Dhaka ০৯:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ঝিকরগাছার পানিসারা ইউনিয়ন পরিষদে টিআর প্রকল্পের অর্থ ব্যয়ে অনিয়মের অভিযোগ যশোরের মণিরামপুরে বৃদ্ধের জমি দখলচেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ দীর্ঘ বিরতি শেষে টেনিস কোর্টে ফিরছেন সেরেনা উইলিয়ামস! জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে সাতক্ষীরায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ভারসাম্যহীন এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতক্ষীরা পৌর বিএনপির দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ যশোর সীমান্তে মাদক ও চোরাচালানী মালামালসহ আটক-১ বীরগঞ্জে শালবাগান থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ মে মাসে এনসিটির নতুন রেকর্ড: এক মাসে সর্বোচ্চ কনটেইনার হ্যান্ডলিং। ডিবি পুলিশের তৎপরতায় হারানো পাসপোর্ট, ল্যাপটপ ও ব্যাগ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে ভূমিকম্প, আতঙ্ক ছড়ালেও ক্ষয়ক্ষতির খবর নেই

ঠাকুরগাঁও জেলার বিভিন্ন উপজেলায় রোববার সকালে হালকা ভূমিকম্প অনুভূত হয়েছে। সকাল ৮টা ৩৪ মিনিটে এই কম্পন টের পান কিছু মানুষ, তবে অনেকেই তা বুঝতে পারেননি।

ভূমিকম্প ও আগ্নেয়গিরি বিষয়ক আন্তর্জাতিক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি জানায়, ঠাকুরগাঁও শহর থেকে আনুমানিক ৩৩ কিলোমিটার পূর্ব দিকে রিখটার স্কেলে ৩ দশমিক ৪ মাত্রার একটি মৃদু ভূমিকম্প সংঘটিত হয়। ভূমিকম্পটির গভীরতা তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা না গেলেও এটি অগভীর স্তরে হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তাদের তথ্যমতে, কম্পনের মাত্রা কম হওয়ায় অধিকাংশ মানুষ তা অনুভব করেননি।

আরও পড়ুনঃ  সীমান্তে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ

স্থানীয় সূত্র ও সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া তথ্যে জানা গেছে, হরিপুর উপজেলা ছাড়াও রানীশংকৈল উপজেলার শিবদিঘি, বন্দর, মীরডাঙ্গী, নেকমরদসহ কয়েকটি এলাকায় সামান্য কেঁপে ওঠার অনুভূতি পাওয়া যায়। পাশাপাশি পার্শ্ববর্তী পীরগঞ্জ উপজেলার কিছু এলাকাতেও কম্পন অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে।

আরও পড়ুনঃ  জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে সাতক্ষীরায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোথাও কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, চলতি মাসের ৫ জানুয়ারি ভোরে সিলেট ও আশপাশের অঞ্চলেও একটি ভূমিকম্প অনুভূত হয়েছিল। সেদিন ভোর আনুমানিক ৪টা ৪৭ মিনিটে কয়েক সেকেন্ড স্থায়ী কম্পনে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই আতঙ্কের কথা জানান।

আরও পড়ুনঃ  শহিদ জিয়ার আদর্শে উদ্বুদ্ধ হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান।
জনপ্রিয় পোস্ট

ঝিকরগাছার পানিসারা ইউনিয়ন পরিষদে টিআর প্রকল্পের অর্থ ব্যয়ে অনিয়মের অভিযোগ

ঠাকুরগাঁওয়ে ভূমিকম্প, আতঙ্ক ছড়ালেও ক্ষয়ক্ষতির খবর নেই

আপডেটের সময়: ০৪:২৩:২৫ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬

ঠাকুরগাঁও জেলার বিভিন্ন উপজেলায় রোববার সকালে হালকা ভূমিকম্প অনুভূত হয়েছে। সকাল ৮টা ৩৪ মিনিটে এই কম্পন টের পান কিছু মানুষ, তবে অনেকেই তা বুঝতে পারেননি।

ভূমিকম্প ও আগ্নেয়গিরি বিষয়ক আন্তর্জাতিক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি জানায়, ঠাকুরগাঁও শহর থেকে আনুমানিক ৩৩ কিলোমিটার পূর্ব দিকে রিখটার স্কেলে ৩ দশমিক ৪ মাত্রার একটি মৃদু ভূমিকম্প সংঘটিত হয়। ভূমিকম্পটির গভীরতা তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা না গেলেও এটি অগভীর স্তরে হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তাদের তথ্যমতে, কম্পনের মাত্রা কম হওয়ায় অধিকাংশ মানুষ তা অনুভব করেননি।

আরও পড়ুনঃ  শহিদ জিয়ার আদর্শে উদ্বুদ্ধ হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান।

স্থানীয় সূত্র ও সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া তথ্যে জানা গেছে, হরিপুর উপজেলা ছাড়াও রানীশংকৈল উপজেলার শিবদিঘি, বন্দর, মীরডাঙ্গী, নেকমরদসহ কয়েকটি এলাকায় সামান্য কেঁপে ওঠার অনুভূতি পাওয়া যায়। পাশাপাশি পার্শ্ববর্তী পীরগঞ্জ উপজেলার কিছু এলাকাতেও কম্পন অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে।

আরও পড়ুনঃ  সাধু আশ্রম সড়ক ও গার্ডওয়াল ক্ষতিগ্রস্ত, বাড়ছে দুর্ঘটনার শঙ্কা

তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোথাও কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, চলতি মাসের ৫ জানুয়ারি ভোরে সিলেট ও আশপাশের অঞ্চলেও একটি ভূমিকম্প অনুভূত হয়েছিল। সেদিন ভোর আনুমানিক ৪টা ৪৭ মিনিটে কয়েক সেকেন্ড স্থায়ী কম্পনে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই আতঙ্কের কথা জানান।

আরও পড়ুনঃ  টাংগুয়া হাওরে ঘুরতে এসে পাটলাই নদীতে পড়ে ১ কিশোর নিখোঁজ।