Dhaka ০২:২৮ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পেশাগত ঝুঁকি এড়াতে খুলনা বিভাগের ৬০ সাংবাদিককে দেওয়া হলো বিশেষ নিরাপত্তা সরঞ্জাম চুরি-ছিনতাইয়ের ১১ মামলার আসামি রাহাত ইসলাম শান্ত গ্রেপ্তার আমেরিকা প্রবাসী উপদেষ্টাকে সংবর্ধনা দিলো ‘সেবা সংগঠন’ রতনপুরে দিনব্যাপী গনসংযোগ ও মতবিনিময় করেন এমপি রবিউল বাশার তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কালিগঞ্জের উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে চুরি থানায় অভিযোগ বিতর্কিতদের বাদ দিয়ে গ্রহণযোগ্য আহ্বায়ক কমিটি চায় শ্যামনগর বিএনপির তৃণমূল শার্শার বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদে আলোচনায় আসাদুজ্জামান আসাদ রাতের খাবারে চেতনানাশক,একই পরিবারের ৩ সদস্য হাসপাতালে বেনাপোল সীমান্তে বিজিবি’র অভিযানে বিদেশী মদ জব্দ

ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত বিজয়নগরের জনজীবন

ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার জনজীবন। বিদ্যুৎ বিভ্রাটের সমস্যা দিন দিন ভয়াবহ আকার ধারণ করায় স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, ঘণ্টাখানেক বিদ্যুৎ থাকার পরই আবার দীর্ঘ সময়ের জন্য লোডশেডিং শুরু হচ্ছে। দিনে কয়েক দফায় বিদ্যুৎ চলে যাচ্ছে এবং অনেক সময় ১০ থেকে ১২ ঘণ্টার মধ্যে ৫-৬ ঘণ্টাই বিদ্যুৎ থাকে না। রাতেও একই পরিস্থিতি বিরাজ করছে—গভীর রাতেও মিলছে না কোনো স্বস্তি।
এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থী ও ব্যবসায়ীরা। চলমান এসএসসি পরীক্ষার প্রস্তুতিতে বিঘ্ন ঘটছে শিক্ষার্থীদের, অন্যদিকে বিদ্যুৎনির্ভর ছোট-বড় ব্যবসায়ীরা পড়েছেন চরম সংকটে।

আরও পড়ুনঃ  রাতের খাবারে চেতনানাশক,একই পরিবারের ৩ সদস্য হাসপাতালে

এদিকে, বিদ্যুৎ বিভ্রাটের কারণে মোবাইল নেটওয়ার্ক সেবাতেও দুর্বলতা দেখা দিয়েছে। বিভিন্ন এলাকায় নেটওয়ার্ক সমস্যার অভিযোগ করছেন গ্রাহকরা, যা যোগাযোগ ব্যবস্থাকে আরও জটিল করে তুলছে।

আরও পড়ুনঃ  বিতর্কিতদের বাদ দিয়ে গ্রহণযোগ্য আহ্বায়ক কমিটি চায় শ্যামনগর বিএনপির তৃণমূল

অন্যদিকে, তীব্র গরমে পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠেছে। তাপমাত্রা প্রায় ৩৪ ডিগ্রি সেলসিয়াস থাকলেও আর্দ্রতার কারণে তা আরও বেশি অনুভূত হচ্ছে, ফলে জনদুর্ভোগ বেড়েই চলেছে।

উপজেলার বিভিন্ন এলাকায় একই চিত্র দেখা যাচ্ছে। কোথাও কোথাও চাহিদার তুলনায় অর্ধেকেরও কম বিদ্যুৎ সরবরাহ পাওয়া যাচ্ছে বলে অভিযোগ রয়েছে। এতে করে একযোগে একাধিক এলাকায় লোডশেডিং দিতে হচ্ছে।

আরও পড়ুনঃ  কালিগঞ্জের উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে চুরি থানায় অভিযোগ

তবে এ বিষয়ে বিদ্যুৎ বিভাগের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সার্বিকভাবে দীর্ঘায়িত বিদ্যুৎ সংকটে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। দ্রুত এই সমস্যার সমাধান চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগীরা।

পেশাগত ঝুঁকি এড়াতে খুলনা বিভাগের ৬০ সাংবাদিককে দেওয়া হলো বিশেষ নিরাপত্তা সরঞ্জাম

ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত বিজয়নগরের জনজীবন

আপডেটের সময়: ০৭:৩৯:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত বিজয়নগরের জনজীবন

ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার জনজীবন। বিদ্যুৎ বিভ্রাটের সমস্যা দিন দিন ভয়াবহ আকার ধারণ করায় স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, ঘণ্টাখানেক বিদ্যুৎ থাকার পরই আবার দীর্ঘ সময়ের জন্য লোডশেডিং শুরু হচ্ছে। দিনে কয়েক দফায় বিদ্যুৎ চলে যাচ্ছে এবং অনেক সময় ১০ থেকে ১২ ঘণ্টার মধ্যে ৫-৬ ঘণ্টাই বিদ্যুৎ থাকে না। রাতেও একই পরিস্থিতি বিরাজ করছে—গভীর রাতেও মিলছে না কোনো স্বস্তি।
এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থী ও ব্যবসায়ীরা। চলমান এসএসসি পরীক্ষার প্রস্তুতিতে বিঘ্ন ঘটছে শিক্ষার্থীদের, অন্যদিকে বিদ্যুৎনির্ভর ছোট-বড় ব্যবসায়ীরা পড়েছেন চরম সংকটে।

আরও পড়ুনঃ  আমেরিকা প্রবাসী উপদেষ্টাকে সংবর্ধনা দিলো ‘সেবা সংগঠন'

এদিকে, বিদ্যুৎ বিভ্রাটের কারণে মোবাইল নেটওয়ার্ক সেবাতেও দুর্বলতা দেখা দিয়েছে। বিভিন্ন এলাকায় নেটওয়ার্ক সমস্যার অভিযোগ করছেন গ্রাহকরা, যা যোগাযোগ ব্যবস্থাকে আরও জটিল করে তুলছে।

আরও পড়ুনঃ  চুরি-ছিনতাইয়ের ১১ মামলার আসামি রাহাত ইসলাম শান্ত গ্রেপ্তার

অন্যদিকে, তীব্র গরমে পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠেছে। তাপমাত্রা প্রায় ৩৪ ডিগ্রি সেলসিয়াস থাকলেও আর্দ্রতার কারণে তা আরও বেশি অনুভূত হচ্ছে, ফলে জনদুর্ভোগ বেড়েই চলেছে।

উপজেলার বিভিন্ন এলাকায় একই চিত্র দেখা যাচ্ছে। কোথাও কোথাও চাহিদার তুলনায় অর্ধেকেরও কম বিদ্যুৎ সরবরাহ পাওয়া যাচ্ছে বলে অভিযোগ রয়েছে। এতে করে একযোগে একাধিক এলাকায় লোডশেডিং দিতে হচ্ছে।

আরও পড়ুনঃ  তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত