যশোর সীমান্তে চোরাচালানী মালামাল জব্দ
যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল জব্দ করেছে (বিজিবি) সদস্যরা। বুধবার (২৩ সেপ্টেম্বর) যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবি অধিনস্থ বেনাপোল আইসিপির টহলদল কর্তৃক সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করে।
এসময় ৩৫ টি শাড়ী, ০২ টি থ্রি-পিস, ০২ টি কম্বল, ০৯ প্যাকেট ফুচকা, ৫০০ গ্রাম জিরা, ১.৫ কেজি কিসমিস, ২৪০ টি চকলেট ও ৭০ টি কসমেটিক্স সামগ্রী আটক করে। আটককৃত মালামালের মূল্য ৩,৮১,৩০০/-(তিন লক্ষ একাশি হাজার তিনশত) টাকা।
এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে।
ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।



















