Dhaka ১২:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বাক প্রতিবন্ধী নারীর বিয়ে ও দুই সন্তানের পিতৃত্ব নিয়ে তুমুল বিতর্ক নারী-নেতৃত্বাধীন জলবায়ু সহনশীলতা ও সুরক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত বাগআঁচড়ায় ৫ ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা বিজয়নগরে ২৬ কেজি গাঁজা উদ্ধার, মাদক কারবারি গ্রেফতার সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন বিজয়নগরের নাদিয়া পাঠান পাপন বীরগঞ্জে শুরু হাম-রুবেলা টিকা, সুরক্ষায় শিশুরা কুশুলিয়া পুলিন বাবুর হাটখোলায় শান্তিপূর্ণভাবে ডিজেল বিক্রি সাতক্ষীরায় এমআর টিকাদান ক্যাম্পেইন শুরু পুকুরে বিষ দিয়ে ৩০ লাখ টাকার মাছ নিধন প্রতিবন্ধী রফিকুলের পাশে সহায়তায় কামিল মাদ্রাসা শিক্ষক মোঃআনিছুর রহমান লিটন।

যশোরে ট্রলির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নি*হ*ত আহত ১

যশোরের কোতয়ালী থানাধীন মাহিদিয়া বাজারে অজ্ঞাতনামা একটি ট্রলির ধাক্কায় রবিউল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এই ঘটনায় তার ভাতিজা আব্দুর রহমান (৩০) গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল আনুমানিক ৪:৩০ মিনিটের সময় যশোর-মণিরামপুর সড়কের মাহিদিয়া বাজার এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ  প্রতিবন্ধী রফিকুলের পাশে সহায়তায় কামিল মাদ্রাসা শিক্ষক মোঃআনিছুর রহমান লিটন।

নিহত রবিউল ইসলাম মণিরামপুর উপজেলার রোহিতা কোদলাপাড়া গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে। আহত আব্দুর রহমান একই গ্রামের আবু হাসানের ছেলে। তারা সম্পর্কে চাচা-ভাতিজা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে যশোর শহরের ইউনাইটেড হাসপাতাল থেকে এক রোগীকে দেখে মোটরসাইকেল যোগে নিজ বাড়িতে ফিরছিলেন রবিউল ও আব্দুর রহমান। পথিমধ্যে মাহিদিয়া বাজারে পৌঁছালে একটি অজ্ঞাতনামা ট্রলি তাদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে তারা দুজনেই গুরুত্বর আহত হন।

আরও পড়ুনঃ  সাত বছর পর বের হলো পারুল হত্যার রহস্য

স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রবিউল ইসলামকে মৃত ঘোষণা করেন। আহত আব্দুর রহমানকে হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুনঃ  আধুনিক হাসপাতাল স্থাপনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

যশোর কোতয়ালী থানা পুলিশ জানায়, নিহতের মরদেহ ময়নাতদন্ত ও পরবর্তী আইনি কার্যক্রমের জন্য প্রক্রিয়াধীন রয়েছে। ঘাতক ট্রলিটি শনাক্তের চেষ্টা চলছে।

জনপ্রিয় পোস্ট

বাক প্রতিবন্ধী নারীর বিয়ে ও দুই সন্তানের পিতৃত্ব নিয়ে তুমুল বিতর্ক

যশোরে ট্রলির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নি*হ*ত আহত ১

আপডেটের সময়: ১২:৫৩:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬

যশোরের কোতয়ালী থানাধীন মাহিদিয়া বাজারে অজ্ঞাতনামা একটি ট্রলির ধাক্কায় রবিউল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এই ঘটনায় তার ভাতিজা আব্দুর রহমান (৩০) গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল আনুমানিক ৪:৩০ মিনিটের সময় যশোর-মণিরামপুর সড়কের মাহিদিয়া বাজার এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ  সাত বছর পর বের হলো পারুল হত্যার রহস্য

নিহত রবিউল ইসলাম মণিরামপুর উপজেলার রোহিতা কোদলাপাড়া গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে। আহত আব্দুর রহমান একই গ্রামের আবু হাসানের ছেলে। তারা সম্পর্কে চাচা-ভাতিজা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে যশোর শহরের ইউনাইটেড হাসপাতাল থেকে এক রোগীকে দেখে মোটরসাইকেল যোগে নিজ বাড়িতে ফিরছিলেন রবিউল ও আব্দুর রহমান। পথিমধ্যে মাহিদিয়া বাজারে পৌঁছালে একটি অজ্ঞাতনামা ট্রলি তাদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে তারা দুজনেই গুরুত্বর আহত হন।

আরও পড়ুনঃ  কোচাশহরে হোসিয়ারী শিল্পের ডাটাবেইজ তৈরির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রবিউল ইসলামকে মৃত ঘোষণা করেন। আহত আব্দুর রহমানকে হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুনঃ  রাজাবিরাট মন্দিরের সম্পত্তি আত্মসাৎ ও চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন