Dhaka ০৭:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পেশাগত ঝুঁকি এড়াতে খুলনা বিভাগের ৬০ সাংবাদিককে দেওয়া হলো বিশেষ নিরাপত্তা সরঞ্জাম চুরি-ছিনতাইয়ের ১১ মামলার আসামি রাহাত ইসলাম শান্ত গ্রেপ্তার আমেরিকা প্রবাসী উপদেষ্টাকে সংবর্ধনা দিলো ‘সেবা সংগঠন’ রতনপুরে দিনব্যাপী গনসংযোগ ও মতবিনিময় করেন এমপি রবিউল বাশার তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কালিগঞ্জের উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে চুরি থানায় অভিযোগ বিতর্কিতদের বাদ দিয়ে গ্রহণযোগ্য আহ্বায়ক কমিটি চায় শ্যামনগর বিএনপির তৃণমূল শার্শার বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদে আলোচনায় আসাদুজ্জামান আসাদ রাতের খাবারে চেতনানাশক,একই পরিবারের ৩ সদস্য হাসপাতালে বেনাপোল সীমান্তে বিজিবি’র অভিযানে বিদেশী মদ জব্দ

রাস্তা বন্ধ করে পুকুরের মাটি স্তূপ: প্রশাসনের ৭ দিনের আল্টিমেটাম।

দিনাজপুরের চিরিরবন্দরে পুকুর খনন করে চলাচলের রাস্তায় মাটি স্তূপ করে রাখায় অন্তত ৫০টি পরিবারের যাতায়াত বন্ধ হয়ে গেছে। উপজেলার আব্দুলপুর ইউনিয়নের আন্ধারমূহা পন্ডিতপাড়ায় ঘটে যাওয়া এই ঘটনায় কয়েকটি পাড়ার বাসিন্দারা চরম দুর্ভোগে পড়েছেন।

স্থানীয়দের অভিযোগ, এলাকার হবিবর রহমান, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সোলেমান আলীর যোগসাজশে পুকুর খনন করে সেই মাটি পুকুর পাড়ে ৫ ফুট উঁচু করে স্তূপ করে রেখেছেন। এর ফলে গত ৩০ বছর ধরে ব্যবহৃত রাস্তাটি বন্ধ হয়ে যাওয়ায় গত ১৫-১৬ দিন ধরে এলাকার অটো ও ভ্যানচালকরা তাদের যানবাহন বের করতে পারছেন না।

আরও পড়ুনঃ  রাতের খাবারে চেতনানাশক,একই পরিবারের ৩ সদস্য হাসপাতালে

স্থানীয় ভুক্তভোগী জমশেদ আলী জানান, মানুষ কোনোমতে যাতায়াত করলেও বাইসাইকেল বা মোটরসাইকেল নিয়ে যাতায়াত করা অসম্ভব হয়ে পড়েছে।

আরও পড়ুনঃ  কালিগঞ্জের উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে চুরি থানায় অভিযোগ

এই বিষয় নিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান আগে থেকেই নির্দেশনা দিলেও পুকুর খননকারী তাতে কর্ণপাত না করায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সংঘর্ষের আশঙ্কা দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে। ৯ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরা, থানার অফিসার ইনচার্জ মাহমুদুন-নবী এবং স্থানীয় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ময়েন উদ্দিন শাহ ঘটনাস্থল পরিদর্শন করেন।

আরও পড়ুনঃ  চুরি-ছিনতাইয়ের ১১ মামলার আসামি রাহাত ইসলাম শান্ত গ্রেপ্তার

অভিযুক্ত হবিবর রহমান দাবি করেন, এটি তার ব্যক্তিগত জায়গা এবং খননকৃত মাটি রাখার জায়গা না থাকায় তিনি পাড়েই স্তূপ করেছেন।

তবে জনস্বার্থ বিবেচনা করে প্রশাসন তাকে আগামী ৭ দিনের সময় বেঁধে দিয়েছে। এই সময়ের মধ্যে মাটি সরিয়ে রাস্তা উন্মুক্ত না করলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সাফ জানিয়ে দিয়েছে উপজেলা প্রশাসন।

পেশাগত ঝুঁকি এড়াতে খুলনা বিভাগের ৬০ সাংবাদিককে দেওয়া হলো বিশেষ নিরাপত্তা সরঞ্জাম

রাস্তা বন্ধ করে পুকুরের মাটি স্তূপ: প্রশাসনের ৭ দিনের আল্টিমেটাম।

আপডেটের সময়: ১০:৪২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬

দিনাজপুরের চিরিরবন্দরে পুকুর খনন করে চলাচলের রাস্তায় মাটি স্তূপ করে রাখায় অন্তত ৫০টি পরিবারের যাতায়াত বন্ধ হয়ে গেছে। উপজেলার আব্দুলপুর ইউনিয়নের আন্ধারমূহা পন্ডিতপাড়ায় ঘটে যাওয়া এই ঘটনায় কয়েকটি পাড়ার বাসিন্দারা চরম দুর্ভোগে পড়েছেন।

স্থানীয়দের অভিযোগ, এলাকার হবিবর রহমান, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সোলেমান আলীর যোগসাজশে পুকুর খনন করে সেই মাটি পুকুর পাড়ে ৫ ফুট উঁচু করে স্তূপ করে রেখেছেন। এর ফলে গত ৩০ বছর ধরে ব্যবহৃত রাস্তাটি বন্ধ হয়ে যাওয়ায় গত ১৫-১৬ দিন ধরে এলাকার অটো ও ভ্যানচালকরা তাদের যানবাহন বের করতে পারছেন না।

আরও পড়ুনঃ  আমেরিকা প্রবাসী উপদেষ্টাকে সংবর্ধনা দিলো ‘সেবা সংগঠন'

স্থানীয় ভুক্তভোগী জমশেদ আলী জানান, মানুষ কোনোমতে যাতায়াত করলেও বাইসাইকেল বা মোটরসাইকেল নিয়ে যাতায়াত করা অসম্ভব হয়ে পড়েছে।

আরও পড়ুনঃ  তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত