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-টু’ উদ্বোধন

বিশ্বকাপ শেষেই অবসরের ভাবনায় কুর্তোয়া!

আপডেটের সময়: ০৬:৪২:১৫ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬