Dhaka ০৪:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সুলতানপুর বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে অসম্পূর্ণ ভোটার তালিকা সংশোধন করে নির্বাচনের দাবি নবারুণ বালিকা বিদ্যালয়ে শৃঙ্খলা ও পাঠদান নিয়ে প্রশ্ন গোপালগঞ্জে মুকসুদপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয় মোট ১২ বার চুরি টুঙ্গিপাড়ায় দুই খাবার হোটেলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ১৪ হাজার টাকা স্বচ্ছলতার স্বপ্নে প্রবাসে পাড়ি, মাটিচাপায় নিভে গেল শরিফুলের প্রাণ কাশিয়ানীতে র‌্যাব সদস্যের দাপটে অসহায় ১০ পরিবার দেবীচরণ দুর্গা মন্দিরের ভাঙা প্রবেশপথে জিও-ব্যাগ ও ভিডি বালু  গ্রাম আদালতকে জনপ্রিয় করতে কুড়িগ্রামে মতবিনিময় শার্শায় পাটের বাম্পার ফলন, ভালো দাম পেয়ে খুশি চাষিরা সীমান্তে মাদক ও চোরাচালানী মালামাল জব্দ

গ্রীণ কোয়া‌লিশ‌নের সমন্বয় সভায় সাতক্ষীরা‌কে জলবায়ু সহনশীল করার অঙ্গীকার

সাতক্ষীরার জলবায়ু সংকট মোকাবিলা

গ্রীণ কোয়া‌লিশ‌নের সমন্বয় সভায় সাতক্ষীরা‌কে জলবায়ু সহনশীল করার অঙ্গীকার

উপকূলীয় জেলা সাতক্ষীরার জলবায়ু সংকট মোকাবিলা, ভবিষ্যৎ সম্ভাবনা এবং গ্রীণ কোয়ালিশনের অগ্রগতি পর্যালোচনায় ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সাতক্ষীরা শহরের ‘ম্যানগ্রোভ’ সভাঘরে এই গুরুত্বপূর্ণ আলোচনা সভা সম্পন্ন হয়।

সাতক্ষীরা জেলা গ্রীণ কোয়ালিশনের সভাপতি ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবু আফফান রোজ বাবুর সভাপতিত্বে এবং বারসিক-এর ক্যাম্পেইন ফ্যাসিলিটেটর স.ম ওসমান গনী’র সঞ্চালনায় সভায় জেলার শীর্ষস্থানীয় পরিবেশকর্মী, শিক্ষক ও সাংবাদিকরা অংশ নেন।

সভায় বক্তব্য দেন গ্রীণ কোয়ালিশনের উপদেষ্টা মাধব চন্দ্র দত্ত, অধ্যাপক পবিত্র মোহন দাস, সহ-সভাপতি মো. সিদ্দিকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক এম. বেলাল হোসেন, জোৎস্না দত্ত, এস. এম. বিপ্লব হোসেন, কোষাধ্যক্ষ মো. আব্দুস সামাদ, সদস্য মো. হোসেন আলী, মাবিয়া জান্নাত এবং বারসিক কর্মকর্তা গাজী মাহিদা মিজানসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, লবণাক্ততার ক্রমবর্ধমান বিস্তার, অতিরিক্ত শব্দদূষণ, প্রাণসায়র খালে যত্রতত্র বর্জ্য নিক্ষেপ, সুন্দরবনের জীববৈচিত্র্যের ক্ষয়, নদীভাঙন ও সুপেয় পানির সংকট এসব মিলিয়ে সাতক্ষীরা আজ বহুমাত্রিক জলবায়ু ঝুঁকির মুখে। বিশেষ করে কৃষি ও মৎস্যনির্ভর জনগোষ্ঠী এবং নিম্নআয়ের মানুষজন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

আরও পড়ুনঃ  সহপাঠীকে বাঁচাতে গিয়ে দুই শিশুর মৃত্যু

তারা জোর দিয়ে বলেন, স্থানীয় পর্যায়ে অভিযোজন কার্যক্রম জোরদার, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ এবং টেকসই জীবিকা নিশ্চিত করার বিকল্প নেই। উপকূলীয় বনাঞ্চল সুন্দরবন দীর্ঘদিন ধরে দক্ষিণ-পশ্চিমাঞ্চলকে প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে রক্ষা করে আসছে উল্লেখ করে বক্তারা বলেন, সুন্দরবন রক্ষা এখন সময়ের দাবি। পাশাপাশি নদী পুনরুদ্ধার, খাল পুনঃখনন, ব্যাপক বৃক্ষরোপণ এবং হাইড্রোলিক হর্ন ব্যবহারের ক্ষতি সম্পর্কে সচেতনতামূলক কার্যক্রম জোরদারের আহ্বান জানানো হয়।

আরও পড়ুনঃ  কালিগঞ্জের কৃষ্ণনগরে বিএনপির নির্বাচনী মতবিনিময় সভা

গ্রীণ কোয়ালিশনের পক্ষ থেকে জানানো হয়, আগামী তিন মাসে জলবায়ু সচেতনতা বৃদ্ধিতে বিশেষ কর্মসূচি নেওয়া হবে। এর মধ্যে রয়েছে তরুণদের সম্পৃক্তকরণ, স্কুলভিত্তিক আলোচনা সভা, বৃক্ষরোপণ কর্মসূচি এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় জোরদার। একই সঙ্গে নারী ও যুব নেতৃত্বের বিকাশ এবং জলবায়ু ন্যায্যতার দাবিতে নীতিনির্ধারক পর্যায়ে সংলাপ আয়োজনের পরিকল্পনার কথাও তুলে ধরা হয়।

সভায় অংশগ্রহণকারীরা বলেন, জলবায়ু সংকট মোকাবিলায় শুধু সরকারি বা বেসরকারি উদ্যোগই যথেষ্ট নয়, প্রয়োজন স্থানীয় জনগণের সক্রিয় ও সচেতন অংশগ্রহণ। সম্মিলিত প্রয়াসের মাধ্যমেই সাতক্ষীরাকে একটি জলবায়ু সহনশীল জেলা হিসেবে গড়ে তোলা সম্ভব এমন প্রত্যয় ব্যক্ত করা হয় সভায়।

আরও পড়ুনঃ  সাতক্ষীরায় এক বিদ্যালয়ের ১৩ ছাত্রীর গোপনে বাল্যবিয়ে, ফেরানোর উদ্যোগ

সভা শেষে গৃহীত সিদ্ধান্তসমূহ দ্রুত বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়। পাশাপাশি গ্রীণ কোয়ালিশন সাতক্ষীরার উপদেষ্টা ও দৈনিক প্রথম আলোর সাতক্ষীরা প্রতিনিধি কল্যাণ ব্যানার্জী এবং অধ্যাপক মোজাম্মেল হোসেনের সুস্থতা কামনা করা হয়।

এ সভায় জেলার বিভিন্ন সামাজিক সংগঠন, পরিবেশকর্মী, শিক্ষক, সাংবাদিক ও তরুণ প্রতিনিধিরা অংশ নেন।

আরো পড়ুন

গ্রীণ কোয়া‌লিশ‌নের সমন্বয় সভায় সাতক্ষীরা‌কে জলবায়ু সহনশীল করার অঙ্গীকার

ই-পেপার

জনপ্রিয় পোস্ট

সুলতানপুর বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে অসম্পূর্ণ ভোটার তালিকা সংশোধন করে নির্বাচনের দাবি

গ্রীণ কোয়া‌লিশ‌নের সমন্বয় সভায় সাতক্ষীরা‌কে জলবায়ু সহনশীল করার অঙ্গীকার

আপডেটের সময়: ০৯:৩৮:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

গ্রীণ কোয়া‌লিশ‌নের সমন্বয় সভায় সাতক্ষীরা‌কে জলবায়ু সহনশীল করার অঙ্গীকার

উপকূলীয় জেলা সাতক্ষীরার জলবায়ু সংকট মোকাবিলা, ভবিষ্যৎ সম্ভাবনা এবং গ্রীণ কোয়ালিশনের অগ্রগতি পর্যালোচনায় ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সাতক্ষীরা শহরের ‘ম্যানগ্রোভ’ সভাঘরে এই গুরুত্বপূর্ণ আলোচনা সভা সম্পন্ন হয়।

সাতক্ষীরা জেলা গ্রীণ কোয়ালিশনের সভাপতি ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবু আফফান রোজ বাবুর সভাপতিত্বে এবং বারসিক-এর ক্যাম্পেইন ফ্যাসিলিটেটর স.ম ওসমান গনী’র সঞ্চালনায় সভায় জেলার শীর্ষস্থানীয় পরিবেশকর্মী, শিক্ষক ও সাংবাদিকরা অংশ নেন।

সভায় বক্তব্য দেন গ্রীণ কোয়ালিশনের উপদেষ্টা মাধব চন্দ্র দত্ত, অধ্যাপক পবিত্র মোহন দাস, সহ-সভাপতি মো. সিদ্দিকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক এম. বেলাল হোসেন, জোৎস্না দত্ত, এস. এম. বিপ্লব হোসেন, কোষাধ্যক্ষ মো. আব্দুস সামাদ, সদস্য মো. হোসেন আলী, মাবিয়া জান্নাত এবং বারসিক কর্মকর্তা গাজী মাহিদা মিজানসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, লবণাক্ততার ক্রমবর্ধমান বিস্তার, অতিরিক্ত শব্দদূষণ, প্রাণসায়র খালে যত্রতত্র বর্জ্য নিক্ষেপ, সুন্দরবনের জীববৈচিত্র্যের ক্ষয়, নদীভাঙন ও সুপেয় পানির সংকট এসব মিলিয়ে সাতক্ষীরা আজ বহুমাত্রিক জলবায়ু ঝুঁকির মুখে। বিশেষ করে কৃষি ও মৎস্যনির্ভর জনগোষ্ঠী এবং নিম্নআয়ের মানুষজন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

আরও পড়ুনঃ  সুলতানপুর বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে অসম্পূর্ণ ভোটার তালিকা সংশোধন করে নির্বাচনের দাবি

তারা জোর দিয়ে বলেন, স্থানীয় পর্যায়ে অভিযোজন কার্যক্রম জোরদার, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ এবং টেকসই জীবিকা নিশ্চিত করার বিকল্প নেই। উপকূলীয় বনাঞ্চল সুন্দরবন দীর্ঘদিন ধরে দক্ষিণ-পশ্চিমাঞ্চলকে প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে রক্ষা করে আসছে উল্লেখ করে বক্তারা বলেন, সুন্দরবন রক্ষা এখন সময়ের দাবি। পাশাপাশি নদী পুনরুদ্ধার, খাল পুনঃখনন, ব্যাপক বৃক্ষরোপণ এবং হাইড্রোলিক হর্ন ব্যবহারের ক্ষতি সম্পর্কে সচেতনতামূলক কার্যক্রম জোরদারের আহ্বান জানানো হয়।

আরও পড়ুনঃ  সহপাঠীকে বাঁচাতে গিয়ে দুই শিশুর মৃত্যু

গ্রীণ কোয়ালিশনের পক্ষ থেকে জানানো হয়, আগামী তিন মাসে জলবায়ু সচেতনতা বৃদ্ধিতে বিশেষ কর্মসূচি নেওয়া হবে। এর মধ্যে রয়েছে তরুণদের সম্পৃক্তকরণ, স্কুলভিত্তিক আলোচনা সভা, বৃক্ষরোপণ কর্মসূচি এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় জোরদার। একই সঙ্গে নারী ও যুব নেতৃত্বের বিকাশ এবং জলবায়ু ন্যায্যতার দাবিতে নীতিনির্ধারক পর্যায়ে সংলাপ আয়োজনের পরিকল্পনার কথাও তুলে ধরা হয়।

সভায় অংশগ্রহণকারীরা বলেন, জলবায়ু সংকট মোকাবিলায় শুধু সরকারি বা বেসরকারি উদ্যোগই যথেষ্ট নয়, প্রয়োজন স্থানীয় জনগণের সক্রিয় ও সচেতন অংশগ্রহণ। সম্মিলিত প্রয়াসের মাধ্যমেই সাতক্ষীরাকে একটি জলবায়ু সহনশীল জেলা হিসেবে গড়ে তোলা সম্ভব এমন প্রত্যয় ব্যক্ত করা হয় সভায়।

আরও পড়ুনঃ  অপরাধ করলে রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না- সাতক্ষীরায় আইনমন্ত্রী