Dhaka ০৭:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মুকসুদপুরে আওয়ামী লীগ নেতার পদত্যাগ, সংবাদ সম্মেলনে ঘোষণা জেগে উঠো ফাউন্ডেশনের সহায়তায় তালুয়াপাড়ায় অসহায় পরিবারের মুখে হাসি স্বাস্থ্যসেবা বঞ্চিত রামগঞ্জের ভোলাকোট ইউনিয়নের ৫০ হাজার মানুষ ন্যাম ভবনে এমপির দ্বিতীয় স্ত্রীর মরদেহ, তদন্ত শুরু গোপালগঞ্জে জামিনে বেরিয়ে ‘ধর্ষণ মামলা’ তুলে নিতে বাদীকে হুমকি  গোপালগঞ্জে এক কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার  আওয়ামী যুবলীগের নৈরাজ্য ও আগুণসন্ত্রাসের বিরুদ্ধে মুকসুদপুরে বিক্ষোভ মিছিল সুন্দরগঞ্জে ৭ মাসের অন্তঃসত্ত্বাকে শ্বাসরোধে হত্যার অভিযোগ ভেঙে দেওয়ার এক মাস না যেতেই অবৈধ ইটভাটা পুনর্নির্মাণ ঝিকরগাছায় চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশী আব্দুস সাত্তারের বিশাল শোডাউন

রাজারহাটে নবাগত ৮ চিকিৎসককে ফুলেল সংবর্ধনা স্বাস্থ্যসেবায় নতুন আশার আলো

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় ৪৮তম বিসিএসের মাধ্যমে পদায়নপ্রাপ্ত নবাগত চিকিৎসকদের ফুলেল শুভেচ্ছা ও আনুষ্ঠানিক সংবর্ধনা দেওয়া হয়েছে। স্থানীয় স্বাস্থ্য প্রশাসনের উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল ইমরান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ গোলাম রসুল রাখি, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রহমত আলীসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

আরও পড়ুনঃ  বেনাপোল পৌরসভাকে আধুনিক ও মডেল পৌরসভায় রূপান্তরের প্রত্যয়

অনুষ্ঠানে নবাগত চিকিৎসকদের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ সময় বক্তারা কর্মস্থলে নিষ্ঠা, আন্তরিকতা ও মানবিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। তারা বলেন, নতুন চিকিৎসকদের যোগদানে রাজারহাট উপজেলার স্বাস্থ্যসেবার মান আরও উন্নত হবে এবং সাধারণ মানুষ দ্রুত ও মানসম্মত চিকিৎসাসেবা পাবে।

আরও পড়ুনঃ  স্বাস্থ্যসেবা বঞ্চিত রামগঞ্জের ভোলাকোট ইউনিয়নের ৫০ হাজার মানুষ

উল্লেখ্য, ৪৮তম বিসিএসের মাধ্যমে রাজারহাট উপজেলায় মোট ৮ জন চিকিৎসক যোগদান করেছেন। এর মধ্যে ৭ জন সহকারী সার্জন এবং ১ জন সহকারী ডেন্টাল সার্জন রয়েছেন।

আরও পড়ুনঃ  শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে-২০২৬ সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

নবাগত চিকিৎসকরাও এলাকাবাসীর সেবায় সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। সংশ্লিষ্টদের মতে, সারাদেশে ৪৮তম বিসিএসের মাধ্যমে নতুন চিকিৎসকদের যোগদান প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জনপ্রিয় পোস্ট

মুকসুদপুরে আওয়ামী লীগ নেতার পদত্যাগ, সংবাদ সম্মেলনে ঘোষণা

রাজারহাটে নবাগত ৮ চিকিৎসককে ফুলেল সংবর্ধনা স্বাস্থ্যসেবায় নতুন আশার আলো

আপডেটের সময়: ০৮:২৮:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় ৪৮তম বিসিএসের মাধ্যমে পদায়নপ্রাপ্ত নবাগত চিকিৎসকদের ফুলেল শুভেচ্ছা ও আনুষ্ঠানিক সংবর্ধনা দেওয়া হয়েছে। স্থানীয় স্বাস্থ্য প্রশাসনের উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল ইমরান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ গোলাম রসুল রাখি, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রহমত আলীসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

আরও পড়ুনঃ  পুলিশে বড় রদবদল, ১১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন

অনুষ্ঠানে নবাগত চিকিৎসকদের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ সময় বক্তারা কর্মস্থলে নিষ্ঠা, আন্তরিকতা ও মানবিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। তারা বলেন, নতুন চিকিৎসকদের যোগদানে রাজারহাট উপজেলার স্বাস্থ্যসেবার মান আরও উন্নত হবে এবং সাধারণ মানুষ দ্রুত ও মানসম্মত চিকিৎসাসেবা পাবে।

আরও পড়ুনঃ  শার্শায় বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ কওমি মাদ্রাসার কমিটি গঠন: সভাপতি হান্নান, সাধারণ সম্পাদক ইমামুল