Dhaka ০৭:০১ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দুকুলের বিরুদ্ধে অভিযোগকে ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি

পূর্ব দিগন্ত বার্তা

ময়মনসিংহে সিএনজি স্ট্যান্ড ইস্যু: দুকুলের বিরুদ্ধে অভিযোগকে ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি

ময়মনসিংহ নগরীর একটি গুরুত্বপূর্ণ সিএনজি স্ট্যান্ডকে কেন্দ্র করে চলমান উত্তেজনার ঘটনায় দুকুলের বিরুদ্ধে ওঠা চাঁদাবাজির অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন তার সমর্থক ও ঘনিষ্ঠজনরা।

তাদের দাবি, দীর্ঘদিন ধরে স্ট্যান্ডটিতে শৃঙ্খলা ও নিয়মনীতি বজায় রাখতে দুকুল ইতিবাচক ভূমিকা পালন করে আসছেন। হঠাৎ করে একটি পক্ষ নিজেদের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে তাকে জড়িয়ে অপপ্রচার চালাচ্ছে এবং বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে।

আরও পড়ুনঃ  সাত বছর পর বের হলো পারুল হত্যার রহস্য

দুকুলের ঘনিষ্ঠ সূত্র জানায়, তিনি কখনোই অবৈধভাবে অর্থ আদায় বা কোনো ধরনের চাঁদাবাজির সঙ্গে জড়িত নন। বরং স্ট্যান্ডে শৃঙ্খলা ফিরিয়ে আনা, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং বৈধ চালকদের অধিকার রক্ষায় কাজ করে আসছেন। একটি মহল তার জনপ্রিয়তা ও প্রভাব ক্ষুণ্ন করতেই এমন অভিযোগ তুলেছে বলে তারা মনে করছেন।

আরও পড়ুনঃ  চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার: একাধিক মামলার আসামি পিয়াল হাসান আটক

স্ট্যান্ডের কয়েকজন চালক বলেন, আমরা দীর্ঘদিন ধরে এখানে নিয়ম মেনে গাড়ি চালাচ্ছি। দুকুল ভাই আমাদের সবসময় সহযোগিতা করেছেন। তার বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে, তা সঠিক নয়।

এ বিষয়ে জানতে চাইলে দুকুল বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। যদি কেউ প্রমাণ দিতে পারে, আমি আইন অনুযায়ী জবাব দেব। কিন্তু কোনো ষড়যন্ত্রের শিকার হতে চাই না।

এদিকে সচেতন মহল মনে করছেন, বিষয়টি নিয়ে বিভ্রান্তি দূর করতে প্রশাসনের নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। প্রকৃত ঘটনা উদঘাটন হলে কারা জড়িত তা স্পষ্ট হবে এবং অযথা অপপ্রচার বন্ধ হবে।

পরিস্থিতি শান্ত রাখতে এবং যাত্রী-চালকদের স্বার্থ রক্ষায় সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

জনপ্রিয় পোস্ট

দুকুলের বিরুদ্ধে অভিযোগকে ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি

আপডেটের সময়: ০৬:০৪:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬