Dhaka ০৪:২৮ অপরাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সাতক্ষীরায় ব্যবসায়ীর বাড়িতে গভীর রাতে সন্ত্রাসী হামলা যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্পাদক নির্বাচিত হওয়ায় শুভেচ্ছার জোয়ার বিজয়নগর সীমান্তে ৯৭৫০ পিস ভারতীয় ইয়াবা উদ্ধার খানসামার বোর্ডেরহাটে সুদখোরদের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন মায়ের জানাজায় বাঁধা-পুলিশের উপস্থিতি তে মুক্তি যশোর সীমান্তে চোরাচালানী মালামাল জব্দ অপরাধীর কোনো দল বা গ্রুপ নেই, কাউকেই ছাড় নয়”: কোতোয়ালি ওসি সাতক্ষীরায় ঐতিহ্যের সাক্ষী মৃত জামগাছ, দুর্ঘটনার শঙ্কায় উদ্বিগ্ন পৌরবাসী সাতক্ষীরা সীমান্ত দিয়ে ‘পুশইন’ ঠেকাতে বিজিবি’র টহল জোরদার কলারোয়ায় আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক, সমস্যা সমাধানের আশ্বাস

ফুলচাষি নেতার ওপর হামলার জেরে ২ পক্ষের সংঘর্ষ, আহত ৬

ঝিকরগাছায় ফুলচাষি নেতার ওপর হামলার জেরে ২ পক্ষের সংঘর্ষ, আহত ৬

যশোরের ঝিকরগাছায় যশোর ফুল উৎপাদক ও বিপণন সমবায় সমিতির সভাপতি আব্দুর রহিমের ওপর সন্ত্রাসী হামলার জেরে পরদিন ফের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৬ জন আহত হয়েছেন।

জানা যায়, ফুলচাষী আব্দুর রহিম নিজ ফুলের ক্ষেতে কাজ করার সময় গত সোমবার (১৩ এপ্রিল ২০২৬) সন্ত্রাসী হামলার শিকার হন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

আরও পড়ুনঃ  যশোর সীমান্তে চোরাচালানী মালামাল জব্দ

এ ঘটনার পরদিন মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে পানিসারার ফুল মোড়ে গতকাল যারা আব্দুর রহিমকে আহত করেছিলো তাদের সঙ্গে আব্দুর রহিম এর গ্রামের লোকজন কথা বলতে গেলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এসময় পানিসারা গ্রামের সাজু ঢালী (৫৫), পিতা মৃত মোজাম্মেল ঢালী, আসাদুল ইসলাম (৪২), পিতা মৃত ওয়াম্মদ এবং রিদয় (২৫), পিতা আসাদুল ইসলাম মারাত্মক আহত হন। আসাদুল ও রিদয় পরস্পর পিতা ও পুত্র।

আরও পড়ুনঃ  যশোর সীমান্তে মাদক ও চোরাচালানী মালামালসহ আটক-১

স্থানীয় সূত্রে জানা যায়, এসময় সংঘর্ষে পটুয়াপাড়া গ্রামের রবির পুত্র সাব্বির, জামালউদ্দিন এর পুত্র নাজমুল, গদখালি গ্রামের আবুল হোসেন এর পুত্র লিটন আহত হন। আহতদের প্রথমে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ  তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী মোঃ শফি আলম তালুকদারের গণসংযোগ

এদিকে, আব্দুর রহিমের ওপর হামলার ঘটনাটি এলাকাজুড়ে উত্তেজনা সৃষ্টি করেছে এবং পরবর্তী সংঘর্ষের পেছনে ওই ঘটনারই প্রভাব রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ শাহ জালাল আলম বলেন, আজকের সংঘর্ষের ঘটনায় এখনও পর্যন্ত কোনো মামলা হয়নি। গতকালের ঘটনায় আহতের স্ত্রী একটি অভিযোগ দায়ের করেছেন। এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য পুলিশের টহল বাড়ানো হয়েছে।

জনপ্রিয় পোস্ট

সাতক্ষীরায় ব্যবসায়ীর বাড়িতে গভীর রাতে সন্ত্রাসী হামলা

ফুলচাষি নেতার ওপর হামলার জেরে ২ পক্ষের সংঘর্ষ, আহত ৬

আপডেটের সময়: ০৬:১৯:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

ঝিকরগাছায় ফুলচাষি নেতার ওপর হামলার জেরে ২ পক্ষের সংঘর্ষ, আহত ৬

যশোরের ঝিকরগাছায় যশোর ফুল উৎপাদক ও বিপণন সমবায় সমিতির সভাপতি আব্দুর রহিমের ওপর সন্ত্রাসী হামলার জেরে পরদিন ফের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৬ জন আহত হয়েছেন।

জানা যায়, ফুলচাষী আব্দুর রহিম নিজ ফুলের ক্ষেতে কাজ করার সময় গত সোমবার (১৩ এপ্রিল ২০২৬) সন্ত্রাসী হামলার শিকার হন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

আরও পড়ুনঃ  বিজয়নগর সীমান্তে ৯৭৫০ পিস ভারতীয় ইয়াবা উদ্ধার

এ ঘটনার পরদিন মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে পানিসারার ফুল মোড়ে গতকাল যারা আব্দুর রহিমকে আহত করেছিলো তাদের সঙ্গে আব্দুর রহিম এর গ্রামের লোকজন কথা বলতে গেলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এসময় পানিসারা গ্রামের সাজু ঢালী (৫৫), পিতা মৃত মোজাম্মেল ঢালী, আসাদুল ইসলাম (৪২), পিতা মৃত ওয়াম্মদ এবং রিদয় (২৫), পিতা আসাদুল ইসলাম মারাত্মক আহত হন। আসাদুল ও রিদয় পরস্পর পিতা ও পুত্র।

আরও পড়ুনঃ  তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী মোঃ শফি আলম তালুকদারের গণসংযোগ

স্থানীয় সূত্রে জানা যায়, এসময় সংঘর্ষে পটুয়াপাড়া গ্রামের রবির পুত্র সাব্বির, জামালউদ্দিন এর পুত্র নাজমুল, গদখালি গ্রামের আবুল হোসেন এর পুত্র লিটন আহত হন। আহতদের প্রথমে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ  টাঙ্গুয়ার হাওরে প্রশাসনের অভিযানে ৬ হাউসবোট কে জরিমানা ১৪টি সাউন্ড বক্স জব্দ।