Dhaka ১০:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
চরাঞ্চলে সৌর বিদ্যুৎ তেল সংকটের কারণে স্বস্তির আলো দিলো সৌর বিদ্যুৎ ৩২ ঘণ্টা পর শ্রমিকদের প‌রিবহন ধর্মঘট প্রত্যাহার সাতক্ষীরায় সাংবিধানিক ও আইনগত অধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রৌমারীতে ঐতিহাসিক বড়াইবাড়ী দিবস পালিত, রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি। আধিপত্য বিস্তার নিয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ২০ ইয়াবাসহ মাদক সম্রাট আরাফাত র‍্যাবের হাতে আটক ৪০৯ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারি আটক সীমান্তে বিজিবি’র অভিযানে চোরাচালানী মালামাল জব্দ সাংবাদিক সাব্বির শোভনের মায়ের মৃত্যুতে ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের শোক প্রকাশ ভুট্টা খেতের মিলল গৃহবধূর মরদেহ — রহস্যে ঘেরা মৃত্যু

পলাশবাড়ীতে অজ্ঞাত মরদেহের পরিচয় মিলেছে

পূর্ব দিগন্ত বার্তা

পলাশবাড়ীতে অজ্ঞাত মরদেহের পরিচয় মিলেছে

গাইবান্ধার জেলা পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া অজ্ঞাতনামা এক ব্যক্তির পরিচয় মিলেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ছবি প্রকাশের পর পরিবারের সদস্যরা তাকে শনাক্ত করেন।

জানা গেছে নিহত ব্যক্তি সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের কোনাপাড়া গ্রামের মৃত শমসের আলীর পুত্র ফয়জার রহমান (৬২)। শুক্রবার (১৩ মার্চ) দুপুরের পর তার পরিচয় নিশ্চিত হয়।

আরও পড়ুনঃ  করলা চুরির অভিযোগে নারীকে গাছে বেঁধে নির্যাতন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় শুক্রবার দুপুর প্রায় ১২টার দিকে পলাশবাড়ী এলাকায় একটি অটোরিকশা থেকে নামার পর ভাড়া দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে পড়ে যান ফয়জার রহমান।
এসময় আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করান। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ পরই তিনি মারা যান।

আরও পড়ুনঃ  ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

তার পরিচয় জানা না থাকায় প্রথমে তাকে অজ্ঞাত ব্যক্তি হিসেবে হাসপাতালে রাখা হয়। পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ছবি প্রকাশ করা হলে পরিবারের সদস্যরা তাকে শনাক্ত করেন এবং হাসপাতালে এসে পুলিশের উপস্থিতিতে মরদেহ গ্রহণ করেন।

আরও পড়ুনঃ  রাজাবিরাট মন্দিরের সম্পত্তি আত্মসাৎ ও চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন

এ বিষয়ে পুলিশ জানায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হঠাৎ অসুস্থ হয়ে তিনি মারা গেছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরো-পড়ুন

পলাশবাড়ীতে অজ্ঞাত মরদেহের পরিচয় মিলেছে

ই-পেপার

জনপ্রিয় পোস্ট

চরাঞ্চলে সৌর বিদ্যুৎ তেল সংকটের কারণে স্বস্তির আলো দিলো সৌর বিদ্যুৎ

পলাশবাড়ীতে অজ্ঞাত মরদেহের পরিচয় মিলেছে

আপডেটের সময়: ১০:২৪:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

পলাশবাড়ীতে অজ্ঞাত মরদেহের পরিচয় মিলেছে

গাইবান্ধার জেলা পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া অজ্ঞাতনামা এক ব্যক্তির পরিচয় মিলেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ছবি প্রকাশের পর পরিবারের সদস্যরা তাকে শনাক্ত করেন।

জানা গেছে নিহত ব্যক্তি সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের কোনাপাড়া গ্রামের মৃত শমসের আলীর পুত্র ফয়জার রহমান (৬২)। শুক্রবার (১৩ মার্চ) দুপুরের পর তার পরিচয় নিশ্চিত হয়।

আরও পড়ুনঃ  করলা চুরির অভিযোগে নারীকে গাছে বেঁধে নির্যাতন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় শুক্রবার দুপুর প্রায় ১২টার দিকে পলাশবাড়ী এলাকায় একটি অটোরিকশা থেকে নামার পর ভাড়া দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে পড়ে যান ফয়জার রহমান।
এসময় আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করান। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ পরই তিনি মারা যান।

আরও পড়ুনঃ  ধ*র্ষ*ণ মামলায় ৩ নম্বর: আসামি গ্রে*প্তা*র।