Dhaka ০৭:২৯ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সাতক্ষীরায় আইনশৃঙ্খলা নিয়ে পুলিশের সভা টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসছে ইংল্যান্ড কালিগঞ্জে গৃহবধূসহ দুজনকে কুপিয়ে ও শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগ, থানায় এজাহার কালিগঞ্জে ৫ম শ্রেণীর ছাত্রীকে কুপ্রস্তাব ও টানাহেঁচড়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ ঝিকরগাছায় সুস্থ ব্যক্তিরা তুলছেন প্রতিবন্ধী ভাতা সাতক্ষীরার শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ যুবলীগ নেতা ও ইউপি সদস্য আসাদুল গ্রেফতার শার্শায় ১কেজি গাঁজাসহ মাদক কারবারী আটক সুলতানপুর বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে অসম্পূর্ণ ভোটার তালিকা সংশোধন করে নির্বাচনের দাবি নবারুণ বালিকা বিদ্যালয়ে শৃঙ্খলা ও পাঠদান নিয়ে প্রশ্ন

মানিকগঞ্জে ২ আনসার সদস্য দ্বারা জেলা সদর হাসপাতালে আশ্রয় নেয়া এক নারীকে ধর্ষণের অভিযোগ

পূর্ব দিগন্ত বার্তা

মানিকগঞ্জ সদরে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে হাপাতালে দায়িত্বরত দুই আনসার সদস্যের বিরুদ্ধে। অভিযুক্ত দুই আনসার সদস্যকে আটক করে আইনের হেফাজতে নেওয়া হয়েছে বলে জানান পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম।

তিনি বলেন,এক ব্যক্তি তাঁর স্ত্রীকে নিয়ে নারায়নগঞ্জ থেকে রওয়ানা হয়ে নিজস্ব চার্জিং ভ্যানে মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা এলাকায় নানা বাড়িতে যাচ্ছিলেন । তাঁরা রবিবার দিবাগত রাত দুইটার দিকে মানিকগঞ্জ বাসষ্ট্যান্ড এলাকায় আসা মাত্র ভ্যান গাড়ির চার্জ শেষ হয়ে যায়। তাঁরা তাঁদের নিরাপত্তার জন্য মানিকগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সামনে গিয়ে অবস্থান নেন।
তখন হাসপাতালের প্রধান ফটকে দায়িত্বরত আনসার সদস্য শাহাদাৎ হোসেন এবং আবু সাঈদ তাঁদের সহযোগিতা করার আশ্বাস দিয়ে হাসপাতালের ভেতরে নিয়ে যায়। এরপর হাসপাতালের ১০তলা ভবনের নীচ তলায় স্বামীকে রেখে ওই নারীকে ওই ভবনের দ্বিতীয় তলায় নিয়ে যায়। এরপর আনসার সদস্যরা ওই নারীকে নানাভাবে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে। পরে ভুক্তভোগী নারী নীচতলায় নেমে তাঁর স্বামীকে বিষয়টি জানায়। এরপর তাঁরা মানিকগঞ্জ থানায় গিয়ে অভিযোগ করেন।
অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দায়িত্বরত সকল আনসার সদস্যকে থানায় ডেকে আনলে ভুক্তভোগী নারী অভিযুক্ত দুই আনসার সদস্যকে সনাক্ত করলে তাদের আটক করা হয়। নারীর স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চলছে।

আরও পড়ুনঃ  Mole's Kitchen!! স্বাদের জগতে আবারো স্বাগতম!!!

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জেলা কার্যালয়ের কমান্ড্যান্ট কামরুজ্জামান বলেন, অভিযুক্ত দুই আনসার সদস্য পুলিশ হেফাজতে রয়েছে। তাদের বহিষ্কার করা হয়েছে। ঘটনা তদন্তে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শামীমা আক্তারকে প্রধান করে দুই সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সংঘটিত অপরাধের দায় অভিযুক্তদের ব্যক্তিগত। তাদের দায় নেবেনা না বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জ জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

মানিকগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোহাম্মদ বাহাউদ্দিন বলেন,আনসার সদস্যদের ডেকে পুরো বিষয়টি জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ভুক্তভোগী চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ,পরিচ্ছন্নতা অভিযান শুরু
জনপ্রিয় পোস্ট

সাতক্ষীরায় আইনশৃঙ্খলা নিয়ে পুলিশের সভা

মানিকগঞ্জে ২ আনসার সদস্য দ্বারা জেলা সদর হাসপাতালে আশ্রয় নেয়া এক নারীকে ধর্ষণের অভিযোগ

আপডেটের সময়: ০৯:০৩:৩০ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

মানিকগঞ্জ সদরে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে হাপাতালে দায়িত্বরত দুই আনসার সদস্যের বিরুদ্ধে। অভিযুক্ত দুই আনসার সদস্যকে আটক করে আইনের হেফাজতে নেওয়া হয়েছে বলে জানান পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম।

তিনি বলেন,এক ব্যক্তি তাঁর স্ত্রীকে নিয়ে নারায়নগঞ্জ থেকে রওয়ানা হয়ে নিজস্ব চার্জিং ভ্যানে মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা এলাকায় নানা বাড়িতে যাচ্ছিলেন । তাঁরা রবিবার দিবাগত রাত দুইটার দিকে মানিকগঞ্জ বাসষ্ট্যান্ড এলাকায় আসা মাত্র ভ্যান গাড়ির চার্জ শেষ হয়ে যায়। তাঁরা তাঁদের নিরাপত্তার জন্য মানিকগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সামনে গিয়ে অবস্থান নেন।
তখন হাসপাতালের প্রধান ফটকে দায়িত্বরত আনসার সদস্য শাহাদাৎ হোসেন এবং আবু সাঈদ তাঁদের সহযোগিতা করার আশ্বাস দিয়ে হাসপাতালের ভেতরে নিয়ে যায়। এরপর হাসপাতালের ১০তলা ভবনের নীচ তলায় স্বামীকে রেখে ওই নারীকে ওই ভবনের দ্বিতীয় তলায় নিয়ে যায়। এরপর আনসার সদস্যরা ওই নারীকে নানাভাবে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে। পরে ভুক্তভোগী নারী নীচতলায় নেমে তাঁর স্বামীকে বিষয়টি জানায়। এরপর তাঁরা মানিকগঞ্জ থানায় গিয়ে অভিযোগ করেন।
অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দায়িত্বরত সকল আনসার সদস্যকে থানায় ডেকে আনলে ভুক্তভোগী নারী অভিযুক্ত দুই আনসার সদস্যকে সনাক্ত করলে তাদের আটক করা হয়। নারীর স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চলছে।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জের ৬ জনকে অবৈধ ভাবে ভারতে যাওয়ার পথে কালিগঞ্জে আটক 

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জেলা কার্যালয়ের কমান্ড্যান্ট কামরুজ্জামান বলেন, অভিযুক্ত দুই আনসার সদস্য পুলিশ হেফাজতে রয়েছে। তাদের বহিষ্কার করা হয়েছে। ঘটনা তদন্তে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শামীমা আক্তারকে প্রধান করে দুই সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সংঘটিত অপরাধের দায় অভিযুক্তদের ব্যক্তিগত। তাদের দায় নেবেনা না বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

আরও পড়ুনঃ  Mole's Kitchen!! স্বাদের জগতে আবারো স্বাগতম!!!

মানিকগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোহাম্মদ বাহাউদ্দিন বলেন,আনসার সদস্যদের ডেকে পুরো বিষয়টি জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ভুক্তভোগী চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুনঃ  কুড়িগ্রামে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬-এর উদ্বোধন