Dhaka ০২:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সন্তানদের জন্য বাঁচতে চান মিলন নামের এক অসহায় পিতা সাতক্ষীরা মেডিকেলের শিশু ওয়ার্ডে টাকা ছাড়া মেলে না ছাড়পত্র বিচারিক কার্যক্রম দ্রুত ও কার্যকর করতে সাতক্ষীরায় পুলিশ-ম্যাজিস্ট্রেসি সম্মেলন মালয়েশিয়ায় মাটিধসে নিহত শরিফুল ফিরলেন কফিনবন্দি হয়ে শয়তানের নিঃশ্বাস” আতঙ্কে পুলিশ সুপারের বরাবর এলাকাবাসীর আবেদন গোপালগঞ্জ মাদক নির্মূলে প্রয়োজন সকলের ঐক্যবদ্ধ প্রয়াস — এমপি গোপালগঞ্জে ২৪ ঘণ্টার মধ্যে কলেজ শিক্ষার্থী হত্যা মামলার আসামি গ্রেপ্তার সাতক্ষীরার বাবুলিয়া জেএস হাইস্কুলে কমিটি বাতিলের চাপ, প্রধান শিক্ষককে হুমকির অভিযোগ সাতক্ষীরায় কৃষকের ছেলে হলেন সহকারী সিভিল জজ,আনন্দে ভাসছে পরিবার ও গ্রাম সাংবাদিকদের অধিকার ও পেশাগত মানোন্নয়নে ইউনাইটেড জার্নালিস্ট সোসাইটি অব বাংলাদেশের নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত

গোপালগঞ্জ মাদক নির্মূলে প্রয়োজন সকলের ঐক্যবদ্ধ প্রয়াস — এমপি

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী বলেছেন, মাদক কেবল একজন ব্যক্তিকে ধ্বংস করে না, বরং একটি পরিবার, সমাজ তথা পুরো রাষ্ট্রকে ধ্বংস করে দেয়।তাই মাদক নির্মূলে ইমাম,মুয়াজ্জিন,প্রশাসন,রাজনৈতিক – সামাজিক ব্যক্তিবর্গ ও পরিবারের ঐক্যবদ্ধ প্রয়াস প্রয়োজন।

আরও পড়ুনঃ  বেনাপোলে যুবদলের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার আরডিএ হলরুমে ওলামা দল আয়োজিত মাদক ও সন্ত্রাস নির্মূলে ইমাম মুয়াজ্জিনদের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বিগত সরকার দুর্নীতির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে।একটি ভঙ্গুর অর্থনীতির উপর দাড়িয়ে বর্তমান সরকার দেশে পরিচালনা করছে।সরকারকে আপনাদের একটু সময় দিতে হবে।সরকার পর্যায়ক্রমে দেশের সকল ইমাম মুয়াজ্জিনদের ভাতার আওতায় নিয়ে আসবে।

আরও পড়ুনঃ  গোবিপ্রবিতে নবনিযুক্ত উপ-উপাচার্যের যোগদান

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কথা বলতে গিয়ে এস এম জিলানী বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তাঁর জীবদ্দশায় কখনো ইসলাম ও আলেম ওলামাদের নিয়ে কটাক্ষ বা বিরুপ মন্তব্য করেন নাই। উনি সব সময় আলেম ওলামাদের কথা শুনেছেন, তাদের পরামর্শ নিয়েছেন এবং পরামর্শ দিয়েছেন।

আরও পড়ুনঃ  স্বাস্থ্য কমপ্লেক্স ও এসিল্যান্ড অফিসে এমপি রবিউল বাশারের আকস্মিক পরিদর্শন

মাওলানা আব্দুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় মাওলানা ওমর ফারুক, মাওলানা ওবায়দুল ইসলাম, মাওলানা রিয়াজুল ইসলাম, মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা জাকির হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।

জনপ্রিয় পোস্ট

সন্তানদের জন্য বাঁচতে চান মিলন নামের এক অসহায় পিতা

গোপালগঞ্জ মাদক নির্মূলে প্রয়োজন সকলের ঐক্যবদ্ধ প্রয়াস — এমপি

আপডেটের সময়: ০৭:৫৮:২২ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

গোপালগঞ্জ মাদক নির্মূলে প্রয়োজন সকলের ঐক্যবদ্ধ প্রয়াস — এমপি

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী বলেছেন, মাদক কেবল একজন ব্যক্তিকে ধ্বংস করে না, বরং একটি পরিবার, সমাজ তথা পুরো রাষ্ট্রকে ধ্বংস করে দেয়।তাই মাদক নির্মূলে ইমাম,মুয়াজ্জিন,প্রশাসন,রাজনৈতিক – সামাজিক ব্যক্তিবর্গ ও পরিবারের ঐক্যবদ্ধ প্রয়াস প্রয়োজন।

আরও পড়ুনঃ  সাতক্ষীরা মেডিকেলের শিশু ওয়ার্ডে টাকা ছাড়া মেলে না ছাড়পত্র

আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার আরডিএ হলরুমে ওলামা দল আয়োজিত মাদক ও সন্ত্রাস নির্মূলে ইমাম মুয়াজ্জিনদের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বিগত সরকার দুর্নীতির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে।একটি ভঙ্গুর অর্থনীতির উপর দাড়িয়ে বর্তমান সরকার দেশে পরিচালনা করছে।সরকারকে আপনাদের একটু সময় দিতে হবে।সরকার পর্যায়ক্রমে দেশের সকল ইমাম মুয়াজ্জিনদের ভাতার আওতায় নিয়ে আসবে।

আরও পড়ুনঃ  কালিগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কথা বলতে গিয়ে এস এম জিলানী বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তাঁর জীবদ্দশায় কখনো ইসলাম ও আলেম ওলামাদের নিয়ে কটাক্ষ বা বিরুপ মন্তব্য করেন নাই। উনি সব সময় আলেম ওলামাদের কথা শুনেছেন, তাদের পরামর্শ নিয়েছেন এবং পরামর্শ দিয়েছেন।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জ ক্রেডিট ইউনিয়নের কোটি টাকা নিয়ে কর্মচারী উধাও :