Dhaka ১২:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বেনাপোল সীমান্তে বিজিবি’র অভিযানে বিদেশী মদ জব্দ রাজারহাটে অবৈধ মাছ শিকারে অভিযান, ৫০টি নিষিদ্ধ জাল জব্দ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, শুরু হচ্ছে ৭ দিনের বিশেষ অভিযান’ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ঢাকা থেকে গ্রেপ্তার বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস ইসলামের সঙ্গে নাগরিক অধিকার আন্দোলন, যশোরের সৌজন্য সাক্ষাৎ ভিনিসিয়ুসের জন্য মোটা অঙ্কের প্রস্তাব দিতে প্রস্তুত আর্সেনাল! সাতক্ষীরার তিন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা পাবনায় সাড়ে ১৩ কেজি গাঁজাসহ গ্রেফতার ১, মামলা দায়ের: স্বাস্থ্য মন্ত্রীর তালা হসপিটাল পরিদর্শন ডাক্তারকে বদলি ও নৈশ প্রহরী বরখাস্ত যশোরে বিজিবি’র অভিযানে স্বর্ণের বারসহ আটক-১

শেষ টি-টোয়েন্টি থেকে ছিটকে গেলেন নাহিদ রানা

জিম্বাবুয়ের বিপক্ষে চলমান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচের আগে বড় ধাক্কা খেল বাংলাদেশ দল। ইনজুরির কারণে সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচ থেকে ছিটকে গেছেন তরুণ পেসার নাহিদ রানা। আজ শনিবার (১৮ জুলাই) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আরও পড়ুনঃ  মীর বাবরজান বরুণ স্মৃতি ফাউন্ডেশন ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ঢালীপাড়া একাদশ জয়ী।

এর আগে সিরিজের দ্বিতীয় ম্যাচে বল করার সময় ইনজুরিতে পড়েন নাহিদ। মাত্র ২.৩ ওভার বোলিং করার পরই মাঠ ছাড়তে হয় তাকে। তখনই শেষ ম্যাচে তার খেলা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। অবশেষে আজ জানা গেল, কোনো ঝুঁকি না নিয়ে ইনজুরির কারণে এই পেসারকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট।

আরও পড়ুনঃ  ভিনিসিয়ুসের জন্য মোটা অঙ্কের প্রস্তাব দিতে প্রস্তুত আর্সেনাল!

নাহিদের চোটের বর্তমান অবস্থা নিয়ে জাতীয় দলের ফিজিও বায়েজিদ ইসলাম গতকাল জানান, “ম্যাচ চলাকালীন নাহিদ রানা বাম পাশে টান (লেফট সাইড স্ট্রেইন) লাগার কথা জানায়। এরপর আমরা ঝুঁকি না নিয়ে তাকে বোলিং থেকে সরিয়ে নিই। আগামীকাল পর্যন্ত তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে।”

আরও পড়ুনঃ  চোটের কারণে 'দ্য হান্ড্রেড' থেকে ছিটকে গেলেন মোস্তাফিজ
জনপ্রিয় পোস্ট

বেনাপোল সীমান্তে বিজিবি’র অভিযানে বিদেশী মদ জব্দ

শেষ টি-টোয়েন্টি থেকে ছিটকে গেলেন নাহিদ রানা

আপডেটের সময়: ০৭:০২:২৭ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬