Dhaka ০৫:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বাগআঁচড়ায় বিএনপির প্রয়াত নেতা তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত ঝিকরগাছায় বেতনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় কাভার্ড ভ্যানের চালক নিহত ঝিকরগাছায় ক্যান্সার আক্রান্ত সোহেলের চিকিৎসার জন্য প্রয়োজন ৬ লক্ষ টাকা সীমান্তে শান্তি ও নিরাপত্তা নিশ্চিতে বিজিবি- বিএসএফের উচ্চ পর্যায়ের বৈঠক চৌগাছায় এসআরবি’র অভিযানে ভারতীয় উইন্সেরেক্স সিরাপসহ আটক-২ সাদুল্লাপুর ঘাঘট নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে স্থানীয় এমপি সাংবাদিক আলিফ ফকির হ/ত্যা/র বিচারের দাবিতে নেত্রকোনায় দুই শতাধিক সাংবাদিকের মা/ন/ব/ব/ন্ধ/ন সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে জেলে বাওয়ালীদের মানববন্ধন কালিগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কালিগঞ্জ প্রেসক্লাবে আব্দুল করিমের বিরুদ্ধে প্রতারণা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

রানীশংকৈলে বিএনপি প্রার্থীর নির্বাচনী অফিস চালু,

আজ বিকেলে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে পৌর ৫নং বাচোরের বিএনপির

নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি,
ঠাকুরগাঁও–৩ আসনের অন্তর্ভুক্ত রানীশংকৈল উপজেলায় আসন্ন নির্বাচনে অংশগ্রহণকারী বিএনপির মনোনীত প্রার্থী জাহিদুল রহমান জাহিদের নির্বাচনী কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। পৌরসভার ১ নম্বর ওয়ার্ড এবং বাচোর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে পৃথকভাবে তার নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়।

উদ্বোধনকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সরব উপস্থিতিতে এলাকাজুড়ে প্রাণচাঞ্চল্য লক্ষ্য করা যায়। ব্যানার-ফেস্টুনে সাজানো অফিস ঘিরে সমর্থকদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নেতারা বলেন, ভোটাধিকার প্রতিষ্ঠা ও গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা দাবি করেন, জনগণের সমর্থন নিয়ে বিএনপির প্রার্থীকে বিজয়ী করতে সবাইকে সংগঠিতভাবে মাঠে কাজ করতে হবে।

প্রার্থী জাহিদুল রহমান জাহিদ তার বক্তব্যে এলাকার মানুষের পাশে থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, নির্বাচিত হলে উন্নয়নমূলক কর্মকাণ্ডের পাশাপাশি জনসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। একই সঙ্গে তিনি একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।

নির্বাচনী অফিস উদ্বোধন ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা ছিল স্পষ্ট, যা আগামীর নির্বাচনী প্রচারণাকে আরও গতিশীল করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

বাগআঁচড়ায় বিএনপির প্রয়াত নেতা তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত

রানীশংকৈলে বিএনপি প্রার্থীর নির্বাচনী অফিস চালু,

আপডেটের সময়: ০৭:৩৭:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬