Dhaka ১০:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সন্তানদের জন্য বাঁচতে চান মিলন নামের এক অসহায় পিতা সাতক্ষীরা মেডিকেলের শিশু ওয়ার্ডে টাকা ছাড়া মেলে না ছাড়পত্র বিচারিক কার্যক্রম দ্রুত ও কার্যকর করতে সাতক্ষীরায় পুলিশ-ম্যাজিস্ট্রেসি সম্মেলন মালয়েশিয়ায় মাটিধসে নিহত শরিফুল ফিরলেন কফিনবন্দি হয়ে শয়তানের নিঃশ্বাস” আতঙ্কে পুলিশ সুপারের বরাবর এলাকাবাসীর আবেদন গোপালগঞ্জ মাদক নির্মূলে প্রয়োজন সকলের ঐক্যবদ্ধ প্রয়াস — এমপি গোপালগঞ্জে ২৪ ঘণ্টার মধ্যে কলেজ শিক্ষার্থী হত্যা মামলার আসামি গ্রেপ্তার সাতক্ষীরার বাবুলিয়া জেএস হাইস্কুলে কমিটি বাতিলের চাপ, প্রধান শিক্ষককে হুমকির অভিযোগ সাতক্ষীরায় কৃষকের ছেলে হলেন সহকারী সিভিল জজ,আনন্দে ভাসছে পরিবার ও গ্রাম সাংবাদিকদের অধিকার ও পেশাগত মানোন্নয়নে ইউনাইটেড জার্নালিস্ট সোসাইটি অব বাংলাদেশের নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত

কোটি টাকার ভারতীয় চোরাচালানি মালামাল সহ ট্রাক জব্দ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে কোটি টাকা মূল্যের ভারতীয় অবৈধ চোরাচালানী পণ্য জব্দ করেছে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)।

সোমবার (২৩ মার্চ) ভোর আনুমানিক ৩টা ১৫ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার চান্দুরা এলাকায় এ অভিযান পরিচালিত হয়। সোমবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে বিজিবি।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জ ঢাকা - খুলনা সড়কে বাস ও প্রাইভেটকার সংঘর্ষ, নিহত -২ :

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনার সময় একটি সন্দেহজনক ট্রাককে থামানোর সংকেত দেওয়া হলে চালক ট্রাকটি ফেলে দ্রুত পালিয়ে যায়।

পরে ট্রাকটি তল্লাশি করে বালুর নিচে লুকানো অবস্থায় ৪ হাজার ৯৫০ কেজি ভারতীয় জিরা উদ্ধার করা হয়। একই সঙ্গে একটি বড় ট্রাকও জব্দ করা হয়।

আরও পড়ুনঃ  শয়তানের নিঃশ্বাস" আতঙ্কে পুলিশ সুপারের বরাবর এলাকাবাসীর আবেদন

জব্দকৃত মালামাল ও ট্রাকের মোট আনুমানিক মূল্য ধরা হয়েছে ১ কোটি ২৪ লাখ ২৫ হাজার টাকা। উদ্ধারকৃত মালামাল আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

এ বিষয়ে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জব্বার আহমেদ জানান, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও আখাউড়া উপজেলা এবং হবিগঞ্জের মাধবপুর উপজেলার সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে মাদকদ্রব্যসহ যেকোনো ধরনের চোরাচালানী পণ্য যাতে দেশে প্রবেশ করতে না পারে, সে লক্ষ্যে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে।

আরও পড়ুনঃ  যশোর সীমান্তে চোরাচালানী মালামাল জব্দ

তিনি আরও বলেন, সীমান্তে চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জনপ্রিয় পোস্ট

সন্তানদের জন্য বাঁচতে চান মিলন নামের এক অসহায় পিতা

কোটি টাকার ভারতীয় চোরাচালানি মালামাল সহ ট্রাক জব্দ

আপডেটের সময়: ০৮:৫৬:০৬ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে কোটি টাকা মূল্যের ভারতীয় অবৈধ চোরাচালানী পণ্য জব্দ করেছে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)।

সোমবার (২৩ মার্চ) ভোর আনুমানিক ৩টা ১৫ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার চান্দুরা এলাকায় এ অভিযান পরিচালিত হয়। সোমবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে বিজিবি।

আরও পড়ুনঃ  কালিগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনার সময় একটি সন্দেহজনক ট্রাককে থামানোর সংকেত দেওয়া হলে চালক ট্রাকটি ফেলে দ্রুত পালিয়ে যায়।

পরে ট্রাকটি তল্লাশি করে বালুর নিচে লুকানো অবস্থায় ৪ হাজার ৯৫০ কেজি ভারতীয় জিরা উদ্ধার করা হয়। একই সঙ্গে একটি বড় ট্রাকও জব্দ করা হয়।

আরও পড়ুনঃ  অভয়নগরে মাকে হারিয়ে ২ বছর বয়সী সন্তান নির্বাক, স্ত্রীকে ফিরে পেতে চান স্বামী