কালিগঞ্জ ডিআরএম ইউনাইটেড আইডিয়াল কলেজে নবীনবরণ অনুষ্ঠিত
সাতক্ষীরার কালিগঞ্জ ডিআরএম ইউনাইটেড আইডিয়াল কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ ও প্রথম ক্লাস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় কলেজ প্রাঙ্গণে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাশার। এ সময় নতুন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনা মূলক প্রধান অতিথির বক্তব্যে রাখেন সাতক্ষীরা -৩ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাশার শিক্ষার মানোন্নয়ন,
নৈতিক চরিত্র গঠন এবং আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষায় শিক্ষার্থীদের মনোনিবেশ করার আহ্বান জানান। তিনি বলেন, আজকের নবীন শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ গড়ার কারিগর। তাই সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে নিজেদের নিয়োজিত করতে হবে।ডিআরএম ইউনাইটেড আইডিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম সালাউদ্দিন সভাপতিত্বে সহকারী অধ্যাপক মো. মহসিন আলীর সঞ্চালনায়,
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিগঞ্জ উপজেলা শাখার বাইতুল মাল সম্পাদক অধ্যক্ষ আবু রাসেল আসকারী, ধলবাড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান মনোনীত প্রার্থী গাজী মিজানুর রহমান, মথুরেশপুর ইউনিয়নের চেয়ারম্যান মনোনীত প্রার্থী হাফেজ খাইরুল বাশার, রতনপুর ইউনিয়নের চেয়ারম্যান মনোনীত প্রার্থী মো. আলমগীর হোসেন, ধলবাড়িয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মোঃ আলী, সেক্রেটারি আহম্মদ শাহ মাসুদ ও ওলামা বিভাগের সভাপতি আব্দুর রহমান ওসমানী।
এ ছাড়া কলেজের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীদের অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।নবীনবরণ শেষে উৎসব মুখর পরিবেশে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের প্রথম ক্লাস অনুষ্ঠিত হয়েছে।



















