Dhaka ০৫:১৪ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
যশোরের মণিরামপুরে বৃদ্ধের জমি দখলচেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ দীর্ঘ বিরতি শেষে টেনিস কোর্টে ফিরছেন সেরেনা উইলিয়ামস! জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে সাতক্ষীরায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ভারসাম্যহীন এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতক্ষীরা পৌর বিএনপির দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ যশোর সীমান্তে মাদক ও চোরাচালানী মালামালসহ আটক-১ বীরগঞ্জে শালবাগান থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ মে মাসে এনসিটির নতুন রেকর্ড: এক মাসে সর্বোচ্চ কনটেইনার হ্যান্ডলিং। ডিবি পুলিশের তৎপরতায় হারানো পাসপোর্ট, ল্যাপটপ ও ব্যাগ উদ্ধার সাতক্ষীরা জেলা ফুটবল এসো.’র অ্যাডহক কমিটিকে শ্যামনগর ফুটবল একাডেমির অভিনন্দন

মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু ঘিরে উত্তেজনা, বন্ধ জরুরি সেবা

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু ঘিরে উত্তেজনা, বন্ধ জরুরি সেবা

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে হৃদরোগে আক্রান্ত এক বৃদ্ধের মৃত্যু ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ঘটনায় চিকিৎসক ও রোগীর স্বজনদের মধ্যে সংঘর্ষের জেরে কয়েক ঘণ্টা বন্ধ থাকে জরুরি বিভাগের সেবা।

হাসপাতাল সূত্রে জানা যায়, ১৩ এপ্রিল ২০২৬ অর্থাৎ রবিবার রাত ১২টা ৫০ মিনিটে আব্দুর সামাদ (৬৫) নামে এক ব্যক্তি হার্ট অ্যাটাক নিয়ে হাসপাতালের দ্বিতীয় তলায় কার্ডিওলজি বিভাগের ক্যাথল্যাব পোস্ট সিসিইউতে ভর্তি হন। চিকিৎসকরা প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা প্রদান করলেও রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে তার মৃত্যু হয়।

আরও পড়ুনঃ  শহিদ জিয়ার আদর্শে উদ্বুদ্ধ হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান।

মৃতের স্বজনদের অভিযোগ, যথাসময়ে সঠিক চিকিৎসা না পাওয়ায় তার মৃত্যু হয়েছে। এ অভিযোগকে কেন্দ্র করে স্বজনরা ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং দায়িত্বরত চিকিৎসকদের সঙ্গে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ  টাংগুয়া হাওরে ঘুরতে এসে পাটলাই নদীতে পড়ে ১ কিশোর নিখোঁজ।

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে রাত প্রায় ৩টার দিকে কর্মরত ইন্টার্ন চিকিৎসকরা জরুরি বিভাগের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন। এতে সাময়িকভাবে বন্ধ হয়ে যায় জরুরি চিকিৎসা সেবা।

এর ফলে ১৩ এপ্রিল ২০২৬ সোমবার ভোর ৬টা থেকে জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসা রোগীরা চরম ভোগান্তিতে পড়েন। অনেক রোগীকে চিকিৎসা না পেয়ে দিনাজপুর সদর হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি ক্লিনিকে যেতে দেখা যায়।

আরও পড়ুনঃ  ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে উপজেলা চেয়ারম্যান প্রার্থী

পরে সকাল সাড়ে ৯টার দিকে হাসপাতালের পরিচালক ডা. মো. ফজলুর রহমানের নির্দেশে জরুরি বিভাগের গেটের তালা ভেঙে পুনরায় চিকিৎসা কার্যক্রম চালু করা হয়।

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং হাসপাতাল সেবার নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

জনপ্রিয় পোস্ট

যশোরের মণিরামপুরে বৃদ্ধের জমি দখলচেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু ঘিরে উত্তেজনা, বন্ধ জরুরি সেবা

আপডেটের সময়: ০৩:৪৮:১৯ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু ঘিরে উত্তেজনা, বন্ধ জরুরি সেবা

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে হৃদরোগে আক্রান্ত এক বৃদ্ধের মৃত্যু ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ঘটনায় চিকিৎসক ও রোগীর স্বজনদের মধ্যে সংঘর্ষের জেরে কয়েক ঘণ্টা বন্ধ থাকে জরুরি বিভাগের সেবা।

হাসপাতাল সূত্রে জানা যায়, ১৩ এপ্রিল ২০২৬ অর্থাৎ রবিবার রাত ১২টা ৫০ মিনিটে আব্দুর সামাদ (৬৫) নামে এক ব্যক্তি হার্ট অ্যাটাক নিয়ে হাসপাতালের দ্বিতীয় তলায় কার্ডিওলজি বিভাগের ক্যাথল্যাব পোস্ট সিসিইউতে ভর্তি হন। চিকিৎসকরা প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা প্রদান করলেও রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে তার মৃত্যু হয়।

আরও পড়ুনঃ  সাতক্ষীরা জেলা ফুটবল এসো.'র অ্যাডহক কমিটিকে শ্যামনগর ফুটবল একাডেমির অভিনন্দন

মৃতের স্বজনদের অভিযোগ, যথাসময়ে সঠিক চিকিৎসা না পাওয়ায় তার মৃত্যু হয়েছে। এ অভিযোগকে কেন্দ্র করে স্বজনরা ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং দায়িত্বরত চিকিৎসকদের সঙ্গে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ  শহিদ জিয়ার আদর্শে উদ্বুদ্ধ হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান।

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে রাত প্রায় ৩টার দিকে কর্মরত ইন্টার্ন চিকিৎসকরা জরুরি বিভাগের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন। এতে সাময়িকভাবে বন্ধ হয়ে যায় জরুরি চিকিৎসা সেবা।

এর ফলে ১৩ এপ্রিল ২০২৬ সোমবার ভোর ৬টা থেকে জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসা রোগীরা চরম ভোগান্তিতে পড়েন। অনেক রোগীকে চিকিৎসা না পেয়ে দিনাজপুর সদর হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি ক্লিনিকে যেতে দেখা যায়।

আরও পড়ুনঃ  ভারসাম্যহীন এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার