Dhaka ০৫:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশজুড়ে একযোগে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-টু’ উদ্বোধন কালিগঞ্জে জামায়াতে ইসলামীর মনোনীত চেয়ারম্যান প্রার্থীর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজান -২ এর উদ্বোধন বাগআঁচড়ায় বিএনপির প্রয়াত নেতা তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত ঝিকরগাছায় বেতনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় কাভার্ড ভ্যানের চালক নিহত ঝিকরগাছায় ক্যান্সার আক্রান্ত সোহেলের চিকিৎসার জন্য প্রয়োজন ৬ লক্ষ টাকা সীমান্তে শান্তি ও নিরাপত্তা নিশ্চিতে বিজিবি- বিএসএফের উচ্চ পর্যায়ের বৈঠক চৌগাছায় এসআরবি’র অভিযানে ভারতীয় উইন্সেরেক্স সিরাপসহ আটক-২ সাদুল্লাপুর ঘাঘট নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে স্থানীয় এমপি সাংবাদিক আলিফ ফকির হ/ত্যা/র বিচারের দাবিতে নেত্রকোনায় দুই শতাধিক সাংবাদিকের মা/ন/ব/ব/ন্ধ/ন

রিয়াল মাদ্রিদের কোচ হতে পারেন স্কালোনি! দাবি স্প্যানিশ গণমাধ্যমের

আগামী ফিফা বিশ্বকাপের পর স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের ডাগআউটে দেখা যেতে পারে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনিকে। সম্প্রতি স্প্যানিশ সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে এমন চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে।

মাঠের সময়টা মোটেও ভালো যাচ্ছে না রিয়াল মাদ্রিদের। বর্তমান কোচ আলভারো আরবেলোয়ার অধীনে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়ার পর লা লিগার শিরোপাও হাতছাড়া হতে চলেছে দলটির। টানা দুই মৌসুম কোনো বড় শিরোপা জিততে না পারায় আরবেলোয়ার বিদায় এখন সময়ের ব্যাপার মাত্র। এমন পরিস্থিতিতে নতুন কোচের সন্ধানে থাকা মাদ্রিদ কর্তৃপক্ষ স্কালোনির দিকে হাত বাড়িয়েছে বলে জানা গেছে।

স্পেনের বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, রিয়াল মাদ্রিদের পরবর্তী কোচ হওয়ার দৌড়ে লিওনেল স্কালোনি এখন সবচেয়ে শক্তিশালী প্রার্থী। স্প্যানিশ সাংবাদিক মানোলো লামা ‘কাদেনা কোপ’-কে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, সান্তিয়াগো বার্নাব্যুর ক্লাবটি ইতিমধ্যেই স্কালোনির সঙ্গে প্রাথমিক যোগাযোগ সেরে ফেলেছে।

‘এল টারটুলিয়ন’ প্রোগ্রামে লামা নিশ্চিত করে বলেন “আমি আপনাদের নিশ্চিত করে বলতে পারি যে, রিয়াল মাদ্রিদ আনুষ্ঠানিকভাবে স্কালোনির সঙ্গে যোগাযোগ করেছে।”

জনপ্রিয় পোস্ট

দেশজুড়ে একযোগে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-টু’ উদ্বোধন

রিয়াল মাদ্রিদের কোচ হতে পারেন স্কালোনি! দাবি স্প্যানিশ গণমাধ্যমের

আপডেটের সময়: ০৮:১০:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬