Dhaka ০৮:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বাক প্রতিবন্ধী নারীর বিয়ে ও দুই সন্তানের পিতৃত্ব নিয়ে তুমুল বিতর্ক নারী-নেতৃত্বাধীন জলবায়ু সহনশীলতা ও সুরক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত বাগআঁচড়ায় ৫ ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা বিজয়নগরে ২৬ কেজি গাঁজা উদ্ধার, মাদক কারবারি গ্রেফতার সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন বিজয়নগরের নাদিয়া পাঠান পাপন বীরগঞ্জে শুরু হাম-রুবেলা টিকা, সুরক্ষায় শিশুরা কুশুলিয়া পুলিন বাবুর হাটখোলায় শান্তিপূর্ণভাবে ডিজেল বিক্রি সাতক্ষীরায় এমআর টিকাদান ক্যাম্পেইন শুরু পুকুরে বিষ দিয়ে ৩০ লাখ টাকার মাছ নিধন প্রতিবন্ধী রফিকুলের পাশে সহায়তায় কামিল মাদ্রাসা শিক্ষক মোঃআনিছুর রহমান লিটন।

বেড়ায় জ্বালানি তেলের সংকট নিরসনে মোবাইল কোর্ট পরিচালনা

পাবনা জেলার বেড়া উপজেলায় আজ সোমবার, ৩০/০৩/২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১২ টা থেকে লিনজা পেট্রোল পাম্প এ জ্বালানি তেলের সংকট নিরসনে বেড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরের মাইশা খান এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় সহায়তাকারী ফোর্স হিসেবে বেড়া থানার ওসি শ্রী নিতাই চন্দ্র সরকার, তার বাহিনীসহ উপস্থিত ছিলেন। পাবনা জেলার শ্রদ্ধেয় ডিসি স্যারের নির্দেশনা মোতাবেক বৈধ কাগজপত্র ব্যতীত পাম্প কতৃক তেল সরবরাহ না করার নির্দেশনা সম্বন্ধে উপস্থিত সবাইকে সচেতন করা হয়। এসময় গাড়ির রেজিস্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্স, রুট পারমিট ও ফিটনেস সার্টিফিকেট পরীক্ষা করা হয়।

আরও পড়ুনঃ  অবরুদ্ধ কয়েকশ মানুষ প্রশাসনের হস্তক্ষেপের দাবি

বৈধ রেজিস্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট না থাকা, গাড়িতে তেল থাকা সত্ত্বেও আবার নিতে আসা, এরূপ বিভিন্ন অভিযোগে অভিযুক্ত নয়জনকে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর বিভিন্ন ধারায় মোট দশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে সরকারি কোষাগারে জমা দেয়া হয়। পেট্রোল পাম্পের রেজিস্টার যাচাই করে দেখা যায় আজ সকাল হতে প্রায় ৩০০০ লি: তেল সরকার কতৃক নির্ধারিত মূল্যে (১০০ টাকা হারে) সরবরাহ করা হয়েছে এবং আজ বিকেলে প্রাপ্তিসাপেক্ষে আরো ৩০০০ লি: সরবরাহ করবে। পাম্প কর্তৃপক্ষ জানায় যে তারা নিয়মিত নির্ধারিত তেল পাচ্ছে।

আরও পড়ুনঃ  সাত বছর পর বের হলো পারুল হত্যার রহস্য

সরজমিনে দেখা যাচ্ছে যে, এই মূহুর্তে জ্বালানি তেলের সংকটটি সম্পূর্ণরূপে সিন্ডিকেটের মাধ্যমে কৃত্তিমভাবে সৃষ্ট, যা অসাধু চক্র ও ব্যক্তি বিশেষের মজুদের ফলে ঘটছে।
নুরেন মাইশা খান অভিযান চলাকালে জানান যে, জনগণের প্রতি সরকার কতৃক নির্দেশনা অনুযায়ী বৈধ কাগজপত্র ব্যতিরেকে কাউকে তেল সরবরাহ করা হবে না।

গাড়ির ড্রাইভার দের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা দয়া করে কাগজপত্র ছাড়া রাস্তায় বের হবেন না, অযাচিতভাবে তেল কিনে মজুদ করবেন না। আর এলাকাবাসীর দেশে তিনি বলেন, কেউ অনৈতিকভাবে তেল মজুদ করছে মর্মে খবর পেলে আমাদের জানাবেন। জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  ফলোআপ.. রৌমারীতে নারীকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় মামলা

বেড়ায় জ্বালানি তেলের সংকট নিরসনে মোবাইল কোর্ট পরিচালনা:

জনপ্রিয় পোস্ট

বাক প্রতিবন্ধী নারীর বিয়ে ও দুই সন্তানের পিতৃত্ব নিয়ে তুমুল বিতর্ক

বেড়ায় জ্বালানি তেলের সংকট নিরসনে মোবাইল কোর্ট পরিচালনা

আপডেটের সময়: ০৬:২২:৫৯ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬

বেড়ায় জ্বালানি তেলের সংকট নিরসনে মোবাইল কোর্ট পরিচালনা

পাবনা জেলার বেড়া উপজেলায় আজ সোমবার, ৩০/০৩/২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১২ টা থেকে লিনজা পেট্রোল পাম্প এ জ্বালানি তেলের সংকট নিরসনে বেড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরের মাইশা খান এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় সহায়তাকারী ফোর্স হিসেবে বেড়া থানার ওসি শ্রী নিতাই চন্দ্র সরকার, তার বাহিনীসহ উপস্থিত ছিলেন। পাবনা জেলার শ্রদ্ধেয় ডিসি স্যারের নির্দেশনা মোতাবেক বৈধ কাগজপত্র ব্যতীত পাম্প কতৃক তেল সরবরাহ না করার নির্দেশনা সম্বন্ধে উপস্থিত সবাইকে সচেতন করা হয়। এসময় গাড়ির রেজিস্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্স, রুট পারমিট ও ফিটনেস সার্টিফিকেট পরীক্ষা করা হয়।

আরও পড়ুনঃ  সাত বছর পর বের হলো পারুল হত্যার রহস্য

বৈধ রেজিস্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট না থাকা, গাড়িতে তেল থাকা সত্ত্বেও আবার নিতে আসা, এরূপ বিভিন্ন অভিযোগে অভিযুক্ত নয়জনকে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর বিভিন্ন ধারায় মোট দশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে সরকারি কোষাগারে জমা দেয়া হয়। পেট্রোল পাম্পের রেজিস্টার যাচাই করে দেখা যায় আজ সকাল হতে প্রায় ৩০০০ লি: তেল সরকার কতৃক নির্ধারিত মূল্যে (১০০ টাকা হারে) সরবরাহ করা হয়েছে এবং আজ বিকেলে প্রাপ্তিসাপেক্ষে আরো ৩০০০ লি: সরবরাহ করবে। পাম্প কর্তৃপক্ষ জানায় যে তারা নিয়মিত নির্ধারিত তেল পাচ্ছে।

আরও পড়ুনঃ  ৪০৯ বোতল ফেন্সিডিলসহ দুই মাদককারবারি আটক

সরজমিনে দেখা যাচ্ছে যে, এই মূহুর্তে জ্বালানি তেলের সংকটটি সম্পূর্ণরূপে সিন্ডিকেটের মাধ্যমে কৃত্তিমভাবে সৃষ্ট, যা অসাধু চক্র ও ব্যক্তি বিশেষের মজুদের ফলে ঘটছে।
নুরেন মাইশা খান অভিযান চলাকালে জানান যে, জনগণের প্রতি সরকার কতৃক নির্দেশনা অনুযায়ী বৈধ কাগজপত্র ব্যতিরেকে কাউকে তেল সরবরাহ করা হবে না।

গাড়ির ড্রাইভার দের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা দয়া করে কাগজপত্র ছাড়া রাস্তায় বের হবেন না, অযাচিতভাবে তেল কিনে মজুদ করবেন না। আর এলাকাবাসীর দেশে তিনি বলেন, কেউ অনৈতিকভাবে তেল মজুদ করছে মর্মে খবর পেলে আমাদের জানাবেন। জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  মব সৃষ্টির মাধ্যমে অধ্যাপিকার বাড়ি দখলের অভিযোগ