Dhaka ১১:০৯ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বাক প্রতিবন্ধী নারীর বিয়ে ও দুই সন্তানের পিতৃত্ব নিয়ে তুমুল বিতর্ক নারী-নেতৃত্বাধীন জলবায়ু সহনশীলতা ও সুরক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত বাগআঁচড়ায় ৫ ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা বিজয়নগরে ২৬ কেজি গাঁজা উদ্ধার, মাদক কারবারি গ্রেফতার সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন বিজয়নগরের নাদিয়া পাঠান পাপন বীরগঞ্জে শুরু হাম-রুবেলা টিকা, সুরক্ষায় শিশুরা কুশুলিয়া পুলিন বাবুর হাটখোলায় শান্তিপূর্ণভাবে ডিজেল বিক্রি সাতক্ষীরায় এমআর টিকাদান ক্যাম্পেইন শুরু পুকুরে বিষ দিয়ে ৩০ লাখ টাকার মাছ নিধন প্রতিবন্ধী রফিকুলের পাশে সহায়তায় কামিল মাদ্রাসা শিক্ষক মোঃআনিছুর রহমান লিটন।

চেতনানাশক প্রয়োগে দুর্ধর্ষ চুরি:২০ লাখ টাকার স্বর্ণালঙ্কার লুট।

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় গভীর রাতে সংঘটিত এক চাঞ্চল্যকর চুরির ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। উপজেলার ৮নং ভোগনগর ইউনিয়নের ভাবকী গ্রামে এক পরিবারের সকল সদস্যকে চেতনানাশক পদার্থ প্রয়োগ করে অজ্ঞান করে দুর্বৃত্তরা নগদ অর্থ ও বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের বাসিন্দা মোঃ কামাল হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে। রাতের কোনো এক সময় সংঘবদ্ধ চোরের দল কৌশলে ঘরে প্রবেশ করে। ধারণা করা হচ্ছে, তারা আগে থেকেই পরিকল্পনা করে চেতনানাশক কোনো পদার্থ ব্যবহার করে পরিবারের সদস্যদের অচেতন করে ফেলে। এতে করে পুরো পরিবার গভীর ঘুমে তলিয়ে যায় এবং কেউর কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেনি।

আরও পড়ুনঃ  গৃহবধু ববিতা হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ

এরপর দুর্বৃত্তরা ঘরের আলমারি, ট্রাংক ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র তছনছ করে। তারা নগদ অর্থসহ আনুমানিক ১৫ থেকে ২০ লাখ টাকার স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। দীর্ঘ সময় ধরে তারা নির্বিঘ্নে এই লুটপাট চালিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুনঃ  ৪০৯ বোতল ফেন্সিডিলসহ দুই মাদককারবারি আটক

পরদিন সকালে পরিবারের সদস্যদের জ্ঞান ফিরলে তারা ঘটনাটি টের পান। পরে স্থানীয়দের জানানো হলে এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্কের সৃষ্টি হয়। এমন ভয়ংকর ও পরিকল্পিত চুরির ঘটনায় গ্রামবাসীর মধ্যে নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে।

আরও পড়ুনঃ  করলা চুরির অভিযোগে নারীকে গাছে বেঁধে নির্যাতন

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার দ্রুত তদন্ত সাপেক্ষে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনার জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবি জানিয়েছেন। একই সঙ্গে এলাকাবাসীও রাতের নিরাপত্তা জোরদার ও টহল বৃদ্ধি করার আহ্বান জানিয়েছেন।

জনপ্রিয় পোস্ট

বাক প্রতিবন্ধী নারীর বিয়ে ও দুই সন্তানের পিতৃত্ব নিয়ে তুমুল বিতর্ক

চেতনানাশক প্রয়োগে দুর্ধর্ষ চুরি:২০ লাখ টাকার স্বর্ণালঙ্কার লুট।

আপডেটের সময়: ০৭:০৮:৪০ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় গভীর রাতে সংঘটিত এক চাঞ্চল্যকর চুরির ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। উপজেলার ৮নং ভোগনগর ইউনিয়নের ভাবকী গ্রামে এক পরিবারের সকল সদস্যকে চেতনানাশক পদার্থ প্রয়োগ করে অজ্ঞান করে দুর্বৃত্তরা নগদ অর্থ ও বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের বাসিন্দা মোঃ কামাল হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে। রাতের কোনো এক সময় সংঘবদ্ধ চোরের দল কৌশলে ঘরে প্রবেশ করে। ধারণা করা হচ্ছে, তারা আগে থেকেই পরিকল্পনা করে চেতনানাশক কোনো পদার্থ ব্যবহার করে পরিবারের সদস্যদের অচেতন করে ফেলে। এতে করে পুরো পরিবার গভীর ঘুমে তলিয়ে যায় এবং কেউর কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেনি।

আরও পড়ুনঃ  গৃহবধু ববিতা হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ

এরপর দুর্বৃত্তরা ঘরের আলমারি, ট্রাংক ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র তছনছ করে। তারা নগদ অর্থসহ আনুমানিক ১৫ থেকে ২০ লাখ টাকার স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। দীর্ঘ সময় ধরে তারা নির্বিঘ্নে এই লুটপাট চালিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুনঃ  ইয়াবাসহ মাদক কারবারি আটক