Dhaka ০৭:৫০ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ

সরাসরি চুক্তিতে এলপিএলে খেলবেন সাকিব!

সরাসরি চুক্তিতে এলপিএলে খেলবেন সাকিব!

নিলাম কিংবা প্লেয়ার্স ড্রাফটের কোনো ঝামেলা ছাড়াই সরাসরি চুক্তিতে লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) দল পেয়েছেন বাংলাদেশ জাতীয় দলের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান।

আরও পড়ুনঃ  লোহাগাড়ায় লোকনাথ ব্রহ্মচারী বাবার মহাযোগী আধ্যাত্মিক উৎসব

আগামী ১৭ জুলাই থেকে পর্দা উঠতে যাওয়া বৈশ্বিক এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে সাকিব খেলবেন আসরের সবচেয়ে সফল দল জাফনা কিংসের হয়ে। এলপিএলের এখন পর্যন্ত হওয়া পাঁচ সংস্করণের চারবারই চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ফ্র্যাঞ্চাইজিটি।

আরও পড়ুনঃ  সীমান্তে বিজিবির অভিযানেসাড়ে ১৯ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ

সাকিবকে দলে নেওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ। এলপিএলের অফিশিয়াল ফেসবুক পেজের এক পোস্টে সাকিবকে ‘গ্লোবাল টি-টোয়েন্টি মায়েস্ট্রো’ হিসেবে আখ্যায়িত করে বলা হয়, তাকে দলে টেনে নিজেদের স্কোয়াড আরও শক্তিশালী করেছে জাফনা কিংস।

আরও পড়ুনঃ  এখন ঘুমাতে পারিনা জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে

এর আগেও এলপিএলে মাঠ মাতানোর অভিজ্ঞতা রয়েছে সাকিবের। ২০২৩ সালের আসরে গল টাইটান্সের হয়ে খেলেছিলেন তিনি। সেবার ১০ ম্যাচে ব্যাট হাতে ১৩৮ রান করার পাশাপাশি বল হাতে শিকার করেছিলেন ১১টি উইকেট।

জনপ্রিয় পোস্ট

বেড়ায় ঈদ-উল-আযহা উদযাপন ও আইন-শৃঙ্খলা বিষয়ক প্রস্তুতি সভা

সরাসরি চুক্তিতে এলপিএলে খেলবেন সাকিব!

আপডেটের সময়: ০৭:০৯:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬

সরাসরি চুক্তিতে এলপিএলে খেলবেন সাকিব!

নিলাম কিংবা প্লেয়ার্স ড্রাফটের কোনো ঝামেলা ছাড়াই সরাসরি চুক্তিতে লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) দল পেয়েছেন বাংলাদেশ জাতীয় দলের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান।

আরও পড়ুনঃ  এখন ঘুমাতে পারিনা জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে

আগামী ১৭ জুলাই থেকে পর্দা উঠতে যাওয়া বৈশ্বিক এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে সাকিব খেলবেন আসরের সবচেয়ে সফল দল জাফনা কিংসের হয়ে। এলপিএলের এখন পর্যন্ত হওয়া পাঁচ সংস্করণের চারবারই চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ফ্র্যাঞ্চাইজিটি।

আরও পড়ুনঃ  শার্শায় পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেফতার