Dhaka ০৮:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

স্বাস্থ্য কমপ্লেক্স ও এসিল্যান্ড অফিসে এমপি রবিউল বাশারের আকস্মিক পরিদর্শন

কালিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও এসিল্যান্ড অফিসে এমপি রবিউল বাশারের আকস্মিক পরিদর্শন

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সহকারী কমিশনার (ভূমি) (এসিল্যান্ড) কার্যালয় আকস্মিক পরিদর্শন করেছেন সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনের সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাশার। বুধবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে তিনি পৃথক ভাবে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও এসিল্যান্ড কার্যালয় পরিদর্শন করেন।

এ সময় তিনি সংশ্লিষ্ট দপ্তরের সার্বিক কার্যক্রম, সেবার মান এবং সাধারণ মানুষের সুযোগ-সুবিধার বিষয়ে খোঁজখবর নেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন কালে এমপি রবিউল বাশার হাসপাতালের মহিলা ওয়ার্ড, পুরুষ ওয়ার্ড ও ডেঙ্গু ওয়ার্ড ঘুরে দেখেন। তিনি প্রতিটি বেডের রোগীর কাছে গিয়ে তাদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং চিকিৎসাসেবার বিষয়ে রোগী ও স্বজনদের সঙ্গে কথা বলেন।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জে এক কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

এ সময় তিনি চিকিৎসকদের অসুস্থ রোগীদের উন্নত ও স্বাস্থ্যসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করার নির্দেশ দেন। পাশাপাশি হাসপাতালের আশপাশে জলাবদ্ধতা নিরসন, রোগী ও সাধারণ মানুষের সুবিধার্থে পাবলিক যানবাহনের পার্কিং ব্যবস্থা এবং যানজট কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

আরও পড়ুনঃ  ন্যাম ভবনে এমপির দ্বিতীয় স্ত্রীর মরদেহ, তদন্ত শুরু

হাসপাতালে চিকিৎসক সংকটের বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখেন সংসদ সদস্য। প্রয়োজন অনুযায়ী চিকিৎসকের সংখ্যা বাড়ানোর উদ্যোগ নেওয়া এবং হাসপাতালের বিভিন্ন অসমাপ্ত ও অরক্ষিত কাজ পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দেন তিনি।
পরিদর্শন কালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডালিয়া আক্তার সাথী, চিকিৎসক ও নার্সসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

পরে তিনি কালিগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় পরিদর্শন করেন। সেখানে সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাইনুল ইসলাম খান কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলে দাপ্তরিক কার্যক্রম ও সাধারণ মানুষকে দেওয়া সেবার বিষয়ে খোঁজখবর নেন। দায়িত্ব পালনে আন্তরিকতা, স্বচ্ছতা এবং জনসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার ওপর তিনি জোর দেন।

আরও পড়ুনঃ  মুকসুদপুর ও গোপালগঞ্জে পৃথক তিন সড়ক দুর্ঘটনা,নিহত ১

এ সময় উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী (এপিএস) মনিরুল ইসলামসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় পোস্ট

বেনাপোলে যুবদলের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

স্বাস্থ্য কমপ্লেক্স ও এসিল্যান্ড অফিসে এমপি রবিউল বাশারের আকস্মিক পরিদর্শন

আপডেটের সময়: ০৭:৪১:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

কালিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও এসিল্যান্ড অফিসে এমপি রবিউল বাশারের আকস্মিক পরিদর্শন

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সহকারী কমিশনার (ভূমি) (এসিল্যান্ড) কার্যালয় আকস্মিক পরিদর্শন করেছেন সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনের সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাশার। বুধবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে তিনি পৃথক ভাবে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও এসিল্যান্ড কার্যালয় পরিদর্শন করেন।

এ সময় তিনি সংশ্লিষ্ট দপ্তরের সার্বিক কার্যক্রম, সেবার মান এবং সাধারণ মানুষের সুযোগ-সুবিধার বিষয়ে খোঁজখবর নেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন কালে এমপি রবিউল বাশার হাসপাতালের মহিলা ওয়ার্ড, পুরুষ ওয়ার্ড ও ডেঙ্গু ওয়ার্ড ঘুরে দেখেন। তিনি প্রতিটি বেডের রোগীর কাছে গিয়ে তাদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং চিকিৎসাসেবার বিষয়ে রোগী ও স্বজনদের সঙ্গে কথা বলেন।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জে এক কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

এ সময় তিনি চিকিৎসকদের অসুস্থ রোগীদের উন্নত ও স্বাস্থ্যসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করার নির্দেশ দেন। পাশাপাশি হাসপাতালের আশপাশে জলাবদ্ধতা নিরসন, রোগী ও সাধারণ মানুষের সুবিধার্থে পাবলিক যানবাহনের পার্কিং ব্যবস্থা এবং যানজট কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

আরও পড়ুনঃ  কালিগঞ্জে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সাংগঠনিক সভা