Dhaka ০৭:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সাতক্ষীরায় কৃষকের ছেলে হলেন সহকারী সিভিল জজ,আনন্দে ভাসছে পরিবার ও গ্রাম সাংবাদিকদের অধিকার ও পেশাগত মানোন্নয়নে ইউনাইটেড জার্নালিস্ট সোসাইটি অব বাংলাদেশের নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত ইখলাসের ক্লু-লেস হত্যাকান্ডের রহস্য উদঘাটন ও ০২ জন আসামী গ্রেফতার। গোপালগঞ্জে কলেজ শিক্ষার্থী জোবায়ের ভূঁইয়াকে পিটিয়ে হত্যা ! কালিগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান কালিগঞ্জ ডিআরএম ইউনাইটেড আইডিয়াল কলেজে নবীনবরণ অনুষ্ঠিত বেনাপোলে যুবদলের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ গোপালগঞ্জ ঢাকা – খুলনা সড়কে বাস ও প্রাইভেটকার সংঘর্ষ, নিহত -২ : গোপালগঞ্জে বাস-কনটেইনার গাড়ি সংঘর্ষ,নিহত ১ গোপালগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

ভোগান্তিতে শত শত মোটরসাইকেল চালক

সাতক্ষীরার কালিগঞ্জে হঠাৎ করে জ্বালানি তেল সরবরাহ বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ, বিশেষ করে মোটরসাইকেল চালকরা। উপজেলার দুটি গুরুত্বপূর্ণ ফিলিং স্টেশনে মঙ্গলবার (১৭ মার্চ) দুপুর থেকে পেট্রোলসহ সব ধরনের জ্বালানি বিক্রি বন্ধ থাকায় দীর্ঘ লাইনে অপেক্ষা করেও তেল না পেয়ে হতাশায় সময় কাটাতে দেখা গেছে শত শত চালককে।

স্থানীয় সূত্রে জানা যায়, কালিগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন কালিগঞ্জ ফিলিং স্টেশনে সন্ধ্যার পর থেকে তেল নেওয়ার আশায় কয়েক শতাধিক মোটরসাইকেল সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকে। রাত ৯টা ২৫ মিনিট পর্যন্ত একই অবস্থা বিরাজ করে, তবে তেল সরবরাহ শুরু না হওয়ায় অপেক্ষমাণ চালকদের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দেয়।

আরও পড়ুনঃ  বেনাপোলে দুই মাসে সাড়ে ৩ লাখ কেজি ভারতীয় ইলিশ আমদানি

অন্যদিকে, কালিগঞ্জ স্টার ফিলিং স্টেশনেও মঙ্গলবার দুপুরের পর থেকেই জ্বালানি তেল বিক্রি বন্ধ রাখা হয়। এতে করে বিকেল গড়ানোর সঙ্গে সঙ্গে সেখানে জড়ো হন অসংখ্য মোটরসাইকেল চালক। দীর্ঘ সময় অপেক্ষার পরও পাম্প কর্তৃপক্ষ বা কর্মচারীদের দেখা না মেলায় অনিশ্চয়তায় পড়েন তারা।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

ভুক্তভোগী কয়েকজন মোটরসাইকেল চালক জানান, হঠাৎ করে তেল সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় তারা চরম বিপাকে পড়েছেন। কেউ কেউ জরুরি কাজে বের হয়ে মাঝপথে আটকে পড়েছেন বলেও অভিযোগ করেন।

আরও পড়ুনঃ  গোবিপ্রবিতে নবনিযুক্ত উপ-উপাচার্যের যোগদান

এ বিষয়ে সংশ্লিষ্ট ফিলিং স্টেশন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয়দের দাবি, জ্বালানি সংকটের সুনির্দিষ্ট কারণ দ্রুত জানিয়ে স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করা জরুরি।

এদিকে, দীর্ঘ সময় ধরে এমন পরিস্থিতি চলতে থাকলে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা করছেন সচেতন মহল। দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী মোটরসাইকেল চালকেরা।

জনপ্রিয় পোস্ট

সাতক্ষীরায় কৃষকের ছেলে হলেন সহকারী সিভিল জজ,আনন্দে ভাসছে পরিবার ও গ্রাম

ভোগান্তিতে শত শত মোটরসাইকেল চালক

আপডেটের সময়: ১০:২৫:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

সাতক্ষীরার কালিগঞ্জে হঠাৎ করে জ্বালানি তেল সরবরাহ বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ, বিশেষ করে মোটরসাইকেল চালকরা। উপজেলার দুটি গুরুত্বপূর্ণ ফিলিং স্টেশনে মঙ্গলবার (১৭ মার্চ) দুপুর থেকে পেট্রোলসহ সব ধরনের জ্বালানি বিক্রি বন্ধ থাকায় দীর্ঘ লাইনে অপেক্ষা করেও তেল না পেয়ে হতাশায় সময় কাটাতে দেখা গেছে শত শত চালককে।

স্থানীয় সূত্রে জানা যায়, কালিগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন কালিগঞ্জ ফিলিং স্টেশনে সন্ধ্যার পর থেকে তেল নেওয়ার আশায় কয়েক শতাধিক মোটরসাইকেল সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকে। রাত ৯টা ২৫ মিনিট পর্যন্ত একই অবস্থা বিরাজ করে, তবে তেল সরবরাহ শুরু না হওয়ায় অপেক্ষমাণ চালকদের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দেয়।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জে বাস-কনটেইনার গাড়ি সংঘর্ষ,নিহত ১

অন্যদিকে, কালিগঞ্জ স্টার ফিলিং স্টেশনেও মঙ্গলবার দুপুরের পর থেকেই জ্বালানি তেল বিক্রি বন্ধ রাখা হয়। এতে করে বিকেল গড়ানোর সঙ্গে সঙ্গে সেখানে জড়ো হন অসংখ্য মোটরসাইকেল চালক। দীর্ঘ সময় অপেক্ষার পরও পাম্প কর্তৃপক্ষ বা কর্মচারীদের দেখা না মেলায় অনিশ্চয়তায় পড়েন তারা।

আরও পড়ুনঃ  কালিগঞ্জ ডিআরএম ইউনাইটেড আইডিয়াল কলেজে নবীনবরণ অনুষ্ঠিত

ভুক্তভোগী কয়েকজন মোটরসাইকেল চালক জানান, হঠাৎ করে তেল সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় তারা চরম বিপাকে পড়েছেন। কেউ কেউ জরুরি কাজে বের হয়ে মাঝপথে আটকে পড়েছেন বলেও অভিযোগ করেন।

আরও পড়ুনঃ  ইখলাসের ক্লু-লেস হত্যাকান্ডের রহস্য উদঘাটন ও ০২ জন আসামী গ্রেফতার।