Dhaka ০৩:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মাদকবিরোধী বার্তায় গোলাপগঞ্জে নারী প্রীতি ফুটবল ম্যাচ বীরগঞ্জে পৃথক অভিযানে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক ৫ নং বল্লম ঝাড় ইউনিয়ন মাদকবিরোধী মানববন্ধন প্রশাসনের জরুরি পদক্ষেপ দাবি ইউএনও’র হস্তক্ষেপে ঝিকরগাছায় ‘সেবা’র তৎপরতায় পরিবারে ফিরছে ৭ বছরের শিশু সীমান্তে বিজিবির অভিযানে ২৪ লাখ টাকার ভারতীয় মাদক উদ্ধার ফলোআপ.. রৌমারীতে নারীকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় মামলা মনোনয়ন প্রত্যাশী জিনাত আরা ১৭ এপ্রিল সাক্ষাৎকারে অংশগ্রহণ লামায় নদীতে গোসল করতে নেমে পর্যটকের মৃত্যু! বিরলে নব-নির্মিত ‘মৌচোষা বিওপি’র শুভ উদ্বোধন বেড়ায় কৃত্তিম বুদ্ধিমত্তা (AI) ও আধুনিক প্রযুক্তি নির্ভর ‘এআই ফিউচার ফেস্ট ২০২৬

অবৈধভাবে মজুত জ্বালানি তেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

যশোরের শার্শা উপজেলার একটি গ্রামীণ এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে মজুত রাখা বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ করা হয়েছে। এ সময় সোলায়মান হোসেন নামে এক মুদি ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (৩১ মার্চ) রাতে উপজেলার নাভারণ ইউনিয়নের উত্তর বুরুজবাগান গ্রামে এ অভিযান পরিচালনা করেন শার্শা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়াজ মাখদুম।

আরও পড়ুনঃ  মনোনয়ন প্রত্যাশী জিনাত আরা ১৭ এপ্রিল সাক্ষাৎকারে অংশগ্রহণ

প্রশাসন সূত্রে জানা যায়, কোনো ধরনের বৈধ অনুমোদন ছাড়াই সোলায়মান হোসেন তার ব্যবসা প্রতিষ্ঠানে বিপজ্জনক দাহ্য পদার্থ মজুত করে রেখেছিলেন। বিষয়টি পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ১৫(১) ধারার লঙ্ঘন হওয়ায় ভ্রাম্যমাণ আদালত তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

আরও পড়ুনঃ  বাংলাদেশে বীমা খাতে প্রযুক্তিনির্ভর নতুন যুগের সূচনা: ল্যাবএইড ইনসুরটেকের পথচলা শুরু

অভিযানকালে ওই প্রতিষ্ঠান থেকে ১৬০ লিটার ডিজেল ও ১৬ লিটার অকটেন জব্দ করা হয়। পরে জব্দকৃত জ্বালানি তেল নাভারণ এলাকার নেহা ফিলিং স্টেশনে সরকার নির্ধারিত মূল্যে ১৭ হাজার ২৮৫ টাকায় বিক্রি করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বিক্রয়লব্ধ অর্থ বিধি অনুযায়ী সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।

আরও পড়ুনঃ  রাজারহাটে অনুমোদনহীন কীটনাশক বিক্রি: ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়াজ মাখদুম অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জনপ্রিয় পোস্ট

মাদকবিরোধী বার্তায় গোলাপগঞ্জে নারী প্রীতি ফুটবল ম্যাচ

অবৈধভাবে মজুত জ্বালানি তেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

আপডেটের সময়: ১১:০৪:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬