Dhaka ০৯:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ইউএনও’র হস্তক্ষেপে ঝিকরগাছায় ‘সেবা’র তৎপরতায় পরিবারে ফিরছে ৭ বছরের শিশু সীমান্তে বিজিবির অভিযানে ২৪ লাখ টাকার ভারতীয় মাদক উদ্ধার ফলোআপ.. রৌমারীতে নারীকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় মামলা মনোনয়ন প্রত্যাশী জিনাত আরা ১৭ এপ্রিল সাক্ষাৎকারে অংশগ্রহণ লামায় নদীতে গোসল করতে নেমে পর্যটকের মৃত্যু! বিরলে নব-নির্মিত ‘মৌচোষা বিওপি’র শুভ উদ্বোধন বেড়ায় কৃত্তিম বুদ্ধিমত্তা (AI) ও আধুনিক প্রযুক্তি নির্ভর ‘এআই ফিউচার ফেস্ট ২০২৬ ডিহিতে এসএসসি পরিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও দোয়া নড়িয়ায় জ’ন’দু’র্ভো’গ এড়াতে ইজারামুক্ত খেয়াঘাট। কুষ্টিয়ায় রাসেল ভাইপারের কামড়ে কৃষকের মৃত্যু

মনোনয়ন প্রত্যাশী জিনাত আরা ১৭ এপ্রিল সাক্ষাৎকারে অংশগ্রহণ

মনোনয়ন প্রত্যাশী জিনাত আরা ১৭ এপ্রিল সাক্ষাৎকারে অংশগ্রহণ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের জন্য দলীয় মনোনয়ন পেতে আগামী ১৭ এপ্রিল সাক্ষাৎকারে অংশ নিতে যাচ্ছেন দিনাজপুর জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী জিনাত আরা আহমেদ।

বিএনপি চেয়ারপারসনের গুলশানস্থ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিতব্য এ সাক্ষাৎকারে তিনি উপস্থিত থেকে নিজের দীর্ঘ রাজনৈতিক পথচলা, সামাজিক ও জনসেবামূলক কর্মকাণ্ড এবং দলের দুঃসময়ে রাজপথে সক্রিয় ভূমিকার বিস্তারিত তুলে ধরবেন। জানা গেছে, স্বৈরাচারবিরোধী আন্দোলনে সম্মুখ সারিতে থেকে দায়িত্ব পালন করতে গিয়ে তিনি শারীরিক নির্যাতনের শিকার হন। তবুও জীবনের ঝুঁকি উপেক্ষা করে সহকর্মীদের প্রেরণা জোগাতে দলীয় সকল কর্মসূচিতে শতভাগ অংশগ্রহণ অব্যাহত রাখেন তিনি।

আরও পড়ুনঃ  কুষ্টিয়ায় রাসেল ভাইপারের কামড়ে কৃষকের মৃত্যু

ব্যক্তিগত জীবনে তিনি একজন সমাজসেবামুখী পরিবারের সদস্য। তাঁর স্বামী মরহুম ডা. আখিম উদ্দীন আহমেদ আজীবন মানুষের চিকিৎসাসেবায় নিয়োজিত ছিলেন এবং এলাকার সাধারণ মানুষের কাছে একজন মানবিক চিকিৎসক হিসেবে সুপরিচিত।

আরও পড়ুনঃ  নিখোঁজ হওয়ার পর সন্ধান মিললো মৃত্যু উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা

পারিবারিকভাবে রাজনৈতিক পরিমণ্ডলেও তিনি সুপ্রতিষ্ঠিত। তিনি দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক সেনাপ্রধান লেঃ জেঃ (অব.) মাহবুবুর রহমানের সহোদরা।

আরও পড়ুনঃ  ইউএনও’র হস্তক্ষেপে ঝিকরগাছায় ‘সেবা’র তৎপরতায় পরিবারে ফিরছে ৭ বছরের শিশু

আসন্ন সাক্ষাৎকারকে সামনে রেখে জিনাত আরা আহমেদ দলীয় মনোনয়ন লাভের আশাবাদ ব্যক্ত করেছেন। একই সঙ্গে রাজনৈতিক সহকর্মী, বিএনপির সর্বস্তরের নেতৃবৃন্দ, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেছেন তিনি।

জনপ্রিয় পোস্ট

ইউএনও’র হস্তক্ষেপে ঝিকরগাছায় ‘সেবা’র তৎপরতায় পরিবারে ফিরছে ৭ বছরের শিশু

মনোনয়ন প্রত্যাশী জিনাত আরা ১৭ এপ্রিল সাক্ষাৎকারে অংশগ্রহণ

আপডেটের সময়: ১০:০০:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

মনোনয়ন প্রত্যাশী জিনাত আরা ১৭ এপ্রিল সাক্ষাৎকারে অংশগ্রহণ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের জন্য দলীয় মনোনয়ন পেতে আগামী ১৭ এপ্রিল সাক্ষাৎকারে অংশ নিতে যাচ্ছেন দিনাজপুর জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী জিনাত আরা আহমেদ।

বিএনপি চেয়ারপারসনের গুলশানস্থ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিতব্য এ সাক্ষাৎকারে তিনি উপস্থিত থেকে নিজের দীর্ঘ রাজনৈতিক পথচলা, সামাজিক ও জনসেবামূলক কর্মকাণ্ড এবং দলের দুঃসময়ে রাজপথে সক্রিয় ভূমিকার বিস্তারিত তুলে ধরবেন। জানা গেছে, স্বৈরাচারবিরোধী আন্দোলনে সম্মুখ সারিতে থেকে দায়িত্ব পালন করতে গিয়ে তিনি শারীরিক নির্যাতনের শিকার হন। তবুও জীবনের ঝুঁকি উপেক্ষা করে সহকর্মীদের প্রেরণা জোগাতে দলীয় সকল কর্মসূচিতে শতভাগ অংশগ্রহণ অব্যাহত রাখেন তিনি।

আরও পড়ুনঃ  নিখোঁজ হওয়ার পর সন্ধান মিললো মৃত্যু উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা

ব্যক্তিগত জীবনে তিনি একজন সমাজসেবামুখী পরিবারের সদস্য। তাঁর স্বামী মরহুম ডা. আখিম উদ্দীন আহমেদ আজীবন মানুষের চিকিৎসাসেবায় নিয়োজিত ছিলেন এবং এলাকার সাধারণ মানুষের কাছে একজন মানবিক চিকিৎসক হিসেবে সুপরিচিত।

আরও পড়ুনঃ  ইউএনও’র হস্তক্ষেপে ঝিকরগাছায় ‘সেবা’র তৎপরতায় পরিবারে ফিরছে ৭ বছরের শিশু

পারিবারিকভাবে রাজনৈতিক পরিমণ্ডলেও তিনি সুপ্রতিষ্ঠিত। তিনি দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক সেনাপ্রধান লেঃ জেঃ (অব.) মাহবুবুর রহমানের সহোদরা।

আরও পড়ুনঃ  রহস্যজনক মৃত্যু: ঘরের পাশে ঝুলছিলেন অসুস্থ বৃদ্ধ