Dhaka ০১:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সন্তানদের জন্য বাঁচতে চান মিলন নামের এক অসহায় পিতা সাতক্ষীরা মেডিকেলের শিশু ওয়ার্ডে টাকা ছাড়া মেলে না ছাড়পত্র বিচারিক কার্যক্রম দ্রুত ও কার্যকর করতে সাতক্ষীরায় পুলিশ-ম্যাজিস্ট্রেসি সম্মেলন মালয়েশিয়ায় মাটিধসে নিহত শরিফুল ফিরলেন কফিনবন্দি হয়ে শয়তানের নিঃশ্বাস” আতঙ্কে পুলিশ সুপারের বরাবর এলাকাবাসীর আবেদন গোপালগঞ্জ মাদক নির্মূলে প্রয়োজন সকলের ঐক্যবদ্ধ প্রয়াস — এমপি গোপালগঞ্জে ২৪ ঘণ্টার মধ্যে কলেজ শিক্ষার্থী হত্যা মামলার আসামি গ্রেপ্তার সাতক্ষীরার বাবুলিয়া জেএস হাইস্কুলে কমিটি বাতিলের চাপ, প্রধান শিক্ষককে হুমকির অভিযোগ সাতক্ষীরায় কৃষকের ছেলে হলেন সহকারী সিভিল জজ,আনন্দে ভাসছে পরিবার ও গ্রাম সাংবাদিকদের অধিকার ও পেশাগত মানোন্নয়নে ইউনাইটেড জার্নালিস্ট সোসাইটি অব বাংলাদেশের নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত

গাইবান্ধা পৌর পার্ক সংলগ্ন ডিবি রোডে অবৈধ ভাবে সকাল থেকে রাত পর্যন্ত আজকে ফুকা থেকে হকার ব্যবসা বাড়ছে জনদুর্ভোগ

  • ‎
    ‎গাইবান্ধা শহরের প্রাণকেন্দ্র পৌর পার্ক সংলগ্ন ডিবি রোডে দীর্ঘদিন ধরে অবৈধভাবে রাস্তা ও ফুটপাত দখল করে স্থায়ীভাবে দোকান বসিয়ে ব্যবসা পরিচালনার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি সকাল থেকে গভীর রাত পর্যন্ত এসব দোকান চালু থাকায় সাধারণ মানুষের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং সৃষ্টি হচ্ছে চরম ভোগান্তি।

‎সরেজমিনে দেখা গেছে, প্রায় ১০ থেকে ১৫টি ফুচকা ও চটপটি বিক্রেতা ফুটপাত দখলের পাশাপাশি মূল সড়কের একটি বড় অংশ জুড়ে স্থায়ীভাবে দোকান বসিয়েছেন।
প্রতিটি দোকানের সামনে ১৫ ২০টি করে চেয়ার টেবিল বসানো হয়েছে যার ফলে পথচারীদের স্বাভাবিকভাবে চলাচলের সুযোগ প্রায় নেই বললেই চলে।

আরও পড়ুনঃ  বেনাপোলে যুবদলের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

এতে প্রতিনিয়তই বাড়ছে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি।
‎পথচারীরা জানান পৌর পার্কে অবসর সময় কাটাতে এলেও স্বস্তিতে হাঁটার সুযোগ পাওয়া যায় না।
ফুটপাত দখল হয়ে থাকায় বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে মূল সড়ক দিয়ে চলাচল করতে হয় যা যে কোনো সময় বড় দুর্ঘটনার কারণ হতে পারে।

‎এছাড়া স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরে এসব দোকান স্থায়ীভাবে বসে থাকলেও কোনো কার্যকর উচ্ছেদ অভিযান লক্ষ্য করা যাচ্ছে না। কোনো প্রভাবশালী মহল বা অসাধু চক্রের মদদে এই অবৈধ দখলদাররা বহাল তবিয়তে ব্যবসা পরিচালনা করছে কিনা-এমন প্রশ্নও উঠেছে জনমনে।
তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জে বাস-কনটেইনার গাড়ি সংঘর্ষ,নিহত ১

‎পৌর পার্কের সৌন্দর্য ও শৃঙ্খলা রক্ষার নির্ধারিত সীমা লঙ্ঘন করে অতিরিক্ত জায়গা ব্যবহার করায় পার্কের পরিবেশও ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
এতে করে নগরীর নান্দনিকতা যেমন ব্যাহত হচ্ছে, তেমনি জনসাধারণের স্বাভাবিক বিনোদন ব্যবস্থাও বিঘ্নিত হচ্ছে।
‎সচেতন মহল মনে করছেন শহরের প্রধান সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে জরুরি ভিত্তিতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।

আরও পড়ুনঃ  কালিগঞ্জ ডিআরএম ইউনাইটেড আইডিয়াল কলেজে নবীনবরণ অনুষ্ঠিত

তারা গাইবান্ধা পৌরসভা উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসনের প্রতি দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।
‎বিশেষ করে গাইবান্ধা পৌরসভার সম্মানিত নির্বাহী প্রশাসক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং জেলা প্রশাসক (ডিসি) মহোদয়ের সুদৃষ্টি আকর্ষণ করে এলাকাবাসী অবিলম্বে এ অবৈধ দখল উচ্ছেদে অভিযান পরিচালনা এবং জনস্বার্থে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।
‎

জনপ্রিয় পোস্ট

সন্তানদের জন্য বাঁচতে চান মিলন নামের এক অসহায় পিতা

গাইবান্ধা পৌর পার্ক সংলগ্ন ডিবি রোডে অবৈধ ভাবে সকাল থেকে রাত পর্যন্ত আজকে ফুকা থেকে হকার ব্যবসা বাড়ছে জনদুর্ভোগ

আপডেটের সময়: ০৬:১৭:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
  • ‎
    ‎গাইবান্ধা শহরের প্রাণকেন্দ্র পৌর পার্ক সংলগ্ন ডিবি রোডে দীর্ঘদিন ধরে অবৈধভাবে রাস্তা ও ফুটপাত দখল করে স্থায়ীভাবে দোকান বসিয়ে ব্যবসা পরিচালনার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি সকাল থেকে গভীর রাত পর্যন্ত এসব দোকান চালু থাকায় সাধারণ মানুষের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং সৃষ্টি হচ্ছে চরম ভোগান্তি।

‎সরেজমিনে দেখা গেছে, প্রায় ১০ থেকে ১৫টি ফুচকা ও চটপটি বিক্রেতা ফুটপাত দখলের পাশাপাশি মূল সড়কের একটি বড় অংশ জুড়ে স্থায়ীভাবে দোকান বসিয়েছেন।
প্রতিটি দোকানের সামনে ১৫ ২০টি করে চেয়ার টেবিল বসানো হয়েছে যার ফলে পথচারীদের স্বাভাবিকভাবে চলাচলের সুযোগ প্রায় নেই বললেই চলে।

আরও পড়ুনঃ  বিচারিক কার্যক্রম দ্রুত ও কার্যকর করতে সাতক্ষীরায় পুলিশ-ম্যাজিস্ট্রেসি সম্মেলন

এতে প্রতিনিয়তই বাড়ছে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি।
‎পথচারীরা জানান পৌর পার্কে অবসর সময় কাটাতে এলেও স্বস্তিতে হাঁটার সুযোগ পাওয়া যায় না।
ফুটপাত দখল হয়ে থাকায় বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে মূল সড়ক দিয়ে চলাচল করতে হয় যা যে কোনো সময় বড় দুর্ঘটনার কারণ হতে পারে।

‎এছাড়া স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরে এসব দোকান স্থায়ীভাবে বসে থাকলেও কোনো কার্যকর উচ্ছেদ অভিযান লক্ষ্য করা যাচ্ছে না। কোনো প্রভাবশালী মহল বা অসাধু চক্রের মদদে এই অবৈধ দখলদাররা বহাল তবিয়তে ব্যবসা পরিচালনা করছে কিনা-এমন প্রশ্নও উঠেছে জনমনে।
তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ  সাংবাদিকদের অধিকার ও পেশাগত মানোন্নয়নে ইউনাইটেড জার্নালিস্ট সোসাইটি অব বাংলাদেশের নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত

‎পৌর পার্কের সৌন্দর্য ও শৃঙ্খলা রক্ষার নির্ধারিত সীমা লঙ্ঘন করে অতিরিক্ত জায়গা ব্যবহার করায় পার্কের পরিবেশও ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
এতে করে নগরীর নান্দনিকতা যেমন ব্যাহত হচ্ছে, তেমনি জনসাধারণের স্বাভাবিক বিনোদন ব্যবস্থাও বিঘ্নিত হচ্ছে।
‎সচেতন মহল মনে করছেন শহরের প্রধান সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে জরুরি ভিত্তিতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।

আরও পড়ুনঃ  গোবিপ্রবিতে নবনিযুক্ত উপ-উপাচার্যের যোগদান