Dhaka ০৮:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বাক প্রতিবন্ধী নারীর বিয়ে ও দুই সন্তানের পিতৃত্ব নিয়ে তুমুল বিতর্ক নারী-নেতৃত্বাধীন জলবায়ু সহনশীলতা ও সুরক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত বাগআঁচড়ায় ৫ ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা বিজয়নগরে ২৬ কেজি গাঁজা উদ্ধার, মাদক কারবারি গ্রেফতার সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন বিজয়নগরের নাদিয়া পাঠান পাপন বীরগঞ্জে শুরু হাম-রুবেলা টিকা, সুরক্ষায় শিশুরা কুশুলিয়া পুলিন বাবুর হাটখোলায় শান্তিপূর্ণভাবে ডিজেল বিক্রি সাতক্ষীরায় এমআর টিকাদান ক্যাম্পেইন শুরু পুকুরে বিষ দিয়ে ৩০ লাখ টাকার মাছ নিধন প্রতিবন্ধী রফিকুলের পাশে সহায়তায় কামিল মাদ্রাসা শিক্ষক মোঃআনিছুর রহমান লিটন।

ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৩কোটি টাকার অবৈধ ভারতীয় পন্য জব্দ

ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩ কোটি ৪৪ লাখ টাকার অবৈধ ভারতীয় শাড়ি ও চশমা জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)।

সোমবার (৩০ মার্চ)  এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম।

বিজিবি জানায়, মহাপরিচালকের নির্দেশনায় সীমান্তে নজরদারি জোরদারের অংশ হিসেবে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব অভিযান পরিচালনা করা হয়।

আরও পড়ুনঃ  ইসলামপুরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত

এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার মাদলা বিওপির একটি টহলদল বিশেষ অভিযান চালিয়ে ২ হাজার ৪৬৮ পিস উন্নতমানের ভারতীয় শাড়ি জব্দ করে। যার আনুমানিক মূল্য ২ কোটি ৬ লাখ ২১ হাজার টাকা।

অন্যদিকে, কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল বিওপির আরেকটি টহলদল পৃথক অভিযানে ১৭ হাজার ২৯৮ পিস উন্নতমানের চশমা জব্দ করতে সক্ষম হয়। এসব চশমার মূল্য প্রায় ১ কোটি ৩৮ লাখ ৩৮ হাজার ৪০০ টাকা।

আরও পড়ুনঃ  সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন বিজয়নগরের নাদিয়া পাঠান পাপন

দুই অভিযানে মোট জব্দকৃত পণ্যের মূল্য দাঁড়িয়েছে ৩ কোটি ৪৪ লাখ ৫৯ হাজার ৪০০ টাকা। জব্দকৃত মালামাল কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানায় বিজিবি।

আরও পড়ুনঃ  মব সৃষ্টির মাধ্যমে অধ্যাপিকার বাড়ি দখলের অভিযোগ

এছাড়া চলতি মার্চ মাসে সুলতানপুর ব্যাটালিয়ন ১০ জন আসামিসহ প্রায় ১৬ কোটি ৪৩ লাখ টাকার চোরাচালানী পণ্য জব্দ করেছে।

বিজিবি আরও জানায়, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাংলাদেশ থেকে তেল ও লুব্রিকেন্ট পাচার রোধে সীমান্তে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে এবং টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে।

জনপ্রিয় পোস্ট

বাক প্রতিবন্ধী নারীর বিয়ে ও দুই সন্তানের পিতৃত্ব নিয়ে তুমুল বিতর্ক

ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৩কোটি টাকার অবৈধ ভারতীয় পন্য জব্দ

আপডেটের সময়: ১০:০৮:৫৪ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬

ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩ কোটি ৪৪ লাখ টাকার অবৈধ ভারতীয় শাড়ি ও চশমা জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)।

সোমবার (৩০ মার্চ)  এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম।

বিজিবি জানায়, মহাপরিচালকের নির্দেশনায় সীমান্তে নজরদারি জোরদারের অংশ হিসেবে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব অভিযান পরিচালনা করা হয়।

আরও পড়ুনঃ  আধিপত্য বিস্তার নিয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ২০

এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার মাদলা বিওপির একটি টহলদল বিশেষ অভিযান চালিয়ে ২ হাজার ৪৬৮ পিস উন্নতমানের ভারতীয় শাড়ি জব্দ করে। যার আনুমানিক মূল্য ২ কোটি ৬ লাখ ২১ হাজার টাকা।

অন্যদিকে, কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল বিওপির আরেকটি টহলদল পৃথক অভিযানে ১৭ হাজার ২৯৮ পিস উন্নতমানের চশমা জব্দ করতে সক্ষম হয়। এসব চশমার মূল্য প্রায় ১ কোটি ৩৮ লাখ ৩৮ হাজার ৪০০ টাকা।

আরও পড়ুনঃ  সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন বিজয়নগরের নাদিয়া পাঠান পাপন

দুই অভিযানে মোট জব্দকৃত পণ্যের মূল্য দাঁড়িয়েছে ৩ কোটি ৪৪ লাখ ৫৯ হাজার ৪০০ টাকা। জব্দকৃত মালামাল কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানায় বিজিবি।

আরও পড়ুনঃ  ৪০৯ বোতল ফেন্সিডিলসহ দুই মাদককারবারি আটক