Dhaka ১১:০৮ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পেশাগত ঝুঁকি এড়াতে খুলনা বিভাগের ৬০ সাংবাদিককে দেওয়া হলো বিশেষ নিরাপত্তা সরঞ্জাম চুরি-ছিনতাইয়ের ১১ মামলার আসামি রাহাত ইসলাম শান্ত গ্রেপ্তার আমেরিকা প্রবাসী উপদেষ্টাকে সংবর্ধনা দিলো ‘সেবা সংগঠন’ রতনপুরে দিনব্যাপী গনসংযোগ ও মতবিনিময় করেন এমপি রবিউল বাশার তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কালিগঞ্জের উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে চুরি থানায় অভিযোগ বিতর্কিতদের বাদ দিয়ে গ্রহণযোগ্য আহ্বায়ক কমিটি চায় শ্যামনগর বিএনপির তৃণমূল শার্শার বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদে আলোচনায় আসাদুজ্জামান আসাদ রাতের খাবারে চেতনানাশক,একই পরিবারের ৩ সদস্য হাসপাতালে বেনাপোল সীমান্তে বিজিবি’র অভিযানে বিদেশী মদ জব্দ

রমজান মানুষকে অন্যায়-অবিচার থেকে বিরত রাখে: এমপি ইজ্জত উল্লাহ

সাতক্ষীরার কলারোয়া উপজেলার জয়নগর ইউনিয়নের ধানদিয়ায় পবিত্র রমজান মাসের তাৎপর্য ও আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ মার্চ) বিকেলে ধানদিয়া বেগম খালেদা জিয়া কলেজ মাঠে জয়নগর ইউনিয়ন জামায়াতে ইসলামের উদ্যোগে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। জয়নগর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাষ্টার সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি মোঃ মনিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ এমপি।

আরও পড়ুনঃ  রতনপুরে দিনব্যাপী গনসংযোগ ও মতবিনিময় করেন এমপি রবিউল বাশার

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা মোঃ ওসমান গনী, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা মোঃ কামারুজ্জামান, সেক্রেটারি মাওলানা মোঃ শহিদুল ইসলাম, উপজেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য প্রভাষক আসাদুজ্জামান ফারুকী, মোস্তফা গাউসুল হক, মাষ্টার আব্দুল মজিদ,

ইউনিয়ন জামায়াতের নায়েবে আমীর আতিয়ার রহমান সানা ও সহকারী সেক্রেটারি মাওলানা জাহাঙ্গীর আলম প্রমুখ। প্রধান অতিথি অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ এমপি তাঁর বক্তব্যে বলেন, “রমজান মাস আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন ও মানবিক গুণাবলি বিকাশের মাস। এই মাস মানুষকে অন্যায়-অবিচার থেকে বিরত রেখে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনের শিক্ষা দেয়।” তিনি আরও বলেন, রমজানের প্রকৃত শিক্ষা হলো ব্যক্তি, পরিবার ও সমাজ জীবনে ইসলামের আদর্শ প্রতিষ্ঠা করা এবং আল্লাহর জমিনে ন্যায় ও কল্যাণভিত্তিক ব্যবস্থা কায়েমের জন্য কাজ করা।

আরও পড়ুনঃ  কালিগঞ্জের উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে চুরি থানায় অভিযোগ

তিনি সকলকে আহ্বান জানান, সমাজে শান্তি, ন্যায়বিচার ও কল্যাণ নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং রমজানের চেতনা ধারণ করে দ্বীনের আদর্শ বাস্তবায়নে এগিয়ে আসতে হবে। অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, আলেম-ওলামা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  শার্শার বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদে আলোচনায় আসাদুজ্জামান আসাদ

দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে ইফতার মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়।

পেশাগত ঝুঁকি এড়াতে খুলনা বিভাগের ৬০ সাংবাদিককে দেওয়া হলো বিশেষ নিরাপত্তা সরঞ্জাম

রমজান মানুষকে অন্যায়-অবিচার থেকে বিরত রাখে: এমপি ইজ্জত উল্লাহ

আপডেটের সময়: ১১:১৫:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬

সাতক্ষীরার কলারোয়া উপজেলার জয়নগর ইউনিয়নের ধানদিয়ায় পবিত্র রমজান মাসের তাৎপর্য ও আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ মার্চ) বিকেলে ধানদিয়া বেগম খালেদা জিয়া কলেজ মাঠে জয়নগর ইউনিয়ন জামায়াতে ইসলামের উদ্যোগে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। জয়নগর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাষ্টার সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি মোঃ মনিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ এমপি।

আরও পড়ুনঃ  কালিগঞ্জের উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে চুরি থানায় অভিযোগ

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা মোঃ ওসমান গনী, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা মোঃ কামারুজ্জামান, সেক্রেটারি মাওলানা মোঃ শহিদুল ইসলাম, উপজেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য প্রভাষক আসাদুজ্জামান ফারুকী, মোস্তফা গাউসুল হক, মাষ্টার আব্দুল মজিদ,

ইউনিয়ন জামায়াতের নায়েবে আমীর আতিয়ার রহমান সানা ও সহকারী সেক্রেটারি মাওলানা জাহাঙ্গীর আলম প্রমুখ। প্রধান অতিথি অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ এমপি তাঁর বক্তব্যে বলেন, “রমজান মাস আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন ও মানবিক গুণাবলি বিকাশের মাস। এই মাস মানুষকে অন্যায়-অবিচার থেকে বিরত রেখে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনের শিক্ষা দেয়।” তিনি আরও বলেন, রমজানের প্রকৃত শিক্ষা হলো ব্যক্তি, পরিবার ও সমাজ জীবনে ইসলামের আদর্শ প্রতিষ্ঠা করা এবং আল্লাহর জমিনে ন্যায় ও কল্যাণভিত্তিক ব্যবস্থা কায়েমের জন্য কাজ করা।

আরও পড়ুনঃ  আমেরিকা প্রবাসী উপদেষ্টাকে সংবর্ধনা দিলো ‘সেবা সংগঠন'

তিনি সকলকে আহ্বান জানান, সমাজে শান্তি, ন্যায়বিচার ও কল্যাণ নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং রমজানের চেতনা ধারণ করে দ্বীনের আদর্শ বাস্তবায়নে এগিয়ে আসতে হবে। অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, আলেম-ওলামা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  রাতের খাবারে চেতনানাশক,একই পরিবারের ৩ সদস্য হাসপাতালে